দেশে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩,০০৯, মৃত্যু আরো ৩৫ জনের
দেশে করোনাভাইরাসে আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ৩ হাজার ৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩২ হাজার ১৯৪ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ৩৫ জন।
আজ বুধবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ২৫৩টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১২৭টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১.৩০ শতাংশ এবং এ পর্যন্ত ২০.১৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২৯২ জন। সুস্থতার হার ৫৬.১১ শতাংশ। মৃত্যুর হার ১.৩১ শতাংশ।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী পাঁচজন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ২ হাজার ৩৮৮ জন (৭৮.৬৬%) ও নারী ৬৪৭ জন (২১.৩২%)।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে আটজন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে দুইজন, বরিশাল বিভাগে চারজন, সিলেট বিভাগের দুইজন, রংপুর বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন।
বয়স বিশ্লেষণে জানা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ একজন, ৪১-৫০ ছয়জন, ৫১-৬০ সাতজন, ৬১-৭০ ১২ জন, ৭১-৮০ সাতজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।
হাসপাতালে মারা গেছে ২৯ জন এবং বাড়িতে ছয়জন।
২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮২৭ জনকে এবং আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ১১৪৬ জনকে।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।
১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More

