Main Menu

admin

 

আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা এবং সম্পদ রক্ষায় আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘আমাদের এই বিশাল সমুদ্রসীমা এবং সম্পদ রক্ষার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে আরো শক্তিশালী করা প্রয়োজন এবং সেজন্য ইতোমধ্যেই অনেক আধুনিক সরঞ্জাম এবং জাহাজ আমরা ক্রয় করেছি।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বাংলাদেশ নৌবাহিনীতে নতুন সংযোজিত যুদ্ধ জাহাজ ‘বানৌজা সংগ্রাম’-এর কমিশনিং প্রদানকালে প্রদত্ত ভাষণে একথা বলেন। চট্টগ্রামের নৌঘাঁটি বিএনএস ঈসা খানে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানের সঙ্গে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন। বঙ্গবন্ধুরRead More


বদরউদ্দিন কামরানসহ নেতৃবৃন্দের মাগফেরাত কামনায় খাদিমনগর আ’লীগের দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বদর উদ্দিন আহমদ কামরানের রূহের মাগফিরাত কামনা এবং প্রাণঘাতী করোনাভাইরাস থেকে হেফাজতের লক্ষে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বাদ আছর এয়ারপোর্ট সংলগ্ন বড়শালা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তারা মিয়া,Read More


করোনা বৈশ্বিক সমস্যা, মোকাবিলায় সকল দেশের পারস্পারিক সহযোগিতা প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন,করোনা এখন বৈশ্বিক সমস্যা, তা মোকাবিলায় সকল দেশের পারস্পারিক সহযোগিতা প্রয়োজন। তিনি আজ বাংলাদেশ সফররত চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দলের সাথে সিলেট ও চট্রগ্রামের চিকিৎসকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় সভায় উদ্বোধনী বক্তৃতায় এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন,বাংলাদেশ সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষত্রে বাংলাদেশ ও চীন করোনা মোকাবিলায় পারস্পারিক সাহায্য অব্যাহত রেখেছে। বাংলাদেশে সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপকৃত হচ্ছেন। ড. মোমেন বলেন, চীনের উহান প্রদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে সারা বিশ্বRead More


২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমেছে, নতুন আক্রান্ত সর্বোচ্চ ৪,০০৮ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। তবে সর্বোচ্চ সংখ্যক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় ৪৩ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ১০ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল রেকর্ড সংখ্যক ৫৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এই পর্যন্ত এ ভাইরাসে দেশে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৩০৫ জন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩৪ শতাংশ। গতকালের চেয়ে আজ দশমিক ০১ শতাংশ কম। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)Read More


সিলেটে শনিবার থেকে ‘লকডাউন’!

করোনায় রেড জোন, সিলেট নগরীতে আগামি শনিবার থেকে লকডাউনের প্রস্তাব দিয়েছে সিটি কর্পোরেশন মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সিলেটে সার্কিট হাউসে জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলামের সভাপতিত্বে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের এক সভায় সিলেটের রেড জোন চিহ্নিত হওয়া এলাকাগুলোতে বৃহস্পতিবার থেকে লকডাউনের সিদ্ধান্ত হয়। নগরীর ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড বাদে বাকী ২৪টি ওয়ার্ডকেই রেডজোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে  মঙ্গলবার রাতে সিলেট সিটি কর্পোরেশনে এক বৈঠকে অনুষ্টিত হয়। বৈঠকে বেশ কয়েকজন কাউন্সিলর প্রস্তাব করেন, বৃহস্পতিবারের বদলে শনিবার থেকে নগরীতে লকডাউন শুরু করার। এক দিনের মধ্যে লকডাউন নাRead More


করোনায় আক্রান্ত সিলেট বিভাগের দুই সংসদ সদস্য

প্রাণঘাতি করোনাভাইরাসে এবার সিলেট বিভাগের দুই এমপি আক্রান্ত হয়েছেন। তাঁরা হলেন সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান এবং মৌলভীবাজার-৪ আসনের এমপি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ। সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খানও আজ করোনাক্রান্ত বলে শনাক্ত হন। গতকাল সোমবার তিনি শ্বাসকষ্ট নিয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি হন। সেখানে নমুনা পরীক্ষায় আজ পজিটিভ হন তিনি। তার একান্ত সহকারী কয়েছ মিয়া জানান, বর্তমানে এমপি মোকাব্বির খান ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নিবিড় পর্যবেক্ষণে আছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। জানা গেছে, আজ মঙ্গলবার আবদুস শহীদেRead More


করোনার চিকিৎসায় পাওয়া গেল ‘জীবন রক্ষাকারী’ ওষুধ

ডেক্সামেথাসোন নামের এই ওষুধটি করোনাভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের জীবন বাঁচাতে সহায়তা করে। ব্রিটিশ বিশেষজ্ঞরা করোনার চিকিৎসায় এই ওষুধটি বড় ধরনের সাফল্য দেখিয়েছে বলে দাবি করেছেন। তারা বলেছেন, প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কম ডোজের স্টেরয়েড এই চিকিৎসা একটি বড় ধরনের অগ্রগতি। ভেন্টিলেটরে থাকা করোনা রোগীদের মৃত্যুর হার এক-তৃতীয়াংশ কমিয়ে আনে ওষুধটি। এছাড়া যারা অক্সিজেন সাপোর্টে আছেন; তাদের মৃত্যুর হার এক-পঞ্চমাংশ কমিয়ে আনে। বিশ্বে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থা করোনাভাইরাসের চিকিৎসায় কাজ করে কিনা- তা জানতে এই ওষুধটি নিয়েও বিশ্বজুড়ে বৃহৎ পরিসরে পরীক্ষা চালানো হয়। গবেষকদের ধারণা, ব্রিটেনে করোনাভাইরাস মহামারির শুরুর দিকে যদি ওষুধটিRead More


২৪ ঘন্টায় করোনায় রেকর্ড সংখ্যক ৫৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত সর্বোচ্চ ৩,৮৬২

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক ৫৩ জন মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৬২ জন। এরআগে শুক্রবার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। ওইদিন ৪৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। গতকালের চেয়ে আজ ১৫ জন বেশি মারা গেছেন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। গতকালের চেয়ে আজ দশমিক ০১ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসবRead More


বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সৌমিত্র দাম পিংকুর শোক

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সিলেট বিভাগীয় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাবেক আহবায়ক সৌমিত্র দাম পিংকু। এক শোকবার্তায় তিনি বলেন বদর উদ্দিন আহমদ কামরান দীর্ঘ কয়েক দশক ধরে সিলেটে আওয়ামী লীগের একজন যোগ্য কান্ডারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগের চরম দুঃসময়ে তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে দল যেমনি সু সংগঠিত ছিলো তেমনি সিলেট পৌরসভার কমিশনার থেকে শুরু করে নগর পিতা হয়ে ও মানুষের সেবা ও কল্যাণে আমৃত্যুই তিনিRead More


২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩৮

দেশে করোনাভাইরাস সংক্রমণের শততম দিন আজ সোমবার। আর শততম দিনে দেশে সংক্রমিত ব্যক্তি শনাক্তের সংখ্যা ৯০ হাজার ছাড়াল। নতুন করে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ এমন তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৯০ হাজার ৬১৯ জনের। আর মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। নতুন মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৬ জন। ব্রিফিংয়ে বলা হয়, যাঁরা বাসায় থেকে সুস্থ হয়েছেন,Read More