ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল ইসলাম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট সদর উপজেলার যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল ইসলাম। তিনি এক শুভেচ্ছা বার্তায় নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরোও বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।’
তিনি বলেন, ‘এবার পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত, যখন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব। আমাদের বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনাভাইরাসে আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।’
সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আফছর আহমদের পক্ষ থেকেও সিলেটবাসীকে ঈদ শুভেচ্ছা জানান ফখরুল ইসলাম।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

