করোনায় মারা গেলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্যের সিনিয়র উপদেষ্টা ব্যারিস্টার মনির জামান শেখ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গ্রাজুয়েট ক্লাব ইউ কে সভাপতি, লন্ডনের পি জি এ সলিসিটারের প্রিন্সিপাল ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্যের সিনিয়র উপদেষ্টা ব্যারিস্টার মনির জামান শেখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি মঙ্গলবার যুক্তরাজ্য সময় রাত ১০টায় পূর্ব লন্ডনের নিউহাম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে মনির জামান শেখ এর বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তার বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার রামপাল থানার কুমলাই গ্রামে।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখার সভাপতি ইবশা আহমদ চৌধুরী জানান, তিনি গত দুইদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

