কান্দিগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ চমক আলীর পারিবারিক উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে লকডাউনে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মধ্যে সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ চমক আলীর পারিবারিকপারিবারিক উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
৭ মে বৃহস্পতিবার ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে ৬ শ পরিবারের মধ্যে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারমান মোঃ আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাদশা আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, বিএনপি নেতা রাজা আহমদ, গ্রামের মুরব্বী মোঃ আইয়ব আলী, আব্দুল মনাফ, যুবনেতা মোমিন আহমদ, মামুন আহমদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
Related News
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায়Read More
মাসুকগঞ্জ বাজারে বাসিয়া নদী পুনখননের উদ্যোগ, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। বহুদিন ধরে অবহেলিতRead More


Comments are Closed