admin
খাদিমনগর আ’লীগ সভাপতি তারা মিয়ার উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ইউনিয়ন শ্রমিকলীগের
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কয়েক বারের সাবেক ইউপি সদস্য মো. তারা মিয়ার উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন খাদিমনগর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ। তারা অনতিবিলম্বে তারা মিয়ার উপর থেকে মিথ্যা মামলা প্রাত্যাহারের দাবী জানিয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) খাদিমনগর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন এক যুক্ত বিবৃতিতে বলেন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিপুল ভোটে নির্বাচিত একজন সভাপতি। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে দলীয় যাবতীয় কর্মকান্ডRead More
সিসিক মেয়র আরিফুল হকের সহধর্মিণী করোনাভাইরাসে আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী। বর্তমানে তিনি আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে মঙ্গলবার প্রাপ্ত রিপোর্টে নতুন করে আরও ২৮ জনের কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে মেয়র পত্নী শ্যামা হক চৌধুরী ও জকিগঞ্জের একজন ইউপি চেয়ারম্যানও রয়েছেন। মঙ্গলবার রাতে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ২৩ মে মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন করোনায় আক্রান্ত হন। এরপর থেকে মেয়র স্ব-পরিবারে বাসায় কোয়ারেন্টিনেRead More
নর্থইস্ট হাসপাতালে করোনা চিকিৎসা শুরু
সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু করেছে। গত কাল মঙ্গলবার বিকেল থেকে এই হাসপাতালে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা শুরু হয়। সিলেটের বেসরকারি এই হাসপাতালটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগে করোনার চিকিৎসা শুরুর ব্যাপারে আলোচনা চললেও এখন পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নর্থইস্ট হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের ব্যবস্থাপনায়ই করোনা রোগীদের চিকিৎসা শুরু করেছে। রোববার রাতে শ্বাসকষ্টে ভোগা এক নারীকে ভর্তি না ফিরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে নর্থইস্টসহ সিলেটের ৬টি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। বিভিন্ন হাসপাতাল ঘুরে পরে অ্যাম্বুলেন্সেই মারা যান ওই নারী। এই নিয়ে সমালোচনার মধ্যেই মঙ্গলবার থেকেRead More
ব্রাজিলে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে
ব্রাজিলে মহামারি করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা মঙ্গলবার ৩০ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে কোভিড-১৯ ভাইরাসে দক্ষিণ আমেরিকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এদেশে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে। খবর এএফপি’র। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ২৬২ জন প্রাণ হারিয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে আরো ২৮ হাজার ৯৩৬ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৫ লাখ ৫৫ হাজার ৩৮৩ জনে দাঁড়ালো। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে ব্রাজিল ইতোমধ্যে বিশ্বে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। এদিক থেকে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ অবস্থানে রয়েছে।Read More
রাশেদ চিশতীর জামিন হাইকোর্টে বাতিল
অনলাইন ডেস্কঃ ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর টাঙ্গাইলে দুর্নীতির এক মামলায় জামিন বাতিল করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এর ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ জামিন বাতিলের উপর দুদকের আনা ফৌজদারি রিভিশন মামলার শুনানিশেষে নিম্ন আদালতে দেয়া জামিন বাতিল করে আজ আদেশ দেয়। ডেপুটি এটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বাসস’কে এ কথা জানান। তিনি বলেন,টাঙ্গাইল জেলা ও দায়রা জজের ভার্চুয়াল কোর্ট গত ২৭ মে রাশেদ চিশতীকে মামলাটিতে জামিন দেন। দুদকের আইনজীবী মো.Read More
দেশে করোনায় আরও ৩৭ জনের মত্যু, নতুন আক্রান্ত ২ হাজার ৬৯৫
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় এ পযর্ন্ত ৭৪৬ জনের মৃত্যু হলো। বর্তমানে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন। এবং গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৯৫ জন। স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে আজ বুধবার দুপুরে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৪৭০ জন। গতকালের চেয়ে আজ ২১৬ জন কমRead More
সিলেটে ‘করোনা হাসপাতালে নমুনা সংগ্রহে আরও দুটি নতুন বুথ
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পুরোটাই করোনা চিকিৎসার কাজে ব্যবহার করা হচ্ছে। এ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন করোনা শনাক্তের পরীক্ষার জন্য নমুনা প্রদান করতে আসেন। কিন্তু একটিমাত্র বুথে সবার নমুনা সংগ্রহ করা সম্ভব হয় না। এ বিষয়টি বিবেচনা করে শামসুদ্দিনে নমুনা সংগ্রহের নতুন দুটি বুথ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন. জানা গেছে, বর্তমানে শামসুদ্দিন হাসপাতালে একটি বুথে করোনাক্রান্ত সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরে এসব নমুনা পাঠানো হচ্ছে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে। সেখানেRead More
করোনায় মারা গেলেন কিডনি বিশেষজ্ঞ মনজুর রশিদ চৌধুরী
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট মনজুর রশিদ চৌধুরী। তিনি ওসমানী মেডিকেল কলেজের সাবেক ভিপি ছিলেন। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে মারা যান তিনি। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্যানুসারে, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন চিকিৎসক। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৪ চিকিৎসক। বিএমএ মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোভিড পজেটিভ হওয়ার পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ১৮ দিন চিকিৎসাধীন ছিলেন ডা. মনজুরRead More
ত্রাণে অনিয়মসহ নানা অভিযোগে ১১ জনপ্রতিনিধি বরখাস্ত
অনলাইন ডেস্কঃ কর্মস্থলে অনুপস্থিতি, দরিদ্র মানুষকে নগদ অর্থ সহায়তা ও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও ১১ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। তাঁদের মধ্যে চারজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ছয়জন ইউপি সদস্য এবং একজন পৌর কাউন্সিলর রয়েছেন। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ আজ মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ত্রাণের চাল চুরিসহ নানা অভিযোগে এ নিয়ে ৮৫ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এর মধ্যে ২৮ জন ইউপি চেয়ারম্যান, ৫১ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং ১Read More
আজ সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়-বৃষ্টি হতে পারে
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকারRead More

