admin
দক্ষিণ সুনামগঞ্জে করোনা আক্রান্ত সেই তরুণীর বাবা-ভাইও আক্রান্ত
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একই পরিবারের আরও ২ জন। আক্রান্তরা উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের মৃত সুরুজ উল্লার ছেলে আসিক মিয়া (৫৫) ও একই পরিবারের নুর মিয়া ছেলে শাহরিয়ার হোসেন (১৬)। জানা যায়, নতুন আক্রান্ত এই দুজন করোনা আক্রান্ত টাইলা গ্রামের সেই তরুণীর বাবা ও ভাই। করোনা আক্রান্ত ওই তরুণীকে আইসোলেশনে নেয়ার পর তার পরিবারের ১০ সদস্যের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হলে এই দুজনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা আক্রান্তের বাড়ি গিয়ে উপজেলাRead More
সিলেটের জামিলুর রেজার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা জানান বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “একজন স্বনামধন্য প্রকৌশলী হিসেবে তিনি দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।” বঙ্গবন্ধু সেতু, পদ্মা বহুমুখী সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ চলমান নানা উন্নয়ন প্রকল্পে বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্বদানকারী এই গুণী ব্যক্তিত্বের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শেখ হাসিনা। বাংলাদেশের অগ্রগণ্য প্রকৌশলী জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর আত্মীয় ঢাকা বিশ্ববিদ্যালয়েরRead More
শামসুদ্দিন আহমদে ভর্তি হলেন আরো ২ জন করোনা রোগী
সিলেট ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে নতুন আরও ২ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে শামসুদ্দিনে ভর্তির সংখ্যা দাড়ালো ২৫ জনে। ২৮ এপ্রিল মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র। তিনি বলেন, শহীদ শামসুদ্দিন হাসপাতালে আজ মঙ্গলবার ভর্তি হয়েছেন আরো ২ জন করোনা রোগী। এর মধ্যে একজন মৌলভীবাজারের এবং অপরজন সিলেট শহরতলির শাহপরাণ এলাকার বাসিন্দা। তিনি বলেন, মৌলভীবাজারের আক্রান্তজন একজন পুরুষ এবং সিলেটের আক্রান্ত রোগী একজন নারী ।
সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ সবকিছু বন্ধ থাকবে: প্রধানমন্ত্রী
সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজশাহী বিভাগের আটটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এখন ফসল উঠছে। এরপর ফসল লাগাতে হবে। আস্তে আস্তে আমাদের সবকিছু উন্মুক্ত করতে হবে। সবাই নিজেকে সুরক্ষিত রেখে কাজ করবেন। সেটাই আমরা অনুরোধ করব। তিনি বলেন, স্কুলসহ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান একটাও খুলবে না। অন্তত সেপ্টেম্বর পর্যন্ত স্কুল-কলেজ সবকিছু বন্ধ থাকবে। দেখা যাক করোনাভাইরাস কী হয়। যখন এটা থামবে তখন আমরা খুলব। শেখ হাসিনা বলেন, যারা করোনা রোগীদের দেখাশোনা করছেন তাদের প্রণোদনা দিয়েছি। যদিRead More
২০ হাজার কোটি টাকার প্রণোদনার অর্ধেক জোগান দেবে বাংলাদেশ ব্যাংক
অনলাইন ডেস্কঃ করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) জন্য সরকার যে ২০ হাজার কোটি টাকার চলতি মূলধন দেওয়ার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, এর অর্ধেক অর্থের জোগান দেবে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ১০ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলো ঋণ দেওয়ার পর এ তহবিল থেকে ৪ শতাংশ সুদে অর্থ সহায়তা নিতে পারবে। এতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি সামাল দিতে ব্যাংকগুলোর যে তারল্য লাগবে, এর অর্ধেক জোগান দেবে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলো সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ঋণ দেবে। এরRead More
দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৯৭, মৃত ৭
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। একই সময়ে দেশে নতুন করে করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৯৭ জন। এর মধ্য দিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯১৩। নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাঙামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা ও নাটোর ছাড়া বাকি ৬০ জেলায় করোনা রোগী পাওয়া গেছে। এর আগে রোববার ৪১৮ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল।Read More
ট্রাকভর্তি সাড়ে ৫শ বস্তা চাল জকিগঞ্জে আটক
সিলেটের জকিগঞ্জের ট্রাকভর্তি সাড়ে ৫শ বস্তা সরকারি চাল আটক করেছেন এলাকাবাসী। ২৬ এপ্রিল রোববার সকালে কালীগঞ্জ বাজারের হোসেন এন্ড সন্সের সামনে চাল নামানোর সময় বাজারের ক্রেতা-বিক্রেতা ও উপস্থিত জনতা ট্রাকভর্তি চাল আটক করেন। চালককে কীসের চাল এ সম্পর্কে জিজ্ঞাসা করলে এই চাল কালীগঞ্জের দুইজন ব্যবসায়ীর বলে তিনি জানান। তখন ট্রাক চালকের কাছে চালের কাগজপত্র দেখতে চাইলে তিনি তাৎক্ষনিক কোনো কাগজপত্র দেখাতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকে মানিকপুর, কসকনকপুর ও বারঠাকুরির তিনজন ডিলারের প্রায় ৫৭০ বস্তা চাল ছিল। এই চাল নিয়ে ট্রাকচালক হোসেন এন্ড সন্সের সামনে কেন গেল এবং কোনো কাগজপত্র ছিলRead More
করোনা মোকাবেলায় সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ: জাতিসংঘ
অনলাইন ডেস্কঃ করোনাভাইরাস সংকটে মোকাবেলায় নাগরিকদের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৮টি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত আটটি ক্ষেত্রে দেশগুলোর নেওয়া সুরক্ষামূলক ব্যবস্থার তুলনা করে এ প্রতিবেদনটি করা হয়েছে। এ অঞ্চলে কোভিড-১৯ মহামারির সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ওপর এ প্রতিবেদন তৈরি করেছে এশিয়া–প্যাসিফিক ইকোনমিস্ট নেটওয়ার্ক নামের অর্থনীতিবিদদের একটি সংগঠন। আটটি ক্ষেত্র বা সূচকগুলোর মধ্যে আছে- ১। সুলভ স্বাস্থ্যসেবা বাড়ানোর পদক্ষেপ, ২। অসুস্থতাকালীন ছুটিরRead More
যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছি: রুহানি
উপসাগরে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকাণ্ড ইরান পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। স্থানীয় সময় শনিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে টেলিফোন সংলাপে প্রেসিডেন্ট রুহানি এ কথা বলেন। তিনি এও বলেছেন, সংঘর্ষে তেহরানের কোনো আগ্রহ নেই। কাতারভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম আলজাজিরা এই সংবাদ ছেপেছে। গত সপ্তাহে মার্কিন নৌ-বাহিনী দাবি করেছিল, উপসাগরে ইরানের কিছু সাঁজোয়া জলযান তাদের নৌবহরের সঙ্গে উস্কানিমুলক আচরণ করছে। এর পরপরই বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় তার নৌ কমান্ডারদের নির্দেশ দেন, বিরক্ত করলে তারা যেন গুলি করে ইরানি নৌবাহিনীর জাহাজগুলো ধংস করে দেয়। বিপরীতেRead More
যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আড়াই হাজার মানুষের মৃত্যু
করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হওয়া যুক্তরাষ্ট্রে সবশেষ ২৪ ঘণ্টায় প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির শনিবার রাতের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। করোনায় প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৬৫১ জন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪ হাজার ২৫৬ জনের। ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৮ হাজার ১৬২ জন। তবে ১৫ হাজার ১১০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্সRead More

