admin
করোনায় মৃত ব্যক্তির লাশ বহনের গুজবে ট্রলারে হামলায় আহত ৫
অনলাইন ডেস্কঃ কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির লাশ আছে মসজিদের মাইকে এমন গুজব ছড়িয়ে একটি ট্রলারে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে বরিশালের গৌরনদীতে। নৌ-পথে ট্রলারযোগে গ্রামের বাড়িতে ফেরার পথে হামলার শিকার হয়েছেন ৫টি পরিবারের সদস্যরা। অতিউৎসাহী মানুষের দফায় দফায় ছোঁড়া ইটের আঘাতে ট্রলারের ৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় থানা পুলিশ ও রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। গত বৃহস্পতিবার রাত ৯টায় বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। জানাযায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সড়ক ও নৌ-পথে সারাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়েRead More
মুক্ত হয়ে গুলশানের বাসায় খালেদা জিয়া
অনলাইন ডেস্কঃ ছয় মাসের জন্য মুক্তি পেয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আজ বুধবার বিকেল সোয়া পাঁচটায় গুলশানে নিজের বাসা ফিরোজায় উঠেছেন। বিকেল সোয়া চারটায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হন। ২৫ মাস পর তিনি আজ শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছেন। ভাই শামীম এস্কান্দর খালেদা জিয়াকে পৌঁছে দেন বাসভবন ফিরোজায়। এ সময় নেতা-কর্মীদের বহর ছিল তাঁদের সঙ্গে। খালেদার পরনে ছিল গোলাপি রঙের পোশাক, কালো চশমা। আজ বিকেল সোয়া চারটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে ছাড়া পান খালেদা জিয়া। বেলা দুইটার কিছু পর কারা কর্তৃপক্ষ মুক্তিরRead More
ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপদেশ মেনে চলতে হবেঃ প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসের সংকটময় সময়ে আতঙ্কিত না হয়ে ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার প্রস্তুত আছে। এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেশের মানুষকে এই প্রাণঘাতী সংক্রমণ থেকে রক্ষা করা।’ আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আগে দেওয়া এই ভাষণের বেশির ভাগজুড়েই ছিল করোনাভাইরাস সংক্রমণে নেওয়া সরকারের পদক্ষেপের কথা। দেন সচেতনতামূলক নানা পরামর্শ। করোনাভাইরাস শনাক্ত, মানুষ ও চিকিৎসকদের সুরক্ষা ও চিকিৎসা প্রস্তুতিরও বিস্তারিতRead More
দেশে করোনাভাইরাসে আরও এক ব্যক্তির মৃত্যু, নতুন কোনো রোগী শনাক্ত হয়নি
অনলাইন ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশে এই ভাইরাসে এ নিয়ে পাঁচজন মারা গেলেন। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত বলে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। আজ বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান। মীরজাদী সেব্রিনা বলেন, সকালে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর আত্মীয় ছিলেন। মীরজাদী সেব্রিনা জানান, মারা যাওয়া ব্যক্তি গত ১৮ মার্চ আক্রান্ত হন। এরপর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই ব্যক্তির অবস্থার অবনতি হলে গত ২১Read More
খালেদা জিয়ার মুক্তির খবরে আনন্দিত শাহজামাল নূরুল হুদা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির খবরে আনন্দ ও মহান আল্লহ তায়ালার দরবারে শোকরিয়া জ্ঞাপন করেছেন সিলেট জেলা বিএনপির অন্যতম সদস্য, সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মোগলগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান শাহজামাল নূরুল হুদা। তিনি এক বার্তায় বলেন, অন্যায় ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে আকটকিয়ে রাখা হয়েছে। অবশেষে আল্লাহ তায়ালার হেরবানীতে সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে। বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহজামাল নূরুল হুদা কৃতজ্ঞ চিত্তে মহান আল্লাহ তায়ালার শোকরিয়া আদায় করেন এবং দেশনেত্রী বেগম জিয়াসহ সংকট ময় মুহূর্তেRead More
দেশের সব অফিস-আদালত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি
নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে পাঁচ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, ফলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে দেশের সব অফিস-আদালতে। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। তবে হাসপাতালসহ জরুরি সেবা সংস্থাগুলো এই ছুটির আওতায় থাকবে না। ছুটির সময় গণপরিবহন সীমিত আকারে চলাচল করবে। সংবাদ সম্মেলনে মুখ্য সচিব আহমেদ কায়কাউস দেশে নভেল করোনাভাইরাস মহামারী ঠেকাতে সরকারের নানা কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে সবাই সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সঙ্কট মোকাবেলা করা যাবে। বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া কভিড-১৯Read More
করোনায় আরও ৬ জন আক্রান্ত, ১ জনের মৃত্যু
অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত আরও একজন মারা যাওয়ার কথা জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পৌঁছাল তিনজনে। আইইডিসিআর বলছে, আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে সংক্রমণ ঘটেছে ৬ জনের। সব মিলিয়ে দেশে এখন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩ জন। আজ সোমবার রাজধানীর মহাখালীতে আইইডিসিআরের কার্যালয়ে সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কথা জানান। মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ছয়জনের মধ্যে একজন চিকিৎসক ও দুজন নার্স রয়েছেন। আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা সংকটপূর্ণ হওয়ায় তাঁকে নিবিড়Read More
সিলেটে কোয়ারেন্টিন থেকে মুক্ত হলেন ১৩২ জন!
করোনাভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন সিলেটের ১৩২ জন। আজ সোমবার মুক্ত হয়েছেন ১২১ জন। আর ১০ মার্চের পূর্ব থেকে হোম কোয়ারেন্টিনে থাকা ১১ জন মিলিয়ে মোট ১৩২ জন মুক্তি পেয়েছেন। এরা সবাই প্রবাসী। বিদেশ থেকে দেশে ফেরত আসলে হোম কোয়ারেন্টিনে ১৪ দিন বাধ্যতামূলক থাকতে হয় প্রবাসীদের। এই সময়ে তারা নিজ ঘর থেকে বাহির হতে পারেন না এমন কঠোর নির্দেশনা রয়েছে সরকারের। সোমবার ১৩২ জন প্রবাসী সিলেটী ১৪ দিন নিজ ঘরে থেকে বের হলেন। তাদের শরীরে এই ভাইরাসের কোন লক্ষণ না থাকায় তারা এখন পুরোপুরি মুক্ত। বাহির তাদের চলাচলেRead More
২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত করিম উল্লাহ মার্কেট বন্ধের সিদ্ধান্ত
করোনা ভাইরাসের কারনে বাংলাদেশ তথা সারা বিশ্বের দুর্যোগময় পরিস্থিতির কথা চিন্তা করে করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির এক জরুরী সভায় ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মার্কেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত করিম উল্লাহ মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে মার্কেটে না আসার জন্য অনুরোধ করা হয়েছে।
করোনা থেকে মুক্তির জন্য তাওবার আহ্বান দেশবরেন্য আলেমদের
অনলাইন ডেস্কঃ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দেশবাসীর প্রতি তওবার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ আলেমরা। উদ্ভূত পরিস্থিতিতে আল্লাহ উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বজায় রেখে আতংকিত না হয়ে সতর্কতামূলক যাবতীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা। রোববার কওমি মাদ্রাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান শীর্ষ আলেমরা। বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস যে জটিল ও বিপদজনক আকার ধারণ করেছে তা নিঃসন্দেহে মহান আল্লাহ রাব্বুল আলামীনের একটি পরীক্ষা ও আজাব। এটা মানুষের কৃতকর্মের ফল। আল্লাহ তায়ালা এর দ্বারা মুমিনদের ঈমানেরRead More

