Main Menu

admin

 

২য় জানাযা শেষে মানিকপীর টিলায় কামরানের দাফন সম্পন্ন

সিলেট নগরের মিরকবক্স টুলার মানিকপীর টিলা ও আশপাশ রাস্তায় হাজারো জনতার ঢল নেমেছে। সবাই শেষবারের মতো বদর উদ্দিন আহমদ কামরানের মুখ বা তার শেষযাত্রা একটু নিজ চোখে দেখতে চান। তাঁর দলীয় নেতাকর্মী, ভক্তবৃন্দসহ সর্বস্তরের জনতার ক্রন্দনে আকাশ-বাতস ভারী হয়ে উঠে মানিকপীর টিলা এলাকা। সেখানে ২ টা ১০ মিনিটে স্বাস্থ্যধিধি মোতাবেক বদর উদ্দিন আহমদ কামরানের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে আজ সোমবার রাত আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরউদ্দিন আহমদ কামরান মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহRead More


ছড়ারপার মসজিদে কামরানের প্রথম জানাজা সম্পন্ন

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর পৌণে ২টার দিকে জোহরের নামাজের পর কামরানের বাসার পাশের ছড়ারপার জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি আমৃত্যু এই মসজিদের মোতাওয়াল্লী ছিলেন। সেখানে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে নগরীর মানিকপীরের টিলায়। সেখানে আরেক দফা জানাজা শেষে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে তাকে। ছড়ারপার জামে মসজিদে কামরানের জানাজা পড়ান তাঁর ভাতিজা হাফিজ ইমতিয়াজ আহমদ আফজাল। এরআগে, বেলা ১২টা ২০ মিনিটের দিকে কামরানের মরদেহবাহী এম্বুলেন্সটি ছড়ারপারস্থ বাসায় প্রবেশ করে।Read More


বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল ইসলামের শোক

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল ইসলাম। তিনি মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এক শোকবার্তায় মোঃ ফখরুল ইসলাম বলেন, সিলেট পৌরসভার চেয়ারম্যান এবং পরবর্তীতে সিলেট সিটি করপোরেশনের বারবার নির্বাচিত মেয়র হিসেবে সিলেটের উন্নয়ন এবং গণমানুষের প্রতি তার আত্মত্যাগ সিলেট সিলেটবাসী শ্রদ্ধাভরে স্মরণ করবে।


ছড়ারপারের বাসায় কামরানের মরদেহ পৌঁছেছে

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ তাঁর বাসায় আনা হয়েছে। বেলা ১২টা ২০ মিনিটের দিকে মরদেহবাহী এম্বুলেন্সটি কামরানের ছড়ারপারস্থ বাসায় প্রবেশ করে। এম্বুলেন্সটি প্রবেশের সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা। জানা গেছে, বাসায় ধর্মীয় রীতি সম্পন্ন করে মরদেহ নেয়া হবে ছড়ারপার জামে মসজিদে। সেখানে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে নগরীর মানিকপীরের টিলায়। সেখানে আরেক দফা জানাজা শেষে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে তাকে। রোববার দিবাগত রাত ৩টার দিকে ঢাকারRead More


মা-বাবার পাশে মানিকপীরের টিলায় দাফন হবে কামরানের

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বাংলাদেশ  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানকে সিলেট নগরীর মানিকপীরের টিলায় মা-বাবার পাশে দাফন করা হবে। জানাজার সময় নির্ধারণ নাহলেও  প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ছড়ারপার জামে মসজিদে। তিনি আমৃত্যু এই মসজিদের মোতাওয়াল্লী ছিলেন। সেখানে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে নগরীর মানিকপীরের টিলায়। সেখানে আরেক দফা জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে বৈঠক শেষে সোমবার ( ১৫ জুন) সকালে তাঁর পরিবারের সাথে আলোচনা করে এমন সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ। তবে কোন সময় জানাজা ও দাফন হবেRead More


চলে গেলেন বদরউদ্দিন আহমদ কামরান

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান (৬৯) আর নেই। সোমবার (১৫ জুন) ভোর ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাহিউন। কামরানের ব্যক্তিগত সহকারি বদরুল ইসলাম বলেন, প্লাজমা থেরাপি দেওয়ার পর স্কামরান অনেকটা সুস্থতা বোধ করছিলেন। তার অবস্থারও উন্নতি হচ্ছিলো। তবে রোববার মধ্যরাত থেকে হঠাৎ তার অবস্থার অবনতি হয়। তিনি বুকে ব্যাথা অনুভব করছিলেন। এরপর ভোরের দিকে মারা যান। সিলেট সিটি করপোরেশনের টানা ২ বারের মেয়র কামরানRead More


সিলেট জেলায় আরও ৫০ জনের করোনা শনাক্ত

সিলেট জেলায় নতুন করে আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৪ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৫০ জনের করোনা শনাক্ত হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাশু লাল রায় বলেন, রোববার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়। তিনি আরও জানান, নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জনই সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুইজন বিশ্বনাথ উপজেলার।


করোনাঃ সিলেটের জোনিং কাজ সম্পন্ন

করোনাভাইরাসের  প্রাদুর্ভাব বাড়তে থাকায় এবার জোনভিত্তিক কার্যক্রম শুরু করেছে সরকার। এর আওতায় সিলেট জেলাকে রেড, গ্রিন ও ইয়েলো জোনে ভাগ করা হয়েছে। আজ রবিবার সারাদিন কাজ করে এ জোন ভাগ করেছে সিলেটের সিভিল সার্জন কার্যালয়। এর মধ্যে বেশিরভাগ এলাকাই রেড জোনের আওতায় পড়েছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। এ ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, সিলেটের প্রত্যেক উপজেলার একেবারে ইউনিয়ন পর্যন্ত এবং সিলেট মহানগরীর প্রত্যেক ওয়ার্ড পর্যন্ত রেড, গ্রিন ও ইয়েলো জোনে ভাগ করা হয়েছে। এটি জেলা প্রশাসকের সাথে সভায় চুড়ান্ত হলে মন্ত্রণালয়ে প্রেরণ করাRead More


হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী জমির উদ্দিনের ইন্তেকাল

সিলেট নগরীর হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব সিলেটের বর্ষিয়াণ আলেমে দ্বীন মাওলানা ক্বারী জমির উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —রাজিউন)। শনিবার রাত ১১টায় তিনি নিজ বসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি কয়েক দিন থেকে রোগাক্রান্ত ছিলেন, তবে গতকালও তিনি কুদরত উল্লাহ মসজিদে জুম’আর নামাজ আদায় করেন। মাওলানা জমির উদ্দিন দীর্ঘ ৩৯ বছর থেকে কুদরতউল্লা জামে মসজিদে ইমামতি করছিলেন। তিনি দক্ষিণ সুরমার  উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। মরহুমের নামাজে জানাজা রোববার বেলা ২ টায় কুদরত উল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হয়।Read More


সিসিকের স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৭টি মামলা, সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে নাগরিকদের সচেতন করে তুলতে সিলেট সিটি করপোরেশনের অভিযান অব্যাহত রয়েছে। রবিবার (১৪ জুন ২০২০) সিসিকের ধারাবাহিক অভিযানে নগরীর বন্দরবাজার ও রিকাবীবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। নাগরিকরা স্বাস্থ্যবিধি মেনে চলছেন কিনা তা তদারকি করতে দুই সপ্তাহ ধরে সিসিকের এই অভিযান চলছে। সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমান আদালত স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৭টি মামলা এবং সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। অপরাধ গুলোর মধ্যে উল্লেখ্যযোগ্যRead More