Main Menu

admin

 

করোনা পৌঁছে গেছে অনুপম খেরের বাড়িতে

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও অমিতাভপুত্র অভিষেক বচ্চনের করোনায় আক্রান্ত হওয়ার খবর পুরোনো হতে না হতেই জানা গেল, আরেক বলিউড তারকা অনুপম খেরের মা, ভাই, ভাবি ও ভাতিজি করোনায় আক্রান্ত। ইনস্টাগ্রামে একটা ভিডিও বার্তায় অনুপম খের নিজেই তাঁদের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন। দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ৮টি ফিল্মফেয়ারজয়ী এই গুণী অভিনেতা বলেন, তাঁর মায়ের খাবারের প্রতি তীব্র অরুচি দেখা দেয়। তিনি কিছুই খেতে চাইছিলেন না। কেবল বলছিলেন, তাঁর ক্ষুধা লাগেনি। তখন তাঁর মায়ের কোভিড পরীক্ষা করা হয়। মা দুলারির পরীক্ষার ফলাফল পজিটিভ এলে ৬৫ বছর বয়সী অনুপমRead More


কোরবানির চামড়া নিয়ে এবারো বিশৃঙ্খলার শঙ্কা

কোরবানি পশুর চামড়ার ন্যায্য দাম না পেয়ে গত বছর লক্ষাধিক পিস চামড়া ধ্বংস করা হয়েছিল। যার বেশির ভাগ মাটিচাপা দেয়া হয়। কিছু ভাসিয়ে দেয়া হয় নদীতে। চামড়ার মূল্য না থাকায় স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ে পড়ে দেশের চামড়ার বাজার। দামে ধস নামায় প্রায় হাজার কোটি টাকা ক্ষতি হয়। পাশাপাশি এই টাকা থেকে বঞ্চিত হয় গরিব জনগোষ্ঠী। মৌসুমি ব্যবসায়ীরা ৩০০-৪০০ টাকায় কিনেও সেই চামড়া ৫০ টাকা বিক্রি করতে পারেনি। করোনার কারণে চামড়া নিয়ে এবারো সেই সঙ্কট আরো বাড়ার শঙ্কা করছে সরকারের সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, কর্মকর্তা ও ব্যবসায়ীরা। সম্প্রতি চামড়া শিল্প রক্ষায় গঠিত টাস্কফোর্সেরRead More


(Untitled)

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ২০১৯-২০২০ বছরে টানা ২য় বার পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নকে, শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত করা হয়েছে। গত ১১ জুলাই শনিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের হল রোমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মাননা  ক্রেস্ট গ্রহণ করেন চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মতিউর রহমান এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট পরিবার পরিকল্পনা বিভাগীয় পরিচালক মোঃ কুতুব উদ্দিন। এদিকে শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেনিRead More


সিলেট সদর উপজেলার ৮ ইউনিয়ন বন্যা কবলিত

সিলেট সদর উপজেলায় পানি বৃদ্ধির কারণে সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের বেশির ভাগ এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুরমা ও চেঙ্গেরখাল নদী ও হাওরের পানি বাড়ছে। বিভিন্ন হাট-বাজার, মসজিদ, স্কুল-মাদ্রাসাসহ ভিটে বাড়ী বন্যার পানিতে প্লাবিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ এমনিতেই দিশেহারা। এখন পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে বন্যার মধ্যে নিপতিত এ উপজেলার লাখও মানুষ। সিলেট সদর উপজেলার নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে ১নং জালালাবাদ ইউনিয়ন। এ ইউনিনের বর্তমান মেম্বার ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানRead More


ভারতীয়দের গুলিতে আবারো বাংলাদেশি নাগরিক নিহত

 সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে আবারো এক বাংলাদেশি নাগরিক নিহত এবং আরো একজন আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়ান। আজ শনিবার (১১ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা যায়,সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা বিওপি সংলগ্ন সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করার পর ভারতীয় খাসিয়ারা গুলি ছুঁড়ে। এতে মো. বাবুল হোসেন (২০) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার,চরার বাজার এলাকার লামা গ্রামের আমির হোসেনের ছেলে। এছাড়া একই এলাকার মো. কয়েছ মিয়া নামের এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হন।Read More


‘সাইক্লোন লুভনা সহায়তা তহবিল’-এর চেক হস্তান্তর

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস শেষবর্ষের ছাত্রী ফাতেমা ইসরাত লুভনার কিডনি স্থাপনে সহায়তার লক্ষ্যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন সাইক্লোন গ্রপের উদ্যোগে গঠিত ‘সাইক্লোন লুভনা সহায়তা তহবিল’-এ সংগৃহীত চেক আজ শনিবার (১১ জুলাই) হস্তান্তর করা হয়েছে। লুভনার মাতা মোছাম্মত শিরিন ও স্বামী মো. আবদুল আলিমের হাতে ৩লাখ ৬৭ হাজার টাকা চেক তুলে দেন চেক হস্তান্তর সভার প্রধান অতিথি সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. ময়নুল হক। সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জাবেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডবোকেট আবদুস সাদেক লিপনের সঞ্চালনায় এ উপলক্ষে কেন্দ্রীয় মুসলিমRead More


চীনে হিমায়িত চিংড়িতে করোনাভাইরাস শনাক্ত

চীনে এবার হিমায়িত চিংড়িতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ইকুয়েডর থেকে আনা ওই চিংড়িতে করোনার উপস্থিতি পাওয়ার পর আমদানির উপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছে চীন। শুক্রবার দেশটির কাস্টমসের মহাপ্রশাসকের কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, তিনটি কোম্পানির আমদানিকৃত চিংড়ি থেকে নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ছয়টিতে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। তবে প্যাকেটে থাকা চিংড়িতে স্বয়ংক্রিয়ভাবেই করোনা নেগেটিভ হয়ে গেছে। বিশ্লেষণের পর ওই তিনটি কোম্পানির কন্টেইনারের পরিবেশ ও বাইরের প্যাকেটজাত পণ্যে করোনার ঝুঁকি রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


মায়ের কবরেই চিরনিদ্রায় সমাহিত হলেন সাহারা খাতুন

মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। শনিবার (১১ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সহকারী সামরিক সচিব কর্নেল রাজু আহমেদ, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সামরিক সচিব মেজর জেনারেল নকীব আহমেদ, আওয়ামী লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতারা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল ১০টার দিকেRead More


গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৬৮৬ জন করোনা আক্রান্ত, মৃত্যু ৩০ জনের

গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৬৮৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১ লাখ ৮১ হাজার ১২৯ জন। এই সময়ে দেশে একদিনে ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩০৫ জন। শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটায় দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য বুলেটিনের অনলাইনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এছাড়া এই সময়ে আরও ১ হাজার ৬২৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েRead More


দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে শ্রমিকনেতা খুন

সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকায় ছুরিকাঘাতে এক পরিবহন শ্রমিকনেতা খুন হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) রাত সোয়া ১০টার দিকে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল। নিহত ইকবাল হোসেন রিপন সিলেট জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার আবিল হোসেনের ছেলে তিনি। দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট এলাকার রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতRead More