admin
ভারতে করোনায় ২৪ ঘন্টায় ২৬৫ জনের মৃত্যু
ভারতে করোনা মহামারিতে শনিবার রাত ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে ২৬৫ জনের মৃত্যু হয়েছে, এ সময়ে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৬৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৭১ জনের এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৭৬৩ জন। কোভিড ১৯ মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ভারতের অবস্থান নবম। আক্রান্তদের মধ্যে ৮২ হাজার ৩৬৯ জন করোনামুক্ত হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪২২ জন। গত ২৪ ঘন্টায় ১১ হাজার ২৬৪ জন করোনামুক্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র এক কর্মকর্তা বলেছেন, প্রায় ৪৭.৪০ শতাংশ ইতোমধ্যেইRead More
স্বাস্থ্যবিধি মেনে অফিস খুলছে আগামীকাল
করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে চলমান সাধারণ ছুটি শেষে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল রোববার থেকে খুলছে সরকারি-বেসরকারি সব অফিস। একই সঙ্গে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ ও ট্রেন বা গণপরিবহনও চালু হচ্ছে। তবে দূরপাল্লার বাস ও ৪ টি অভ্যন্তরিন রুটের বিমান চলাচল আগামী ১ জুন থেকে শুরু হবে। আগামী ১৫ জুন পর্যন্ত অফিস, গণপরিবহনসহ অর্থনৈতিক কর্মকান্ড কীভাবে পরিচালিত হবে এবং কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে সেই বিষয়ে নির্দেশনা দিয়ে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসব প্রজ্ঞাপন অনুযায়ী গত ২৩ মার্চ জারি করা নিষেধাজ্ঞা বহালই থাকছে। তবে এ নিষেধাজ্ঞাRead More
দেশে ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা ৬০০ ছাড়ালো, নতুন আক্রান্ত ১,৭৬৪ জন
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৭৬৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮ জন। এনিয়ে বাংলাদেশে মোট ৪৪ হাজার ৬০৮ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আর মোট মৃত্যুর সংখ্যা ৬১০। মারা যাওয়া ২৮ জনের মধ্যে ২৬ জন হাসপাতালে ও দুইজন বাসায় মারা গেছেন বলে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। আর এই ২৮ জনের মধ্যে ১০ জনই মারা গেছে ঢাকা শহরে। গত ২৪ ঘণ্টায় ৯,৯৮৭টি নমুনা পরীক্ষা করে এই তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টার হিসেবে নমুনাRead More
সিলেটে করোনা আক্রান্ত হয়ে নার্সের মৃত্যু
সিলেটে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা (ব্রাদার) রুহুল আমিন। সিলেটে করোনা আইসোলেশন সেন্টার নিজের কর্মস্থল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ(২৯) মে রাত সোয়া দশ টায় মারা গেলেন তিনি। বাংলাদেশে প্রথম ব্রাদার (নার্স) হিসেবে তিনিই প্রথম মারা গেলেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছিলো তাকে। এদিকে রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুরRead More
শুক্রবার সিলেটে করোনায় আক্রান্ত আরো ৩১ জন
শুক্রবার (২৯ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩১ জনের রিপোর্ট পজিটিভ আসে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ব্যাংকার-সরকারি কর্মকর্তাও রয়েছেন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৮ জন, কানাইঘাটের ৪ জন, জকিগঞ্জের ৪ জন, বিয়ানীবাজারের তিনজন, গোলাপগঞ্জের একজন এবং জৈন্তাপুরের একজন বলে জানা গেছে। সিলেটের আজ ৩১ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৮৬১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৬১ জন, মৌলভীবাজার জেলায় ৯৮ জন, হবিগঞ্জে ১৭১ এবংRead More
ব্রাজিলে করোনায় ২৪ ঘন্টায় ১,০০০ লোকের মৃত্যু
ব্রাজিলে করোনায় ২৪ ঘন্টায় নতুন করে রেকর্ড ১ হাজার লোকের মৃত্যু হয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক লোক করোনা আক্রান্ত হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার ২৩৮ জন। স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যানে দেখা যায়, বৃহস্পতিবার দিনের শেষে ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৪১৭ জন। ব্রাজিলে মহামারি শুরুর পরে একই সময়ে দৈনিক হিসাবে তৃতীয় সর্বোচ্চ সংখ্যক লোকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৫৪ জন। বিশেষজ্ঞদের আশঙ্কা দেশটিতে ব্যাপক টেস্ট না হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা ১৫ গুণRead More
হাইকোর্টে স্থায়ী নিয়োগ পেলেন ১৮ বিচারপতি
সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ১৮ অতিরিক্ত বিচারককে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ শুক্রবার ২৯ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। ২০১৮ সালের ৩০ মে তাদের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। পরে ৩১ মে বিকেলে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে তারা শপথ নেন। ১৮ জন বিচারক হলেন- মো. আবু আহমেদ জমাদার, এ,এস,এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার,Read More
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ২ হাজার ৫২৩, ২৩ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জন মত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে এই পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৮২ জন। গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৫২৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত। বর্তমানে দেশে এ ভাইরাসে শনাক্ত ৪২ হাজার ৮৪৪ জন রোগী রয়েছেন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন।Read More
হাটখোলা’র উমাইরগাঁওয়ে কুখ্যাত গরু চোর ফয়জুল আটক, থানায় মামলা
সিলেট সদর উপজেলা ২নং হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও এলাকায় গত সোমবার দিবাগত রাতে গরু চুর ফয়জুল ইসলাম (৫০) কে আটক করেছে এলাকাবাসী। ফয়জুল হাটখোলা ইউনিয়নের দখড়ি গ্রামের মৃত সমর উদ্দিনের ছেলে। এলাকাবাসীর ভাষ্য, সোমবার দিবাগত রাত ১টা হতে ২টার দিকে এক দল চোর জফির উদ্দিনের বাড়িতে গরু চুরি করতে যায়। গোয়াল-ঘর থেকে গরু বের করার সময় বাড়ির লোকজন টের পেয়ে যান। চোরের দলটিকে তাঁরা ধাওয়া করেন। চোর ও পাল্টা হামলা চালায় এলাকাবাসীর উপর দাওয়া ও পাল্টা দাওয়ার সময় অন্যরা পালিয়ে গেলেও এলাকাবাসী ফয়জুলকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে শিবেরবাজার পুলিশRead More
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে
অনলাই ডেস্কঃ যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা আজ ১ লাখ ছাড়িয়ে গেছে। মানব জাতির জন্য এটি একটি বিষণœ মাইলফলক এবং বিশ্বে কোভিড-১৯ ভাইরাসে একক কোন দেশের মোট মৃত্যুর ক্ষেত্রে এই সংখ্যা সর্বোচ্চ। জনস হপকিন্স ইউনিভার্সিটির বুধবারের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র। বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, প্রায় তিন মাস আগে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু ঘটে। হিসাব অনুযায়ী, তার পর থেকে দেশটিতে প্রায় ১৭ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসে মৃত ও আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি হবে বলে মনে করাRead More

