admin
সিলেটে পেঁয়াজের কেজি একশত টাকা!
গত সোমবার থেকে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়ায় সিলেটের বাজারেও পেয়াজের কেজি একশত টাকা দামে বিক্রি হচ্ছে। পেয়াজ বন্ধ করে দিয়েছে ভারত এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সিলেটের খুচরা বাজারেও পেয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। পেঁঁয়াজের দাম বাড়ার খবরে গত সোমবার নগরীর অধিকাংশ বাসিন্দারা খুচরা দোকান থেকে পেঁয়াজ সংগ্রহ করে রাখেন। ওইদিন অনেকেই ৪০-৪৫ টাকা দরে পেঁয়াজ ক্রয় করেন। মাত্র একদিনের ব্যবধানে কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকায়। পেঁয়াজের বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও বিক্রেতারা।Read More
সাদিপুর গ্রামের পাকা রাস্তার কাজ পরিদর্শন করলেন চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন
এডিবির অর্থায়নে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাদিপুর গ্রামের পাকা রাস্তার কাজ পরিদর্শন করলেন কান্দিগাঁও ইউনিয়নে পরিষদেরে চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন। সোমবার (১৪ সেপ্টেম্বর) কাজ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম আহবায়ক প্রভাষক সেলিম আহমেদ, ইউপি সদস্য ছৈল মিয়া, যুবনেতা আব্দুল করিম বাচ্চুসহ গ্রামের মোরব্বী ও যুবকবৃন্দ।
সিলেটে মোটরসাইকেলে ইয়াবা ডেলিভারি কালে ২জন গ্রেফতার
সিলেট নগরীর তালতলা থেকে পুলিশ ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে নেয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা মোটরসাইকেল দিয়ে নগরীতে ইয়াবা ডেলিভারি করত। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা পুলিশের পুলিশের এসআই আকবর হোসেন, এসআই আসলাম হোসেন, এএসআই গিয়াস উদ্দিন, কনস্টেবল অনল কুমার নাগ, কনস্টেবল রোমন গঞ্জু, কনস্টেবল বাপ্পী দাস, কনস্টেবল রতন চন্দ্র দেব তালতলা থেকে তাদেরকে গ্রেফতার করে। এসময় পুলিশ ইয়াবা কারবারিদের কাছ থেকেRead More
সীমান্তে মিয়ানমারের সেনা টহল বৃদ্ধি, বাংলাদেশের উদ্বেগ
বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে মিয়ানমারের সেনাদের গতিবিধি গত কয়েকদিনে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েকদিনে এ ধরণের তৎপরতা বৃদ্ধি পাবার প্রেক্ষাপটে উদ্বেগ জানিয়ে রোববার একটি চিঠি দেয়া হয়েছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত শুক্রবার থেকে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্ত এলাকার কাছাকাছি মিয়ানমারের সৈন্যদের টহল স্বাভাবিকের তুলনায় বেড়েছে বলে দেখা গেছে। সীমান্ত এলাকার অন্তত তিনটি পয়েন্টে সৈন্যদের ‘ব্যাপক সংখ্যক’’ উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। যদিও সেটাকে সৈন্য সমাবেশ বলতে চাননি কর্মকর্তারা। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের উদ্বেগ জানানোর জন্য রোববার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতRead More
করোনায় মারা গেলেন অভিনেতা সাদেক বাচ্চু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা সাদেক বাচ্চু আজ সোমবার সকাল পৌনে ১১টার দিকে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। খবরটি নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। শনিবার দুপুর থেকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বলে তার পরিবার সূত্রে জানা গেছে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ৬ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বাচ্চু। এরপর শুক্রবার তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হলে এই অভিনেতাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ৬৬ বছর বয়সী সাদেক বাচ্চু দীর্ঘদিন ধরে ডায়াবেটিসRead More
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১,৪৭৬, মৃত্যু হয়েছে ৩১ জনের
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,৪৭৬ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩১ জনের। এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জন। আর কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪,৭৩৩ জন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে নমুনা পরীক্ষা প্রায় ৬ শতাংশ বাড়লেও, নতুন রোগী শনাক্তের হার ১৪.৭৬ শতাংশ কমেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। নতুন আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ রোগীর সংস্থাও বেড়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২,৩৭২Read More
সিলেটে গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত ৪০, সুস্থ হলেন ১০৭ জন
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪০ জন। বিপরীতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০৭ জন। এছাড়া গতকালও এ অঞ্চলে কেউ মারা যাননি মহামারি করোনায়। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেটে শনাক্ত হওয়া ৪০ জনের মধ্যে সিলেট জেলার ৩২ ও সুনামগঞ্জের ৮ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১৮৮৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৩৮৫, সুনামগঞ্জে ২২২২, হবিগঞ্জে ১৬৫৮ ও মৌলভীবাজার জেলায় ১৬২৪ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তিRead More
নেপালে পুনরায় সকল ভিসা সার্ভিস চালু
নেপালের ইমিগ্রেশন বিভাগ রোববার থেকে সকল ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। একমাস আগে এ সার্ভিস বন্ধ করে দেয়া হয়। ওই বিভাগের সিনিয়র একজন কর্মকর্তা এ খবর জানান। একজন স্টাফের শরীরে কোভিড-১৯ শনাক্তের পর গত ১০ আগস্ট ভিসা সার্ভিস বাতিল করে ইমিগ্রেশন বিভাগ। শনিবার এই বিভাগের তথ্য কর্মকর্তা রাম চন্দ্র তিওয়ারি বলেন, ভিসা সার্ভিস পুনরায় চালুর কারণে নেপালে অবস্থারনত বিদেশীরাই মূলত: উপকৃত হবেন। তিনি জানান, বিমানবন্দরে বিদেশীদের জন্যে এরাইভাল ভিসা সার্ভিসও চালু করা হবে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, বিদেশী পাসপোর্টধারী ১০ হাজারেরও বেশি লোক বর্তমানে নেপালে অবস্থান করছে। বিভাগটি আরো বলছে,Read More
শায়েস্তাগঞ্জে পঙ্গু ‘নদীকে’ আর্থিক সহায়তা প্রদান
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি অ্যান্ড হাই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী নদী আক্তারের দেহে দুটি কৃত্রিম পা সংযোজন করলে সে আবারো লেখাপড়ার সুযোগ পাবে। বিদ্যুৎস্পৃষ্টে পঙ্গু নদী আক্তারকে আর্থিক সহায়তা দিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও ব্যবসায়ী, সমাজসেবক ফজল উদ্দিন তালুকদার। প্রায় পাঁচ মাস আগে দুই পা হারিয়ে পঙ্গু হয় মেধাবী মেয়েটি। শনিবার শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী ফজল উদ্দিন তালুকদার বিদ্যুৎস্পৃষ্টে পঙ্গু নদী আক্তারকে দেখতে যান। নদীর শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পরে তার হাতে নগদ ২৫ হাজার টাকা সহায়তা তুলে দেন। পাশাপাশি শায়েস্তাগঞ্জের সকল রাজনৈতিক ও সামাজিকমহলকে নদী আক্তারের পাশে দাঁড়ানোরRead More
মাসুকগঞ্জ বাজারে ওয়াল্টনের শো-রুম পরিদর্শন করলেন চেয়ারম্যান নিজাম উদ্দিন
সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী মাসুকগঞ্জ বাজারে ওয়াল্টনের শো-রুম পরিদর্শন করলেন ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে ওয়াল্টনের শো-রুম দেখতে আসেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রভাষক মোঃ সেলিম আহমেদ, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সহ সভাপতি, সাংবাদিক এম রহমান ফারুক, মাসুকগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সহ সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আমিন আহমদ, মাসুকগঞ্জ বাজারে ওয়াল্টনের শো-রুম এর পরিচালক মেসার্স আমির আলী ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী শাহিন আহমদ, যুবলীগ নেতা সোহেল আহমদ প্রমূখ। উল্লেখ্যRead More

