সেলফি তোলার সুবিধার্থে পা ভেঙে দেয়া হলো সিংহ শাবকের!
অনলাইন ডেস্কঃ রাশিয়ায় বিনোদন পার্কে এক সিংহ শাবককে দেখতে দর্শক সমাগম হয়েছিল। কিন্তু সদ্য হাঁটতে শেখা সিংহ শাবকটি কিছুতেই একজায়গায় দাঁড়াচ্ছিল না। ফলে সেলফি নিতে অসুবিধা হচ্ছিল দর্শকদের। এরপর সেই সিংহ শাবকের পা ভেঙে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেন পার্কের কর্মীরা। যাতে সে দৌড়ে পালাতে না পারে।
পরে সিংহ শাবকটিকে দড়ি দিয়ে বেঁধে মেরে বসানো হয় দর্শকদের সামনে। যাতে নিশ্চিন্তে সেলফি তুলতে পারেন বিনোদন পার্কে ঘুরতে আসা দর্শকরা।
এখবর প্রকাশিত হলে তদন্তের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে সিংহ শাবকটিকে উদ্ধার করে পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।
সূত্র: ডেইলি মেইল।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

