সিলেটে করোনা আক্রান্ত ৪ জনের চিকিৎসা চলছে
সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা চলছে ৪ করোনা আক্রান্ত রোগীর।
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের এক নারী। তিনি গত এক সপ্তাহ থেকে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া গত বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার আক্রান্ত দু’জনেরই চিকিৎসা দেয়া হচ্ছে ওই হাসপাতালে।
এদের সবার শারীরিক অবস্থা আগের মতই রয়েছে। হাসপাতালে ভর্তি ওই ৪ জনকে করোনা আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালের আবাসিক সংশ্লিষ্ট চিকিৎসক কর্মকর্তা ।
জানা গেছে, বর্তমানে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ১১ জন রোগী। এরমধ্যে ৪ জন করোনা আক্রান্ত। বাকি ৭ জন করোনা সন্দেহভাজন হিসেবে ভর্তি রয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে তাদের ফলাফল আসলে জানা যাবে এদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত কি না।
এদিকে গতকাল রবিবার সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের এক যুবকের শরীরে ধরা পড়ে করোনা। ভোর রাত ৪টার সময় তাকে ভর্তি করা হয় শামসুদ্দিন হাসপাতালে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More
শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদেRead More

