admin
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৩ হাজার ১৪১, মৃত্যু ৩২ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ১ হাজার ১৭১ জন। একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ১৪১ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৫২০ জনে। রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ বুলেটিন পড়েন। তিনি সংযোজিত একটিসহ মোট ৬০টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৯০টি নমুনাRead More
সিলেটে বিভাগে একদিনে করোনায় সর্বোাচ্চ আক্রান্তের রেকর্ড
সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে অপ্রতিরোধ্য গতিতে। একদিনে সিলেট বিভাগে পজিটিভ শনাক্ত হয়েছেন ১শ ৭৭ জন। যা এখন পর্যন্ত সর্বোাচ্চ আক্রান্ত। শনিবার (১৩ জুন) ওসমানী মেডিকেল কলেজ, শাবি এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষার পর সিলেট বিভাগের ৪ জেলার ১শ ৭৭ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এদের মধ্যে বেশি রোগী সংখ্যা সুনামগঞ্জ জেলায়। নতুন এই ১শ ৭৭ জনের মধ্যে সিলেট জেলার ৬৭ জন, সুনামগঞ্জে ৮৫, হবিগঞ্জে ১২ জন ও মৌলভীবাজারে ১৩ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সিলেট বিভাগে ২৩২০-এ। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে জানা গেছে, আজ রোববার (১৪ জুন) সকাল ৮টাRead More
সেলফি তোলার সুবিধার্থে পা ভেঙে দেয়া হলো সিংহ শাবকের!
অনলাইন ডেস্কঃ রাশিয়ায় বিনোদন পার্কে এক সিংহ শাবককে দেখতে দর্শক সমাগম হয়েছিল। কিন্তু সদ্য হাঁটতে শেখা সিংহ শাবকটি কিছুতেই একজায়গায় দাঁড়াচ্ছিল না। ফলে সেলফি নিতে অসুবিধা হচ্ছিল দর্শকদের। এরপর সেই সিংহ শাবকের পা ভেঙে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেন পার্কের কর্মীরা। যাতে সে দৌড়ে পালাতে না পারে। পরে সিংহ শাবকটিকে দড়ি দিয়ে বেঁধে মেরে বসানো হয় দর্শকদের সামনে। যাতে নিশ্চিন্তে সেলফি তুলতে পারেন বিনোদন পার্কে ঘুরতে আসা দর্শকরা। এখবর প্রকাশিত হলে তদন্তের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে সিংহ শাবকটিকে উদ্ধার করে পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। পায়ে অস্ত্রোপচার করাRead More
ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ আর নেই
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত বিষয়টি নিশ্চিত করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা শেখ মো. আবদুল্লাহ টেকনোক্র্যাট কোটায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। শেখ মো. আব্দুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম শেখ মো. মতিউর রহমান এবং মাতা মরহুমাRead More
সিলেট সদর উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ
সিলেট ১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এর নির্দেশনায়, সদর উপজেলা সিনির মৎস্য কর্মকর্তার কার্যালয় বাস্তবায়নে, সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার বিভিন্ন স্থানে মৎস্য অধিদপ্তরের ২০১৯-২০২০ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে ৩৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১৩ জুন শনিবার সকালে রাম কৃষ্ণ মিশন পুকুরে ৬০ কেজি, সদর উপজেলা পুকুরে ১৬০ কেজি, পুলিশ লাইন্স পুকুরে ৬০ কেজি, র্যাব ৯ কার্যালয় সংলগ্ন পুকুরে ৪০ কেজি এবং শাহী ঈদগাহ মাঠ পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্তি করা হয়। পৃথক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদেরRead More
পুলিশের নৃশংসতা প্রতিরোধে নিউইয়র্কে নতুন আইন
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউইয়র্কে আফ্রিকান আমেরিকানদের প্রতি পুলিশের নৃশংসতা রোধে বেশ কয়েকটি নতুন আইন করা হয়েছে। নিরস্ত্র কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যাকান্ডকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষিতে নিউইয়র্ক এ উদ্যোগ নিয়েছে। ডেমোক্রেটিক গভর্ণর এন্ড্রু কওমো ১০টি আইনে আনুষ্ঠানিক স্বাক্ষর করেছেন। এর আগে সপ্তাহের প্রথমদিকে রাজ্য পার্লামেন্টের দুটি হাউসেই আইনগুলো পাশ হয়। এসব আইনের মধ্যে একটিতে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা গলা পেঁচিয়ে ধরা নিষিদ্ধ করা হয়েছে যা এরিক গার্নারের স্মরণে নামকরণ করা হয়েছে। কৃষ্ণাঙ্গ গার্নার ২০১৪ সালে পুলিশের হাতে দমবন্ধ হয়ে মারা যান। কওমো শুক্রবার ঘোষণা করেন, পুলিশের আধুনিকীকরনের পরিকল্পনা গ্রহণে রাজ্যের ৫শ’ পুলিশRead More
দেশে ২৪ ঘন্টায় করোনায় ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ৮৫৬
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় এযাবৎকালের সর্বোচ্চ সংখ্যক ১৬ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৮৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৬১৫ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিল ৩ হাজার ৪৭১ জন। নমুনা পরীক্ষায় আজ শনাক্তের হার ১৭ দশমিক ১৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ৭১ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ কম। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৮৪ হাজার ৩৭৯ জন রোগীRead More
মোহাম্মদ নাসিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
বাবা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি আস্থাশীল হওয়ার কারণে কারাগারে প্রাণ দিতে হয় ঘাতকের বুলেটে। আর সন্তান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আস্থা ভাজন। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছেন। বিভিন্ন আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। পিতার মতো তিনিও দেশের রাজনীতিতে একজন উজ্জল নক্ষত্র। বলছি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় নেতা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলীর সন্তান মোহাম্মদ নাসিমের কথা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। শনিবার বেলা ১১টার দিকেRead More
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর দাফন আগামীকাল বনানীতে
বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মরদেহ আগামীকাল সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে দাফন করা হবে। মোহাম্মদ নাসিম আজ শনিবার বেলা ১১ টা ১০ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহে…রাজিউন)। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জনান, আগামীকাল সকাল সাড়ে ১০ টায় বনানী কবরস্থান মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় আগামীকালের জানাজায় দলীয়- নেতাকর্মীদের ব্যাপকভাবে উপস্থিত না হওয়ার জন্যRead More
স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ উদ্দিনের ৩২ তম জন্ম বার্ষিকী পালন করলো বন্ধু মহল
সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ উদ্দিনের ৩২ তম জন্ম বার্ষিকী পালিত। এ উপলক্ষে আজ শুক্রবার রাতে বাদাঘাট সংলগ্ন নলকট গ্রামে বন্ধু মহলের উদ্যোগে কেক কেটে জন্মদিন পালিন করা হলো। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলকট গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী আব্দুন নূর, আব্দুশ শহিদ, মহানগর ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন ফাহিম, সাদেক আহমদ সালমান, সিদ্দিকুর রহমান, লায়েক আহমদ, এমসি কলেজ ছাত্রলীগ নেতা আলিম উদ্দিন, সাহাব উদ্দিন, বৃহত্তর বাদাঘাট সমাজকল্যাণ সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক মেহদি হাসান কামরান প্রমূখ।

