admin
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে রবিবার সকালে সিলেটের অসহায় ও বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ত্রান বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান, সহকারী শিক্ষক ফয়জুর রহমান, আবুল খায়ের, শওকত হোসেন, বিপ্লব নন্দী, হুমায়ুন কবির, জয়নাল আবেদীন, মাসুক মিয়া, আখতার হোসেন ও তানজিমা জামান।
কখনোই মিথ্যা না বলার অঙ্গীকার করলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব
কখনোই মিথ্যা না বলার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কায়লেই ম্যাকেনানি। হোয়াইট হাউজে নতুন প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন শুরুর পর শুক্রবার প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে এ অঙ্গীকার করেন তিনি। ২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা হাতে পাওয়ার পর কায়লেই ম্যাকেনানি চতুর্থ প্রেস সেক্রেটারি। এর আগে প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা শ্যন স্পাইসার ও সারাহ স্যান্ডার্সের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের ভুল পথে পরিচালিত করার অভিযোগ ছিল। সূত্র: আলজাজিরা
বিশ্ব থেকে করোনা প্রাদুর্ভাব দূর হতে আরও ২ বছর থাকবে
অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। ব্রাজিলে দীর্ঘ হচ্ছে লাশের সারি। দক্ষিণ এশিয়াতেও বাড়ছে সংক্রমণ। এর মধ্যে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ রিসার্চ অ্যান্ড পলিসির (সিআইডিআরএপি) গবেষকেরা জানিয়েছেন, এই ভাইরাসের মহামারি শেষ হতে দুই বছর লাগতে পারে। এ ছাড়া বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের এই রোগের প্রতিরোধ ক্ষমতা তৈরি না হওয়া পর্যন্ত মহামারি নিয়ন্ত্রণে আসবে না। মিনেসোটা বিশ্ববিদ্যালয় এমন সময়ে এই সতর্কবার্তা দিচ্ছে, যখন বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন তুলে নেওয়ার চিন্তাভাবনা করছে। সিআইডিআরএপির গবেষকেরা জানিয়েছেন, এই ভাইরাস এমন মানুষও ছড়ানোর ক্ষমতা রাখে,Read More
দেশে ৬৬৫ জনের করোনা সংক্রমিত, মৃত্যু ২ জনের
অনলাইন ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা বেড়েছে এবং মৃত্যু কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা ৯ হাজার ছাড়াল। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, এখন পর্যন্ত ১ হাজার ৬৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেনে। এর মধ্যে ঢাকার হাসপাতাল থেকে ৬২৪ জন আর ৪৩৯ জন ঢাকার বাইরের হাসপাতাল থেকে ছাড়াRead More
জাপানে ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা, আছড়ে পড়তে পারে ১০০ ফুট উঁচু ঢেউ!
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠতে পারে জাপান। বিজ্ঞানীরা বলছেন, ৯ মাত্রার ভূমিকম্প লন্ডভন্ড হতে পারে টোকিওসহ একাধিক শহর। জারি হতে পারে সুনামি সতর্কতা। সরকারি সূত্রে খবর, এই ভয়াবহ ভূমিকম্পে ১০০ ফুট উঁচু ঢেউ উঠতে পারে। জাপানের পূর্ব উপকূলে এই সুনামি আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। গবেষকরা জাপানের উত্তর পূর্ব উপকূল থেকে মাটির নমুনা নিয়ে পরীক্ষা করেছেন। পরিসংখ্যান বলছে প্রতি ৩০০ থেকে ৪০০ বছর পরে জাপানে বিশাল মাত্রার সুনামি হয়। শেষ এই সুনামি হয়েছিল ১৭০০ শতকে। তবে ঠিক কবে বা কখন এই সুনামি আসবে, তা বলতে পারেননি গবেষকরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন যদি ভূমিকম্প হয়Read More
সিলেটে করোনায় ১৩ জন সংক্রমিত
সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩১ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ১৩ জন করোনাভাইরাসে সংক্রমিত। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র এতথ্য নিশ্চিত করেন। শনিবার ( ২ মে ) বিকালে তিনি জানান, বর্তমানে হাসপাতালটিতে ৩১ জন রোগী রয়েছেন। এদের মধ্যে ১৩ জন করোনায় আক্রান্ত। বাকিরা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আছেন। আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে।
ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ছে
করোনাভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে। শনিবার (২ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এ তথ্য জানান। মো. ফরহাদ হোসেন বলেন, ‘সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ছে বলতে পারেন। আগামী ১৫ মে পর্যন্ত সাধারণ ছুটি চাওয়া হয়েছে, ১৬ মে শনিবার সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে ১৬ মে পর্যন্ত ছুটি হবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাব পাঠিয়েছি। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই প্রজ্ঞাপন জারি করা হবে।’ সর্বশেষ গত ২৩ এপ্রিল সাধারণ ছুটি ২৬ এপ্রিল থেকেRead More
টেকনাফের পোকাগুলো পঙ্গপাল নয়
কক্সবাজারের টেকনাফে এক ধরনের পোকার উপদ্রব নিয়ে আতঙ্ক তৈরির পর এলাকা পরিদর্শন করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আতঙ্কের কিছু নেই। যেসব পোকা দেখা যাচ্ছে সেগুলো পঙ্গপাল নয়, বরং এগুলো ঘাসফড়িং প্রজাতির বলে জানিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদরা। শনিবার (২ মে) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। ঢাকা থেকে সকালে টেকনাফে পৌঁছান কৃষি সম্প্রসারণ অধিদফতর এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদদের নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের একটি দল। এসময় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. নির্মল কুমার দত্ত বলেন, ‘বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কীটতত্ত্ববিদRead More
করোনায় ৫৫২ নতুন আক্রান্ত, ৫ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭৫ জনে। শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। এছাড়াও দেশে নতুন করে আরও ৫৫২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮,৭৯০ জনে।
নতুন করে ৫৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত, ২ জনের মৃত্যু
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২ জন প্রাণ হারিয়েছেন। এনিয়ে মোট প্রাণ হারালেন ১৭০ জন। এছাড়া একই সময়ে ৫৭১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮,২৩৮। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫,৫৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ১৪ জন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৪ জন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকেRead More

