Main Menu

admin

 

করোনায় মৃত্যু আরও ৫ জন, নতুন আক্রান্ত ৪১৮

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ৫ হাজার ৪১৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ১২২ জন। রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪৭৬ টি নমুনা। এরRead More


জালালাবাদ যুব জাগরন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে চলমান লোক ডাউন পরিস্থিতিতে কর্মহীন অসহায় দরিদ্র মানুষদের খাদ্যসামগ্রী প্রদান করেছে জালালাবাদ যুব জাগরন সমাজকল্যাণ সংস্থা। ২৪ এপ্রিল শুক্রবার বাদাঘাট রোডস্থ খালিগাঁও স্থায়ী কারযালয়ের সামনে ১০০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ যুব জাগরন সমাজকল্যাণ সংস্থার আহবায়ক আব্দুস শহিদ, জিএম সুমন আহমদ, ওলিউর রহমান, ওয়াহিদ উদ্দিন মাসুম তালুকদার, রুমন আহমদ, নাজমুল হোসেন, জাবেদ আহমদ, সালমান আহমদ, মান্নি আক্তার, ফাহিমা বেগম, ফাহমিদা, জেসমিন আক্তার, রুমানা বেগম, সেলিনা আক্তার, মিরা, রুজিনা, ফারজানা বেগম, সেলিনা, করিম আহমদ, জুনেদ আহমদ, আলি রুহেল, মারুফ আহমদ, সাব্বির আহমদ,Read More


শামসুদ্দিন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে হবিগঞ্জের একজনের মৃত্যু

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে হবিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৫ এপ্রিল শনিবার হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোখেলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে মৃত ব্যক্তির বাড়ি। সংক্রমণ বিধি অনুযায়ী তার দাফনের প্রস্তুতি চলছে। সিলেট বিভাগে মোট ৫৭ জন করোনা রোগী শনাক্ত হলেন। এর মধ্যে এক চিকিৎসকসহ দুজন মারা গেছেন। এ নিয়ে হবিগঞ্জে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৬ জন।


রোজার নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়

মুফতি তানজিল আমিরঃ রমজান শুরু হলে অনেকেই রোজার নিয়ত নিয়ে চিন্তিত থাকেন। অনেকে মনে করেন, রোজার নিয়ত মুখে করতে হয়। অনেকে বলেন, সমাজে যে আরবি নিয়ত প্রচলিত আছে তা বলতে হয়, নইলে কমপক্ষে মুখে এতটুকু বলতে হয় যে, আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি। এমন ধারণা সঠিক নয়। কারণ রোজার জন্য মৌখিক নিয়ত জরুরি নয়; বরং অন্তরে রোজার সংকল্প করাই যথেষ্ট। এমনকি রোজার উদ্দেশ্যে সাহরি খেলেই রোজার নিয়ত হয়ে যায়। সুতরাং এ কথা ভাবার কোনো সুযোগ নেই যে, মুখে রোজার নিয়ত না করলে রোজা হবে না। তবে কেউ যদি নিয়তRead More


করোনায় আরও ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩০৯

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪০ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৯ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত চার হাজার ৯৮৯ জন। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহজামাল নূরুল হুদা

আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সিলেটসহ সমগ্র মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৭নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজামাল নূরুল হুদা। তিনি এক বিবৃতিতে বলেন, সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব বিপর্যস্ত। ভয়াল এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশও। তাই আপনাদের কাছে আমার আহ্বান, নিজ নিজ ঘরে থেকেই ইবাদত-বন্দেগী করুন। এবং আল্লাহ তায়ালার কাছে একে অন্যের জন্যে দোয়া করুন। পবিত্র রমজানের উছিলায় আল্লাহRead More


করোনা ২ মিনিটেই মারা যাবে, মার্কিন গবেষণা

তীব্র রোদে দুর্বল হয়ে পড়ে করোনাভাইরাস, এমনই মত যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিওরিটিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিরেক্টরেটের প্রধান উইলিয়াম ব্রায়ানের। ব্রায়ান জানান, শুধু তীব্র রোদই নয়, করোনাভাইরাস কার্যক্ষমতা সাময়িকভাবে হারায় গরম ও আর্দ্র আবহাওয়াতেও। বৃহস্পতিবার তিনি আরও বলেন, গরমকাল চলছে। ফলে খুব বেশিদিন আর চোখ রাঙাতে পারবে না করোনাভাইরাস। হোয়াইট হাউসের পক্ষ থেকে ব্রায়ান জানান, মার্কিনী গবেষকরা এই ইস্যুতেই কাজ করছেন। গবেষকরা বলছেন, ঘরের মধ্যে শুষ্ক ও বদ্ধ পরিবেশে জীবন্ত হয়ে ওঠে এই ভাইরাস। কিন্তু সরাসরি সূর্যের আলো পড়লে কর্মক্ষমতা হারায় করোনা। ধীরে ধীরে মারাও যায়। এই তথ্যই আশা যোগাচ্ছে।Read More


১৪শ’ বছরে প্রথমবার রমজানে মুসল্লিবিহীন আল-আকসা মসজিদ

প্রতিবছরই পবিত্র রমজান মাসজুড়ে একসঙ্গে হাজার হাজার মানুষ পাশাপাশি দাঁড়িয়ে জামাতে নামাজ পড়েন আল-আকসা মসজিদে। মাসের শেষের দিকে সেখানে মুসল্লির সংখ্যা লাখও ছাড়িয়ে যায়। মসজিদটিতে এই ঘটনা ঘটছে প্রতিষ্ঠার পর থেকেই, অর্থাৎ প্রায় ১৪শ’ বছর ধরে। তবে এ বছর সব হিসেব-নিকেশ বদলে দিল প্রাণঘাতী করোনাভাইরাস। ইতিহাসে প্রথমবারের মতো রমজান মাসেও মুসল্লিশূন্য থাকবে মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম এ মসজিদ। ফিলিস্তিনে শুক্রবার থেকে শুরু হতে পারে এবারের রোজা। তবে করোনা মহামারির কারণে দেশটিতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ স্কুল-কলেজ, রেস্টুরেন্ট, বিনোদনকেন্দ্র। স্থগিত করা হয়েছে মসজিদে জামাতে নামাজ আদায়ও। পূর্ব জেরুজালেমের বাসিন্দাRead More


রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় জামালপুর ও ময়মনসিংহে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হচ্ছে ২৫ এপ্রিল শনিবার। এদিকে চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০ মে বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। ২৪ এপ্রিল শুক্রবার জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক গণমাধ্যমকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের এখানে রমজান মাসের চাঁদ দেখা গেছে। সটো সংশ্লিষ্টদের জানিয়েও দেয়া হয়েছে।’


গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪, শনাক্ত ৫০৩

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে মৃত্যু হয়েছে ৪ জনের। এতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৩১ জনে পৌঁছেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৫০৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪,৬৮৯ জন। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরওRead More