Main Menu

admin

 

বাংলাদেশে আইসিটি বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়: ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন আগামী কাল। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক ও নিঃশব্দে ঘটে যাওয়া আইসিটি বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়। আজ রোববার সকালে সরকারি বাসভবনে ‘সজীব ওয়াজেদ জয়: সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও তাঁর কন্যার স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন বঙ্গবন্ধুর দৌহিত্র, পরিশ্রমী, মেধাবী ও পরিচ্ছন্ন জীবন-জীবিকার অধিকারী কম্পিউটারবিজ্ঞানী সজীব ওয়াজেদRead More


আমেরিকায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হানা’

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে এরই মধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। ইতোমধ্যে দেশটিতে ৪৩ লাখ ১৫ হাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৩ শতাধিক মানুষের। করোনাভাইরাসের তাণ্ডবে যখন পুরোপুরি বিধ্বস্ত আমেরিকা, তখন দেশটির টেক্সাস রাজ্যের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় হানা। ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝোড়ো বাতাস এখন কর্পাস ক্রিস্টি ও ব্রাউন্সভিলের মধ্যবর্তী অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণাঞ্চলের ৩২টি কাউন্টিতে দুর্যোগের ঘোষণা দিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। বিবিসি জানায়, হানা শনিবার পাদ্রি দ্বীপ দিয়ে স্থলে উঠে আসে। কর্পাসRead More


কাজের সুযোগ হবে তো সার্টিফিকেট ধারী কোচদের

গতবছর থেকে এএফসির কোচিং কনভেনশনের আওতাভ’ক্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফলে বাংলাদেশই এখন এএফসির ‘এ’, ‘বি’ এবং ‘সি’ লাইসেন্স কোর্স আয়োজন করছে। গতবছর ‘এ’ ‘বি’ লাইসেন্স কোর্স অনুষ্ঠিত হয় বাফুফেতে। বাংলাদেশ সহ ভারত, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ এবং মালয়েশিয়ার কোচরা এতে অংশ নেয়। পাশ করে ২৪ জন ‘এ’ লাইসেন্স এবং ২৩ জন ‘বি’ লাইসেন্স পান। পরীক্ষায় অংশ নেন বাংলাদেশের ৪৮ এবং বিদেশী ১০ জন। শনিবার কোর্সে উত্তীর্ন হওয়া বাংলাদেশী কোচদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন বাফুফের সহসভাপতি , টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এবং ন্যাশনাল টিমস কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়াল। এখন পর্যন্ত বাংলাদেশ লাইসেন্সধারীRead More


২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৬৮ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় (শুক্রবার) নতুন করে আরও ৬৮ হাজার ২১২ জন আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় রোববার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, এ মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এনিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪১ লাখ ৭৪ হাজার ৪৩৭ জনে দাঁড়ালো। পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ১ হাজার ৬৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখRead More


ঈদের পর খুলছে কক্সবাজারের পর্যটন শিল্প

করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে দীর্ঘ চার মাস কক্সবাজারের পর্যটন বন্ধ থাকায় এ খাতে সেখানে প্রায় হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের সবচেয়ে বড় পর্যটন এলাকা কক্সবাজারে গত চার মাস ধরে ৪৭০টি হোটেল-মোটেল, দুই হাজারের বেশি খাবারের দোকান, বার্মিজ মার্কেটসহ পর্যটন নির্ভর পাঁচ হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। কর্মহীন হয়ে পড়েছে আবাসিক হোটেল, মোটেল, রেস্টুরেন্টের প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী ও দেড় শতাধিক ট্যুর অপারেটরসহ দেড় লক্ষাধিক মানুষ। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ঈদুল আজহার পর পর্যটন সংশ্লিষ্ট সকল কার্যক্রম শর্ত সাপেক্ষে খুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। এতেRead More


কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। ঢাকার ভেতরে গরু প্রতি বর্গফুট ৩৫-৪০ টাকা এবং ঢাকার বাইরে ২৮-৩২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে । রোববার কোরবানির পশুর কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত এক জুম প্লাটফর্ম সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান । তিনি জানান, খাসির কাঁচা চামড়া সারাদেশে প্রতি বর্গফুট ১৩-১৫ টাকা এবং বকরির চামড়ার মূল্য ১০-১২ টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী বলেন, ‘যথাসময়ে চামড়ায় লবণ দিতে হবে। লবণ দিয়ে চামড়া ঢাকা আনতে হবে। সেজন্য পর্যাপ্ত লবণ সরবরাহ করতে হবে।’ ‘অভ্যন্তরীণ চামড়াRead More


সাহেদ আবারো ২৮ দিনের রিমান্ডে

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মোট চারটি মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়। আজ রোববার (২৬ জুলাই) পুলিশ ৪০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আদালত শুনানি শেষে সাহেদের ২৮ ও মাসুদ পারভেজের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার সকাল ১০ টায় ১০ দিনের রিমান্ড শেষে তাদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিমে তিন ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার এক মামলায় গ্রেফতার দেখানোর পর ১০Read More


বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬০ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রোববার ১ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে। এসব আক্রান্তের অর্ধেকেরও বেশি ঘটেছে আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে। গ্রীনিচ মান সময় ০৫১০ টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে তৈরী করা এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৬০ লাখ ৫০ হাজার ২২৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৬ লাখ ৪৫ হাজার ১৮৪ জনে দাঁড়িয়েছে। কোভিড-১৯-এ বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪১ লাখRead More


ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না : রিজভী

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এদেশের মাটি ও মানুষের সাথে বিএনপির সম্পর্ক। তাই ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। তিনি বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আছি। তারা মানুষের কল্যাণের জন্য, এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করেছেন, এখনো করে যাচ্ছেন। তাই আমাদেরকে ধ্বংস করতে পারবে না। পুলিশ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, আমাদেরকে ধ্বংস করতে পারবে না, আমরা জেগে উঠবো। কারণ আমরা মানুষের পক্ষে, জনগণের পক্ষে, জনগণের আর্থিক উন্নয়নের পক্ষে আছি। তাই যতই দেশি-বিদেশি ষড়যন্ত্রRead More


দেশে ২৪ ঘণ্টায় আরো ২২৭৫ জনের করোনা শনাক্ত, মৃত ৫৪

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫৪ জন মারা গেছেন। এছাড়া আরো ২২৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাঃ নাসিমা সুলতানা এসব তথ্য জানান। এদিকে দেশে করোনা পরীক্ষার ল্যাবের সংখ্যা বাড়লেও নমুনা সংগ্রহ ও পরীক্ষা উল্লেখযোগ্যভাবে কমেছে। ডাঃ নাসিমা সুলতানার দেয়া তথ্য অনুযায়ী, ৮১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৪৪১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৮টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি। গত ২৪ ঘণ্টায় ২২৭৫ জনসহ দেশেRead More