ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, আহত ১১
ময়মনসিংহের নান্দাইলের ডাংরি নামকস্থানে পিকআপ ও মাইক্রোবাসের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরো ১১ জন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাবা এমদাদুল মোকাব্বির ফাহাদ (৩২) ও তার ছেলে তুরান সওদাগর (৫)। এ ঘটনায় আহতদের নান্দাইল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শেরপুর জেলার বকশীগঞ্জ থেকে একটি হাইয়েস মাইক্রোবাসযোগে কিশোরগঞ্জের নিকলী হাওর ভ্রমণ করতে এক পরিবারের দুই শিশু ও নারীসহ ১৩ জন যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে নান্দাইলের ডাংরি নামকস্থানে মাইক্রোবাসটির সাথে ময়মনসিংহগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা মোকাব্বির ফাহাদ ও তার ছেলে তুরান মারা যান। খবর পেয়ে নান্দাইল হাইওয়ে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে নান্দাইল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
নান্দাইল হাইওয়ে থানার ওসি মন্জুরুল হক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

