সিলেটে কোয়ারেন্টিনে যুক্ত ৮৫ , মুক্ত হলেন ২৬৮ জন
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৮৫ জন। আর কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েছেন ২৬৮ জন।
২৯ মার্চ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখা শুরু করে। সিলেট বিভাগে ২৬৮ জন কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৯০ জন, সুনামগঞ্জ জেলার ৬৫ জন, মৌলভীবাজারের ৪৩ জন এবং হবিগঞ্জ জেলার ৭০ জন আছেন। সবমিলিয়ে এ বিভাগে এখনও পর্যন্ত ১২৪৭ জন কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন।
ডা. আনিসুর রহমান আরও জানান, সিলেট বিভাগে এখন ১ হাজার ৭৫৩ জন হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন। নতুনভাবে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৮৫ জন। এদের মধ্যে সিলেট জেলায় ২ জন, সুনামগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ১৭ জন এবং হবিগঞ্জ জেলায় ৩৭ জন কোয়ারেন্টিনে আছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বেশীরভাগই প্রবাসফেরত। বাকিরা তাদের পরিবার ও আত্মীয়স্বজন।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

