করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন সাংবাদিক আসলাম রহমান
করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন আরেক সাংবাদিক ভোরের কাগজের ক্রাইম বিভাগের সিনিয়র রিপোর্টার আসলাম রহমান। গতরাত (বৃহস্পতিবার) পৌনে ১১টার সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ভোরের কাগজের বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন জানিয়েছেন, আসলাম রহমান প্রায় দুই সপ্তাহ থেকে অসুস্থ ছিলেন। তাঁর জ্বর-কাশির উপসর্গ ছিল। করোনা সন্দেহে মুগদা জেনারেল হাসপাতালে ৩/৪ দিন আগে তাঁর করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরীক্ষা করানো হয়। গতকাল পরীক্ষার ফল আসে নেগেটিভ।
বৃহস্পতিবার ৯টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে শারীরিক অবস্থার অবনতি হলে অফিসের গাড়িতে করে বাসা থেকে প্রথমে শান্তিনগর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। আসলাম রহমান স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
জানা গেছে, আসালাম রহমানকে মাদারীপুর গ্রামের বাড়ি দাফন করা হবে।
এ পর্যন্ত করোনা সংক্রমণ ও করোনা উপসর্গ নিয়ে তিনজন সাংবাদিক প্রাণ হারালেন। ২৮ এপ্রিল করোনা সংক্রমণে প্রাণ হারান সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও চিফ রিপোর্টার হুমায়ুন কবির খোকন, ৬ মে করোনার উপসর্গ নিয়ে প্রাণ হারান একই পত্রিকার সিনিয়র সাব-এডিটর মাহমুদুদল হাকিম অপু। গতকাল পর্যন্ত ৬৭ জন সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

