Main Menu

admin

 

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকাল

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানা যায়, মাওলানা নেজামী সোমবার নিজ বাসায় ইফতার শেষে অজু করতে গিয়ে আকস্মিক পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরেণ্য এ ইসলামী রাজনীতিবিদের ইন্তেকালের সংবাদে দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। মাওলানা নেজামীর ইন্তেকালে শোক প্রকাশRead More


অসামাজিক অপকর্মের জন্য আকমল হোসেনের বিরুদ্ধে সাহেবেরগাঁও গ্রামবাসীর জরুরী সভা

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের সাহেবেরগাঁও গ্রামে অসামাজিক অপকর্মের জন্য আকমল হোসেনের বিরুদ্ধে ১০ই মে রোববার রাতে গ্রামের প্রধান মুরব্বী ইঞ্জিনিয়ার জমসিদ মিয়ার বাড়ীতে গ্রামবাসী এক জরুরী মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত গ্রামবাসী আকমল হোসেনের অপকর্মের বিস্তারিত তথ্য তুলে ধরেন, সে তার আদিপত্ত বিস্তারের জন্য গ্রামবাসীর উপর মিথ্যা মামলা অহেতুক মারদাঙ্গা ও সন্ত্রাসী কায়দায় চলাফেরা সহ সভায় প্রকাশ করে। তার নির্যাতনে তার আপন ভাইয়েরা সভায় তার বিরুদ্ধে বক্তব্য রাখেন। গ্রামের পঞ্চায়েতের সম্মানিত মুরুব্বীদের অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ নানান প্রকার নির্যাতনের শিকার সাধারণ গ্রামবাসীর বক্তব্যে প্রকাশ পায়। তারRead More


সিলেটে আরোও ৩ জন করোনা রোগী সুস্থ্য হলেন

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ১১ মে সোমবার দুপুরে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার দুপুরে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা ৩ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা ৩ জনই পুরুষ। তিনি আরও জানান, করোনা সন্দেহে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি থাকা আরও ১ জন নারীকে আজ ছাড়পত্র দেওয়ার কথা। তিনি করোনা আক্রান্ত না হওয়ায় তাকে বাসায় পাঠানো হচ্ছে। এর আগে ৬Read More


ভারতে কোভিড-১৯ ভাইরাসে মোট ২২০৬ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭ হাজার ১৫২

ভারতে সোমবার কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ২ হাজার ২০৬ জনে এবং আক্রান্তের সংখ্যা মোট ৬৭ হাজার ১৫২ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃতের সংখ্যা ৯৭ এবং আক্রান্ত ৪ হাজার ২১৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। খবর পিটিআই’র। মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ২০ হাজার ৯১৬ জন সুস্থ হয়ে উঠায় তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে দেশটিতে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৪ হাজার ২৯ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা বলেন, ‘এ পর্যন্ত প্রায় ৩১.১৫ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছে।’ রোববার সকাল থেকে মোটRead More


দেশে করোনা শনাক্ত ১হাজার ৩৪, মৃত ১১ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৪ জন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানানো হয়, গতকালের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন। তাঁদের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী ছয়জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন ও রংপুর বিভাগে একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৭১ থেকে ৮০ বছর বয়সী ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকেRead More


করোনাভাইরাস নিয়ন্ত্রণে মালয়েশিয়ায় ফের লকডাউনের সময় বাড়ল

মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে মালয়েশিয়ায় চলমান আদেশ মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) পঞ্চমবারের মতো বাড়িয়ে আগামী ৯ জুন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার স্থানীয় সময় দুপুর ২টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই অবস্থা থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রণ আদেশ বাড়িয়েছি। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা পবিত্র রমজান মাসে আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি যেন কোভিড -১৯ থেকে মুক্তি পাই।’ তিনি আরও বলেন, ‘আমি জানি এটা আমাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু সবার সুস্বাস্থ্যর জন্য এমসিও বাড়াতে হচ্ছে। আমরা চাই আমাদেরRead More


আবারোও শারীরিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কভিড-১৯ মহামারী মোকাবেলায় তার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেশের ৫৭টি প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেছেন। শেখ হাসিনা আজ রবিবার সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সাথে যুক্ত হন। পিএমওতে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রী এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কভিড-১৯ মোকাবেলায় সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসা বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তিবর্গকে তাদের অনুদানের জন্য ধন্যবাদ জানান। শেখ হাসিনা বলেন, মানুষের কষ্টের কথা চিন্তা করে আমরা কিছু কিছু সেক্টর আস্তে আস্তে উন্মুক্তRead More


দেশে ২৪ ঘন্টায় ৮৮৭ জন করোনা রোগী শনাক্ত, ১৪ জনের মৃত্যু

বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ৮৮৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৬৫৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৮ জনে। আজ রোব্ববার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি এসময় আরও বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত থেকে আরও সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২ হাজারRead More


করোনায় আক্রান্ত মার্কিন ভাইস প্রেসিডেন্টের সহযোগী

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি কেটি মিলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পরিচারকের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। এই নিয়ে গত দুদিনে হোয়াইট হাউজে দুজন কর্মকর্তার করোনা পজেটিভ শনাক্ত হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার হোয়াইট হাউস কেটি মিলারের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী। কেটি মিলার হোয়াইট হাউসের ওভাল অফিসে কর্মরত। খবরে বলা হয়েছে, কেটির দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়ার পরপরই হোয়াইট হাউসের কর্মকর্তারা আইওয়ার উদ্দেশে যাত্রার অপেক্ষায় থাকা পেন্সের বিমান এয়ারRead More


সিলেটে শাসুদ্দিন থেকে সুস্থ্য হয়ে বাড়ী ফিরলেন আরোও ৪ জন

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার ৯ মে দুপুর ১ টার দিকে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা ৪ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ দুপুর ১টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেছেন। তারা এখন সম্পূর্ণ সুস্থ। উল্লেখ্য গত বুধবার ৬ মে হাসপাতাল থেকে ৫ জন করোনাজয়ী রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সব মিলিয়ে সিলেটের করোনাRead More