সিলেটে অবশেষে করোনা পরীক্ষা শুরু
সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে। আজ ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় পরীক্ষা শুরু হওয়া এ ল্যাবে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা হবে।
হাপসাতালের পরিচালক ইউনুছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ল্যাবে এক সঙ্গে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা যায়। সেক্ষেত্রে দু’দফায় প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করতে চার ঘণ্টা সময় লাগবে। বিভাগের চার জেলার প্রত্যেকটি উপজেলার নমুনা সংগ্রহ করে এ ল্যাবে পরীক্ষা করা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, নমুনা পরীক্ষার পর সরকারি নির্দেশনা অনুযায়ী ফলাফল সরকারি রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে। সেখান থেকে ফলাফল প্রকাশ করা হবে।
নমুনা পরীক্ষা জন্য ল্যাবটিতে চারজন অধ্যাপকের সমন্বয়ে ৩১ জন কাজ করছেন বলে জানান হাপসাতালের উপ-পরিচালক হিমাংশু লাল।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

