admin
দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২ হাজার ৯১১, মৃত্যু ৩৭ জনের
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৫২ হাজার ৪৪৫ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৯১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে শনাক্ত রোগীর সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত ২৯ মে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ২ হাজার ৫২৩ জন। দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মারা গেছেন মোট ৭০৯ জন। আজ গতকালের চেয়ে ১৫ জন বেশি মারা গেছেন। আগের দিন মারা যান রেকর্ড সংখ্যক ২২ জন। আজ দুপুরেRead More
গত ২৪ ঘন্টায় সংক্রমিত ২ হাজার ৯১১, ৩৭ জনের মৃত্যু
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৫২ হাজার ৪৪৫ জন রোগী রয়েছেন। গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৯১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে শনাক্ত রোগীর সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত ২৯ মে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল ২ হাজার ৫২৩ জন। দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মারা গেছেন মোট ৭০৯ জন। আজ গতকালের চেয়ে ১৫ জন বেশি মারা গেছেন। আগের দিন মারা যান রেকর্ড সংখ্যক ২২ জন। আজ দুপুরেRead More
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় হাজী কামাল গ্রেপ্তার
লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিষযয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সুজয় কুমার রায়। তিনি প্রথম আলোকে বলেন, লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহত হওয়ায় ঘটনায় মানবপাচারকারী হিসেবে কামাল হোসেনের নাম উঠে আসে। আজ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। । অভিযান চলমান রয়েছে। গত ২৮ মেRead More
সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়াল
সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা একদিনে ৯৩ জন বেড়ে, এক হাজার ছাড়িয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গতকাল রবিবার (৩১ মে) পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা ছিল ৯৪৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫৩৪ জন, সুনামগঞ্জ জেলায় ১৪৪ জন, হবিগঞ্জ জেলায় ১৭১ জন এবং মৌলভীবাজার জেলায় ছিল ৯৮ জন। সোমবার (১ জুন) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০৪০ জনে। একদিনে ৯৩ জন বেড়ে যাওয়ায় সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা ৫৫৫ জন, সুনামগঞ্জ জেলায় ১৬৫ জন, হবিগঞ্জ জেলায় ১৯২ জন এবং মৌলভীবাজার জেলায় ছিল ১২৮Read More
দেশে করোনায় ২২ মৃত্যু, নতুন শনাক্ত ২৩৮১ জন
মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৮১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৩৪ জনে। সোমবার (১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুলেটিন উপস্থাপন করেন। করোনাভাইরাসের প্রকোপে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্তRead More
হোয়াইট হাউসের কাছে বিক্ষোভ ॥ ওয়াশিংটনে কারফিউ ঘোষণা
ডিষ্ট্রিক্ট অব কলম্বিয়া’র মেয়র জানিয়েছেন, রোববার থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে রাত্রিকালীন কারফিউ বলবৎ থাকবে। হোয়াইট হাউজের কাছে প্রতিবাদকারীদের ফের সমাবেশের পর এ সান্ধ্য আইন ঘোষণা করা হলো। খবর এএফপি’র। মেয়র মুরিয়েল বাউসার এক বিবৃতিতে জানিয়েছেন, রোববার রাত ১১ টা থেকে সোমবার ভোর ৬ টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। বিবৃতিতে আরো বলা হয়, দেশব্যাপী বিক্ষোভের পর পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ফখরুল এর ভাগনি জি পি এ পেয়ে উত্তীর্ণ
সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল ইসলাম এর ভাগনি মোছাম্মদ রোয়ামা আক্তার মুক্তা এবার এর এস এস সি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে হাজ্বী আব্দুল ছামাদ মেমোরিয়াল বিদ্যালয় জি পি এ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মোঃ ফখরুল ইসলাম তার ভাগনির জন্যে সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন সু শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দেশের জনগণের সেবায় নিয়োজিত হতে পারে। এদিকে এস এস সি ও সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
করোনার উপসর্গ নিয়ে সিলেটে ২ জনের মৃত্যু
করোনার উপসর্গ নিয়ে সিলেটে আরো ২ জনের মৃত্যু হয়েছে। তারা ২ জনই সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু হওয়া ২ জন পুরুষ। এই তথ্য নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র। তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে রবিবার বিকালে ১ জন এবং রাতে আরো ১ জনের মৃত্যু হয়। এদের ১ জনের বাসা নগরীর দরগা মহল্লা এলাকায়। তার করোনার উপসর্গ থাকার পাশাপাশি হার্টের সমস্যা ছিল। অপরজনের ঠিকানা তিনি জানাতে পারেন নি। তাদের ২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে, রবিবার সিলেটRead More
দেশে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৪০ জন মারা গেছেন
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৪০ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে এই পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৬৫০ জন। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল শনিবার ও ২৪ মে তারিখে। ওইদিন ২৮ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। আজ গতকালের চেয়ে ১২ জন বেশি মারা গেছেন। গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১১ হাজার ৮৭৬টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৪৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটিও এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। বর্তমানে দেশে এ ভাইরাসে শনাক্ত ৪৭ হাজার ১৫৩ জন রোগী রয়েছেন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্তRead More
তারা মিয়ার উপর মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৮ ইউনিয়ন আওয়ামী লীগ
স্টাফ রিপোর্টারঃ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একাধিক বারের সাবেক মেম্বার মো. তারা মিয়ার উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন সদর উপজেলার ৮ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তারা অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রাত্যাহারের দাবী জানিয়েছেন। রবিবার (৩১ মে) ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ গণমাধ্যমে পাঠানো পৃথক পৃথক বিবৃতিতে বলেন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া দীর্ঘদিন থেকে সুনামের সহিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাতেগড়া রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি খাদিমনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডেরRead More

