দেশে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮২
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন শনাক্ত হয়েছেন আরও ১৮২ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে।
১৩ এপ্রিল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। নিজের বাসা থেকে এতে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে বিশ্বে ২১০টি দেশে ১ লাখ ১৪ হাজার ২৯০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫৪ হাজার ৪৩ জন। সুস্থ হয়েছেন ৪ লাখ ২৭ হাজার ৮৭৯ জন।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More

