২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত সর্বোচ্চ শনাক্ত ১ হাজার ১৬২, মৃত্যু ১৯ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি সর্বোচ্চ শনাক্ত ১ হাজার ১৬২ জন ও মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ১৯ জন।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ (১৩ এপ্রিল) বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৭ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগরে ১৩ জন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে একজন করে, খুলনা বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে একটি কন্যাশিশু রয়েছে। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন রয়েছেন।
গতকাল মঙ্গলবার মারা গিয়েছিলেন ১১ জন। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ২৬৯ জন। গতকাল মঙ্গলবার সংক্রমিত মানুষ শনাক্ত হওয়ার সংখ্যা জানানো হয়েছিল ৯৬৯ জন।
আজকের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত ১৭ হাজার ৮২২ জন শনাক্ত হলেন।
আজকের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৪ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত ৩ হাজার ৩৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯০০ জনের করোনা পরীক্ষা করা হয়। দেশে এখন ৪১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

