Main Menu

admin

 

কান্দিগাঁও ইউনিয়নে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সুজাত আলী রফিক

করোনা ভাইরাসে লকডাউনের কারনে কর্মহীন দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি ত্রাণের পাশাপাশি সিলেট ১ আসনের এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল বুধবার বিকেলে সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও  ইউনিয়নের মোল্লারগাঁওয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একটি প্যাকেটে খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ, লবণ, সাবান। খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক সুজাত আলী রফিক, জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুর, মন্ত্রীর ব্যাক্তিগতRead More


কান্দিগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আড়াই টন চাল বিতরণ

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডে  করোনা ভাইরাস মহামারী থেকে নিরাপদ থাকতে  আজ ১৪ এপ্রিল মঙ্গলবার সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত আড়াই টন চাল প্রতিটি ওয়ার্ডে গিয়ে ১০ কেজি হারে ২৫০টি পরিবারের মধ্যে বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন। এর আগে আরো ৬ টন চাল ৯ টি ওয়ার্ডে ১০ কেজি হারে ৬০০ টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে এবং উপজেলা হতে প্রাপ্ত ৫২টি প্যাকেট ৫২টি পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। সবমিলিয়ে এই পর্যন্ত কান্দিগাঁও ইউনিয়নে সরকারের কাছ থেকেRead More


সিলেটে ৮৯টি নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে (পরীক্ষাগার) করোনাভাইরাস সনাক্তের ৭ম দিনের পরীক্ষা হয় কাল সোমবার। সপ্তম দিনে নমুনা পরীক্ষা করা হয় ৮৯টি। এসব নমুনার প্রত্যেকটির ফলাফলই ‘নেগেটিভ’ এসেছে। অর্থাৎ, তারা করোনায় আক্রান্ত নন। বিষয়টি আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, সোমবার সিলেট বিভাগের ৪টি জেলা থেকে আসা ৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় সবক’টির ফলাফল নেগেটিভ এসেছে বলে ধারণা করা যাচ্ছে। কেননা, ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা শেষে রিপোর্ট আইডিসিআরকে পাঠিয়ে দেন। এদের মধ্যে কারো পজেটিভ আসলে সকালের মধ্যেইRead More


সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে ড. মোমেন এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিরাপদে থাকতে লকডাউন করা হয়েছে সিলেটকেও যার ফলে কর্মহীন ও দরিদ্র মানুষ পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন, তাদের জন্যে সিলেট ১ আসনের এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ১৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, আলু, পিয়াজ, লবণ, সাবান। খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন, মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী মোঃ আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীRead More


দেশে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮২

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন শনাক্ত হয়েছেন আরও ১৮২ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে। ১৩ এপ্রিল সোমবার  দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।          নিজের বাসা থেকে এতে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে বিশ্বে ২১০টি দেশে ১ লাখ ১৪ হাজার ২৯০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৮Read More


ভারতীয় বিচারপতিদের, মুসলিমদের ত্রাণ না দেয়ার শর্তে সরকারি তহবিলে অনুদান

অনলাইন ডেস্কঃ করোনা মোকাবেলায় সরকারি তহবিলে অর্থ দেয়ার ক্ষেত্রে মুসলিমদের ত্রাণ না দেয়ার শর্তারোপ করেছেন ভারতের আসাম রাজ্যে গঠিত ফরেনার্স ট্রাইব্যুনালের প্রায় ডজনখানেক সদস্য। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে পাঠানো এক চিঠিতে তীব্র মুসলিমবিদ্বেষী এসব বিতর্কিত শর্ত জুড়ে দিয়েছেন তারা। এতে বলা হয়, ‘এই অর্থ যেন তাবলিগ জামাত, জিহাদি বা জাহিল (অশিক্ষিত)-দের ত্রাণে না লাগে।’ আসামে জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি থেকে যাদের নাম বাদ পড়েছে, তাদের এই ফরেনার্স ট্রাইব্যুনালেই আপিল করতে হয়। এই ট্রাইব্যুনালের সদস্যরা বিচারকের ক্ষমতাসম্পন্ন এবং তারাই স্থির করে থাকেন কার আপিল গৃহীত হবে। প্রবল ক্ষমতাসম্পন্নRead More


ট্রাম্পের হুমকির মুখে সৌদি আরব তেল উত্তোলন কমাতে রাজি

অনলাইন ডেস্কঃ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে সৌদি আরব তেল উত্তোলন কমাতে রাজি হয়েছে। করোনাভাইরাসের মহামারির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম যখন গুরুতরভাবে কমে গেছে এবং তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও অন্য তেল রফতানিকারক দেশগুলো যখন তেলের উৎপাদন কমানোর চেষ্টা চালিয়ে আসছিল তখন তেলের উৎপাদন স্বাভাবিক রাখার ব্যাপারে অনড় ছিল সৌদি আরব। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের উৎপাদন কমানোর জন্য সৌদি আরবকে হুমকি দেন। মার্কিন হুমকির মুখে সৌদি আরব তার অবস্থান পরিবর্তন করলে রবিবার ওপেকভুক্ত দেশগুলো এবং তার বাইরের তেল উৎপাদনকারী দেশের মধ্যে তেল উৎপাদনRead More


মনোবল হারাবেন না, বিশেষ সম্মানী দেওয়া হবে চিকিৎসক–স্বাস্থ্যকর্মীদের: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গোটা দেশবাসী চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের পাশে আছে। তাই করোনার ক্রান্তিকালে মনোবল হারাবেন না। তিনি বলেছেন, যেসব সরকারি স্বাস্থ্যকর্মী প্রত্যক্ষভাবে করোনাভাইরাস রোগীদের নিয়ে কাজ করছেন, তাঁদের বিশেষ সম্মানী দেওয়া হবে। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা সম্পদের সীমাবদ্ধতা এবং মৃত্যুঝুঁকি উপেক্ষা করে একেবারে সামনের কাতারে থেকে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। আপনাদের পেশাটাই এ রকম চ্যালেঞ্জের। এই ক্রান্তিকালে মনোবল হারাবেন না। গোটা দেশবাসী আপনাদের পাশে রয়েছে।’ ভাষণের শুরুতে শেখRead More


আল্লামা শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল, মৃত্যুর বিষয়টি গুজব

অনলাইন ডেস্কঃ বিকেল থেকে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পরে। তবে আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। ১৩ এপ্রিল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিনি এ তথ্য জানান। মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদ ছড়িয়ে দেয়া হচ্ছে সেটি গুজব। আল্লাহর রহমতে ও তার অশেষ কৃপায় আমাদের হুজুর ভালো আছেন, তার অবস্থা স্থিতিশীল।’ এর আগে ১১ এপ্রিল শনিবার বিকেল ৫টার দিকে বমি, মাথা ব্যথা, শ্বাসকষ্টRead More


সিলেটে ১০৫ করোনামুক্ত ১ জন আক্রান্ত

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনাভাইরাসের পরীক্ষায় একজন আক্রান হিসেবে ধরা পড়েছেন। তার শরীরের করোনার অস্তিত্ব পাওয়া গেছে। কিন্তু আরো ১০৫ জন করোনামুক্ত হিসেবে সনাক্ত হয়েছেন। গতকাল ১১ এপ্রিল শনিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের  ল্যাবে এ ১০৬ জনের শরীরের প্রয়োজনীয় নমুনা পরীক্ষা করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, একজন ছাড়া বাকি সবাই করোনা নেগেটিভ হিসেবে সনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান  জানান, গতকাল ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারেরRead More