Main Menu

admin

 

৫দিনের সফরে সিলেটে পৌছেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ

সরকারি সফরে দীর্ঘ ৮ মাস পর সিলেট এসে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মঙ্গলবার দুপুর ১২টা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে আসেন মন্ত্রী। এসময়ে মন্ত্রীকে এয়ারপোর্টে শুভেচ্ছা জানান, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামিম আহমেদসহ নেতৃবৃন্দ। সিলেটে ৫ দিনের সফরে সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা সভা ও নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডRead More


এমপি আবু জাহির করোনায় আক্রান্ত

হবিগঞ্জ-৩ (সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির এর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এমপির ব্যক্তিগত সহকারি সুদীপ দাস তার ফেসবুক আইডিতে এমপি আবু জাহিরের করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২৫ অক্টোবর নমুনা পরীক্ষার জন্য দিলে পরদিন রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন। দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত আবু জাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। দিনরাত ঘুরেছেন অদৃশ্য এ শত্রুর মোকাবিলায় করেছেনRead More


সিলেটে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা আড়াইটার দিকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা যায় দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের আহমদপুর গ্রামের বাসিন্দা ও দক্ষিণ সুরমা বিএনপির আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজের করোনা পজিটিভ ছিলো। তিনি নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা আড়াইটার দিকে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৫০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


ইরফান সেলিমসহ ৩ জনের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

অনলাইন ডেস্কঃ নৌবাহিনীর লেফটেন্যান্ট মোঃ ওয়াসিফ আহমেদ খানকে মারধরের ঘটনায় মামলার প্রধান আসামি ইরফান সেলিম, তার বডিগার্ড জাহিদ এবং হাজী সেলিমের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপুর সাত দিন করে রিমান্ড চাইবে পুলিশ। ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া মঙ্গলবার দুপুরে জানান, ভ্রাম্যমাণ আদালতের সাজায় ইরফান ও জাহিদ কারাগারে রয়েছেন। তাদের শোন অ্যারেস্ট দেখিয়ে আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে। এই মামলায় হাজী সেলিমের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপুরও পৃথকভাবে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি। এর আগে গতকাল সোমবার এই মামলায় গ্রেফতার হন ইরফান সেলিম, তার বডিগর্ডি জাহিদ ওRead More


দেশে করোনায় ২০ জনের মৃত্যু নতুন শনাক্ত ১৩৩৫

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২০ জনের মৃত্যু হয়েছে।        এ সময় নতুন করে আরো ১ হাজার ৩৩৫ জনের দেহে শনাক্ত হয়েছে । এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৩৮ জনের আর মোট আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৫৮৬ জন। মঙ্গলবার বিকেলে করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৫২৩ জন।


চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের গাওয়া লোকজ গানের কপিরাইট যেভাবে পেল সরলপুর ব্যান্ড

সম্প্রতি অভিনেতা মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরীর গাওয়া একটি গান সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর সেটির কপিরাইট দাবি করে অভিযোগ তোলে সরলপুর নামে একটি ব্যান্ড, আর তারপর থেকেই ওই গানের কপিরাইট বা মেধা স্বত্ব নিয়ে আলোচনা শুরু হয়। চঞ্চল চৌধুরী আর মেহের আফরোজের গাওয়া ‘সর্বত মঙ্গল রাধে’ গানটি সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলার পর সরলপুর ব্যান্ড, গানটির কপিরাইট তাদের বলে দাবি করে অভিযোগ তোলে। সরলপুর ব্যান্ডের সদস্যরা তাদের ফেসবুক পেইজ থেকে প্রকাশিত একটি ভিডিওতে অভিযোগ তোলে যে ২০শে অক্টোবর ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামে ‘আইপিডিসি আমাদের গান’ নামের ইউটিউব চ্যানেল প্রকাশিতRead More


আবারো বাড়লো মালয়েশিয়ার লকডাউন

মালয়েশিয়ায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি মোকাবেলায় নতুন করে দুই সপ্তাহের জন্য শর্তসাপেক্ষে চলাচলা নিয়ন্ত্রণ আদেশ (সিএমসিও) বৃদ্ধি করা হয়েছে। এর আগে চলমান ‘রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার’র মধ্যেই গত ১৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত ২ সপ্তাহের জন্য কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার ঘোষণা করা হয়েছিল। যা ২৭ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। আগামী ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ২য় বারের মত ‘সিএমসিও’ বহালের সিদ্ধান্ত হয়েছে। সোমবার দেশটির সিনিয়র মন্ত্রী দাতোক সেরী ইসমাইল সাবরি ইয়াকুব স্থানীয় সংবাদমাধ্যমে এক বিবৃতিতে এসব কথা বলেন। তিনি আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আগামী ২ সপ্তাহRead More


অবৈধ অস্ত্র ও মাদক রাখায় ইরফান সেলিমের ১ বছরের জেল

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদকে এক বছর করে জেল দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত জানিয়েছেন র‌্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। তিনি জানান, অবৈধ অস্ত্র রাখার দায়ে ছয় মাস ও অবৈধ মাদক রাখার দায়ে ছয় মাস করে মোট এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে দুজনকে। এর আগে দুপুরে ইরফান সেলিমের বাসায় অভিযান শুরু করে র‍্যাব। অভিযানে ৩৮টি ওয়াকিটকি, পাঁচটি ভিপিএস সেট, অস্ত্রসহ একটি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি ব্রিফকেস, একটি হ্যান্ডকাফ, একটি ড্রোনRead More


স্বামীর বিরুদ্ধে ফের নির্যাতনের অভিযোগ বালুচরের মনোয়ারার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

স্বামী সাবেক পিপি অ্যাডভোকেট এ এইচ এরশাদুল হকের বিরুদ্ধে আবারও নির্যাতনের অভিযোগ করেছেন নগরীর শাহপরান থানা এলাকার উত্তর বালুচর এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম। সোমবার (২৬ অক্টোবর) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। এর আগে গত বছরের ১৯ মার্চ সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার স্বামী ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। -সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনোয়ারা বেগম বলেন, বিয়ের কিছুদিন পর থেকেই আমাকে নির্যাতন করা শুরু করেন আমার স্বামী। এতে গর্ভের সন্তানও নষ্ট হয়। বারবার বাসায় এসে টাকা চাইতেন।Read More


সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরের পর থেকে প্রতিমা বিসর্জন শুরু হয়। নগরীর চাঁদনীঘাটে  বেলা ১টায় প্রতিমা বিসর্জনের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় থেকে সিলেটে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর একের পর এক বিভিন্ন মণ্ডপ থেকে ঘাটে প্রতিমা আসতে থাকে বিসর্জনের জন্য। শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে বিজয়া দশমীর শোভাযাত্রায় অংশ নেন ভক্তরা। বিধি-নিষেধের কারণে শোভাযাত্রায় ভক্তদের সংখ্যা ছিলো অন্য বছরের তুলনায় কম।Read More