admin
যুক্তরাষ্ট্র এক দিনে করোনায় ২ হাজারের বেশি মৃত্যু
বিশ্বে যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যেখানে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রে রেকর্ডসংখ্যক এই মৃত্যুর ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ১০৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। এএফপির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ১৮ হাজার ৫৮৬ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা ইতালির মৃত্যুহারের কাছাকাছি। ইতালিতে ১৮ হাজার ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত মানুষের সংখ্যা ৫০ হাজারের বেশি ছাড়িয়েছে। জনস হপকিন্সের আজ শনিবার সকালের তথ্য অনুযায়ী, এই সংখ্যাRead More
টুকেরবাজার ইউনিয়নের ২টি ওয়ার্ডে মালেক মেম্বারের খাদ্যসামগী বিতরণ
করোনা ভাইরাসের কারনে গৃহবন্ধী দরিদ্র মানুষের মধ্যে সিলেট সদর উপজেলার ৬ নং টুকেরবাজার ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে নিজ সামর্থ অনুযায়ী খাদ্যসামগ্রী বিতরণ করেন ৩নং ওয়ার্ডের আব্দুল মালেক মেম্বার। ১০ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা বিতরণ কাজ শেষ করেন। এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন, ২নং ওয়ার্ডের এনামুল হোসেন মেম্বার। উল্লেখ্য ইতোপূর্বে- টুকেরবাজার, কান্দিগাঁও, মোগলগাঁও , হাটখোলা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড ও ছাতক পৌরসভার একটি ওয়ার্ডে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় আব্দুল মালেক মেম্বার বলেন, মানুষের কাছে সুনামের আশায় বা অন্য কোন উদ্যেশ্য নিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করছিনা। বর্তমান দুঃসময়েRead More
সিলেটে চিকিৎসক ও সেবাকর্মীদের জন্য ভিন্ন অবস্থানের উদ্যোগ
সিলেটে করোনা চিকিৎসায় কর্মরত চিকিৎসক ও সেবাকর্মীদের নিজেদের পরিবারের নিরাপত্তার স্বার্থে বাড়ি না গিয়ে ভিন্ন একটি অবস্থানের উদ্যোগ নেয়া হচ্ছে। পাশাপাশি ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এর জন্য বেসরকারি হাসপাতালের সহযোগিতা নেয়া হবে। করোনায় আক্রান্ত চিকিৎসককে সিলেটে ভেন্টিলেশন দিতে না পারার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা: আনিসুর রহমান এমন তথ্য জানিয়েছেন। ঢাকায় কুয়েত-মৈত্রী হাসপাতালের চিকিৎসক ও সেবাকর্মীদের ভিন্ন একটি জায়গায় অবস্থানের ব্যবস্থা করেছে সরকার। এর অংশ হিসাবে সিলেটেও এমন উদ্যোগ নেয়া হচ্ছে। এ প্রসঙ্গে ডা: আনিসুর রহমান বলেন, বৃহস্পতিবার সিলেট বিভাগীয় সমন্বয় সভায় এRead More
সারাদেশে সন্ধ্যা ৬টার পর ঘর থেকে বের হলেই ব্যবস্থা
কড়াকড়ি নিয়ম আরোপ করে সাধারণ ছুটি বাড়িয়ে আদেশ জারি করেছে সরকার। সরকারের এই আদেশে সন্ধ্যা ৬টার পর ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। আর এই নির্দেশ অমান্য করলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় হতে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপনে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবশেষ সাধারণ ছুটির আদেশে জনসমাগমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘আগের ছুটির ধারাবাহিকতায় ১৫ ও ১৬ এপ্রিল এবং ১৯ থেকে ২৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হলো। সাধারণ ছুটির সময় আগামী ১৭-১৮Read More
সরকারি ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত
করোনাভাইরাসের কারণে সরকারি ছুটির মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে।এ দফায় সরকার ঘোষিত সাধারণ ছুটি ও নিয়ন্ত্রিত চলাচলের মেয়াদ বাড়ানো হলো ২৫ এপ্রিল পর্যন্ত। এবার চতুর্থবারের মতো সরকারি ছুটি বাড়ানো হলো। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি বাড়ানোর আদেশ জারি করা হয়েছে। অবনতিশীল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়ানো হয়েছে। শর্তসাপেক্ষে ১৫ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে। করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে তা দুই দফায় বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়। ছুটি বাড়ানোর প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশব্যাপীRead More
করোনায় একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যু, শনাক্ত ৯৪
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ২৭। নতুন করে শনাক্ত হয়েছেন ৯৪ জন। নতুন শনাক্তদের মধ্যে ৬৯ জন পুরুষ এবং ২৫ জন নারী। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৪২৪ জন। ১০ এপ্রিল শুক্রবার দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্যRead More
রাতের আধারে খাদিমপাড়ায় নবজাগরণ পরিবারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিরাপদে থাকতে সরকার ঘোষিত লকডাউনের কারণে কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের, খাদিমপাড়া গ্রামের ২নং রোডে নবজাগরণ পরিবারের পক্ষ থেকে ১২০ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ ৮ এপ্রিল রাতে ত্রাণ সামগ্রী গুলো মানুষের ঘরে ঘরে পৌছে দিয়েছে নবজাগরণ পরিবার। ত্রাণ সামগ্রীর প্যাকেটে রয়েছে ১০কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল, ১কেজি পেয়াজ, ১/২ কেজি লবন, ১ লিটার সয়াবিন তেল, ১টি সাবান। সার্বিক সহযোগিতায় ছিলেন ৪নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন (আনু), (অবঃ) পেশকার আব্দুল কুদ্দুস, বায়তুন নূর জামেRead More
বিশ্বনাথে শিশুর মৃত্যু ॥ ৬ পরিবার আইসোলেশনে
সিলেটের বিশ্বনাথে গালিব শাহরিয়ার (১০) নামের এক শিশুর মৃত্যুর পর করোনা সন্দেহে তার শরীরের স্যাম্পল সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। একই সাথে স্যাম্পলের ফল না আসা পর্যন্ত ৬টি পরিবারের সদস্যদের আইসোলেশনে থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন। বুধবার দিবাগত রাত ১১.৪৫ মিনিটের দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু গালিব। সে উপজেলার ধীতপুর গ্রামের আব্দুল আওয়ালের ভাগ্নে ও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার জলসি গ্রামের নেওয়াজ শরিফের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭ বছর পূর্বে গালিবের বাবা-মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে ছেলে-মেয়েকে নিয়ে বিশ্বনাথ উপজেলার ধীতপুর গ্রামস্থRead More
বিশ্বনাথে ঘরে মিলল আলিম পরীক্ষার্থী লজিং মাস্টারের ছুরিকাহত লাশ
সিলেটের বিশ্বনাথে নুরুল আমিন (২৪) নামে এক মাদ্রসাছাত্র ও লজিং মাস্টারকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সেলিম মিয়ার বাড়ির ঘর থেকে রক্তাক্ত অবস্থায় ওই লজিং মাস্টারের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সেলিম মিয়া ও তার পুত্র আশফাক আহমদকে (১৪) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে। নুরুল আমিন জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রামের মৃত সাজ্জাদ আলীর পুত্র। দীর্ঘদিন ধরে সদর ইউনিয়নের পুরান সিরাজপুর গ্রামের মৃত মনোহর আলীর পুত্র সেলিম মিয়ার (৪৮)বাড়িতে লজিংয়ে থেকে বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা আলিম দ্বিতীয় বর্ষে লেখাপড়া করতো। বিশ্বনাথ থানার ওসি শামীমRead More
সরকারি ত্রাণ বিতরণে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগের দাবি বিএনপির
অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসের এ দুঃসময়ে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা বিতরণের জন্য অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, সরকার ঢাকঢোল পিটিয়ে ত্রাণের কথা বললেও শত শত বস্তা রিলিফের খাদ্যসামগ্রী পাওয়া যাচ্ছে সরকারি দলের নেতাদের বাসায় বাসায়। যে কোনও ধরনের জাতীয় দুর্যোগ হলেই আওয়ামী লীগ নেতা-কর্মীদের হয়ে যায় পোয়াবারো। অবিলম্বে দুস্থ মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করার জন্য দাবি জানচ্ছি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ দাবিRead More

