সিলেট কাস্টমসের সহকারী কমিশনার সস্ত্রীক করোনা আক্রান্ত
সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন। তারা দুজনেই চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন।
রোববার (২১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান।
তিনি জানান, শরীফ মোহাম্মদ আল আমিন বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ৩১তম ব্যাচের কর্মকর্তা। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী ফেরদৌসি সুলতানাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই দম্পতির ৪ বছরের মেয়ে এখনো সুস্থ রয়েছে।
মিনহাজ জানান, অসুস্থ বোধ করায় আল আমিন ও তার স্ত্রীসহ মেয়ের নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। রোববার পরীক্ষার ফলে শরীফ ও তার স্ত্রী ফেরদৌসি পজিটিভ এসেছেন। তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
Related News
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুতRead More
সিলেটবাসীকে ধোঁকা দেয়া হচ্ছে- সিলেট আখাউড়া রেলপথ ডুয়েলগেজ সিঙ্গেল লাইন সিলেটবাসী মেনে নেবে না, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট-আখাউড়া রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ অবশ্যই ইতিবাচক। এর মাধ্যমে ব্রডগেজ ট্রেন চলাচলের সুযোগ সৃষ্টি হবে,Read More

