Main Menu

admin

 

৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদিত

প্রতি বছর ৭ মার্চ তারিখকে জাতীয় ঐতিহাসিক দিবস ঘোষণা এবং দিবসটি উদযাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ জারিকৃত এই বিষয়ক পরিপত্রের ‘ক’ ক্রমিকে অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার এই বৈঠকে যোগ দেন এবং অন্যান্য মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপস্থিত ছিলেন। পরে বিকেলে বৈঠকের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এ প্রস্তাবটি এসেছে। হাইকোর্টে এ সংক্রান্ত একটি রিট পিটিশনের প্রেক্ষিতে যে দু’টি সিদ্ধান্তRead More


দেশে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৯, মৃত্যু ৩৯ জনের

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৩৯১ জন। গতকালের চেয়ে আজ ৮ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪৭ জন মৃত্যুবরণ করেছিলেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২১ শতাংশ। আগের দিনের চেযে আজ মৃত্যুর হার দশমিক ০৭ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গতRead More


জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনার ৩ দিনের রিমান্ড

জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে ভুয়া কোভিড-১৯ পরীক্ষার প্রতিবেদন দেওয়ার মামলায় আজ সোমবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। তেজগাঁও থানার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) হাসনাত খন্দকার ডা. সাবরিনার চার দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে হাজির করার পর মহানগর হাকিম মো. শাহিনুর রহমান এই আদেশ দেন। রিমান্ড আবেদনে আইও জানান, জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান হিসেবে ডা. সাবরিনা সরাসরি জাল কোভিড-১৯ পরীক্ষার প্রতিবেদন দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। সুতরাং, বিষয়টি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পেতে এবং এর সঙ্গে জড়িত অন্যদের অবস্থান সম্পর্কে জানতে তাকে রিমান্ডেRead More


সিলেট সরকারী আলিয়া মাঠে পশুর হাট নিয়ে ইসলামি সংগঠনগুলোর জোর আপত্তি!

সিলেটে করোনা সংক্রমণ রোধে উন্মুক্ত স্থানে কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি করপোরেশন। জেলা প্রশাসনের অনুমতিসাপেক্ষে কাজিরবাজারস্থ স্থায়ী পশুর হাট ছাড়াও আরও তিনটি খোলা জায়গায় পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয় সিটি করপোরেশন। এই তিনটি স্থান হচ্ছে-সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ, সিলেট এমসি কলেজ মাঠ, ও দক্ষিণ সুরমার পারাইরচকস্থ কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল। তবে অন্য দুইটি স্থান নিয়ে কোনো কথা উঠেনি। সিলেট আলিয়া মাদরাসা মাঠে পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়ে উঠেছে আপত্তি। এতে আপত্তি করেছেন কয়েকটি ইসলামি সংগঠনের। তারা তাদের আপত্তির পক্ষে কয়েকটি যুক্তিও তুলে ধরেছেন। এ বিষয়ে ইতোমধ্যে সিলেটRead More


গোলাপগঞ্জে ভারতীয় বিড়িসহ আটক ১ জন

সিলেটের গোলাপগঞ্জে আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ আবজাল হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার (১২ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলার পুরকায়স্থবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হোসেন উপজেলার লক্ষানবন্দ ইউপির করগাঁও গ্রামের মৃত মাহমুদ আলীর পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ২১ হাজার পিস নাসির বিড়িসহ তাকে উক্ত এলাকা থেকে আটক করে। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মো. হারুনুরRead More


জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল তালুকদারের জন্মদিনে বিভিন্ন মহলের শুভেচ্ছা

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদারের জন্মদিনে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন মহল শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই স্যোসাল মিডিয়া ফেইসবুক পোষ্ট ও ফোনের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম আহবায়ক আজাদুর রহমান সামাদ, মোঃ ফখরুল ইসলাম, মোঃ লুতফুর রহমান, প্রভাষক সেলিম আহমদ। নেতৃবৃন্দ জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুহুল আমিন তালুকদারের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার শারীরিক সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এদিকে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সদর উপজেলা শাখার পক্ষ থেকেওRead More


সিলেট বিভাগে করোনায় মৃত্যু সংখ্যা ১০১ এ দাঁড়ালো

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৪২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৯৮ জন সুস্থ হয়েছেন। আর বিভাগে কোভিড-১৯ রোগে ৪জনের মৃত্যু ঘটে। এ পর্যন্ত সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ এ। রোববার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। সিলেট বিভাগে শনাক্ত ৪২ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ২৮ জন ও সুনামগঞ্জে ৮ জন। হবিগঞ্জে ৬ জন শনাক্তের রিপোর্ট পাওয়া যায়। তবে মৌলভীবাজারে এই সময়েRead More


সুনামগঞ্জ শহর বন্যায় প্লাবিত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার পানি কিছুটা কমলেও এখন ৪১ সেন্টিমিটার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এছাড়া উজানের ঢলের পানিতে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী বাড়িঘর ও দোকানপাট। রোববার (১২ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৪১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা শনিবার (১০ জুলাই) সকালে ছিল ৫৪ সেন্টিমিটার। পরবর্তীতে রাতে পানি অনেকাংশ কমে গেলেও রোববার সকাল থেকে আবারও পানি বাড়তে থাকে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীরRead More


২৪ ঘণ্টায় ২ হাজার ৬৬৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪৭ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার মধ্যে ২৪ দশমিক ১১ শতাংশের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে করোনা সংক্রমণের পরদিন থেকে এক দিনের হিসাবে এই হার সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯টি। এতে ২ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ রোববার এমন তথ্য জানানো হয়। এর মধ্যে ৩৬ জন পুরুষ ও ১১ জন নারী। সব মিলিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজারRead More


বিমানে আবুধাবি ও দুবাইগামী যাত্রীদের ‘করোনামুক্ত’ সনদ লাগবে

বাংলাদেশ থেকে ভুয়া ‘করোনামুক্ত’ সনদ নিয়ে বিদেশ যাওয়ার অভিযোগের মধ্যেই এবার দুবাই ও আবুধাবিগামী যাত্রীদের ‘করোনামুক্ত’ সনদ বাধ্যতামূলক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জুলাই থেকে আবুধাবিগামী ও ১৭ জুলাই থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদেরকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারে অনুমোদিত বাংলাদেশের পরীক্ষাগার থেকে কোভিড-১৯ এর পিসিআর টেস্ট সম্পন্ন করে সার্টিফিকেট নিতে হবে। এই পরীক্ষা ভ্রমণ/যাত্রার ৯৬ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে। কেবলমাত্র নেগেটিভ সার্টিফিকেটধারী আবুধাবি ও দুবাইগামী যাত্রীরাই বিমানে ভ্রমণ করতে পারবেন। অনুমোদিত পরীক্ষাগারেরRead More