admin
ইরফান সেলিমের মামলা তদন্ত করবে ডিবি
নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ধানমণ্ডি থানায় সরকারদলীয় এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে করা মামলার তদন্তের দায়িত্ব দেয়া হচ্ছে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে। ধানমণ্ডি জোনের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহিল কাফি গণমাধ্যমকে বলেন, মামলাটি বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ২৫ অক্টোবর সন্ধ্যার দিকে ধানমণ্ডিতে কলাবাগান ক্রসিংয়ের কাছে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের গাড়ির সাথে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানের মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগেছিল। এরপরই গাড়ি থেকে ইরফান সেলিমসহ তার লোকজন নেমে লেফটেন্যান্ট ওয়াসিমকে বেদম পেটান। রাত সোয়া ১০টার দিকে এমপিরRead More
বৃহস্পতিবার সিলেট নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট দপ্তর (বিক্রয় ও বিতরণ বিভাগ-২)-এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে এ দিন বিদ্যুৎ থাকবে না। বুধবার (২৮ অক্টোবর) সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট নগরীর বোরহান উদ্দিন ফিডারের আওতাভুক্ত কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যাণপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরের চক, গ্যাস অফিস, কাস্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালংকা নয়াবস্তিসহ আশেপাশেরRead More
সিলেটের পার্কভিউ মেডিকেলে চিকিৎসকের অবহেলায় তরুণীর মৃত্যু
সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। তারা জানান হাসপাতালটির ইনডোর মেডিকেল অফিসার ডাক্তার মৌসুমী দেব রায় (মৌটুসী মৌ)-এর অবহেলাতে এই তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়ফলিরগাঁও গ্রামের বাসিন্দা মো. আবদুল জব্বারের মেয়ে নূরী বেগম (২৪) গত ১৮ অক্টোবর সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। স্বজনদের অভিযোগ- হাসপাতালের চিকিৎসকদের অবহেলার কারণে নূরীর মৃত্যু ঘটেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত হয়েছে একটি তদন্ত কমিটি। জানা গেছে, নূরী বেগম যেদিন মারা যান ওই দিন ডিউটিতে ছিলেন ইনডোর মেডিকেল অফিসার ডাক্তার মৌসুমীRead More
করোনা থেকে বাঁচতে সকলে মাস্ক ব্যবহার করতে হবে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, আপনি যদি মাস্ক ছাড়া চলাফেরা করেন তবে মনে রাখবেন আপনি আত্মহত্যা করছেন অথবা কাউকে মারতে যাচ্ছেন। বুধবার (২৮ অক্টোবর) জৈন্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে, উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরোও বলেন, বর্তমান সরকার দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময় বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। তাই করোনা থেকে বাঁচতে সকলে মাস্ক ব্যবহার করতে হবে। মন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই এলাকায়Read More
সবার জন্য নিরাপদ আবাসন নিশ্চিতে সিসিক কাজ করছে: আরিফ
সিলেটকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে হলে শতভাগ নাগরিকের জন্য নিরাপদ বসতি নিশ্চিত করতে হবে বলেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর একটি হোটেলে ব্র্যাক-আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও সিলেট সিটি করপোরেশনের আয়োজনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিসিক মেয়র বলেন, সবার জন্য নিরাপদ বসতি নিশ্চিতের লক্ষে সিলেট সিটি করপোরেশন সরকারি প্রকল্পের পাশাপাশি বেসরকারি দেশিয় ও আন্তর্জাতিক সেবা সংস্থার মাধ্যমের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। নগরবাসীর জীবনমানের উন্নয়ন বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা সহ নিরাপদ বাস যোগ্য বসতি, পরিষ্কারRead More
সিলেটে করোনা থেকে সুস্থ ৪৬, আর নতুন শনাক্ত ৩১
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন আরও ৩১ রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে ছিলেন এমন আরও ৪৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। আর বিভাগে এ ২৪ ঘন্টায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। সিলেট বিভাগে নতুন শনাক্ত ৩১ জন রোগীর মধ্যে সিলেট জেলার ২১ জন রয়েছেন। এদিন বিভাগের অন্য দুই জেলা মৌলভীবাজারে ৪ জন ও সুনামগঞ্জেRead More
সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসা খানম এই দণ্ডাদেশ প্রদান করেন এবং একই সাথে মামলার একমাত্র আসামী আব্দুল মজিদকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। আদালতে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো.জোবায়ের বখত। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন ষ্টেট ডিফেন্স শাহ্ আলম মহিউদ্দিন। ঘটনার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৯ ডিসেম্বর সিলেটের শাহপরান (র.) থানার পীরেরচক গ্রামে আসামীর ভাড়াটিয়া বাসায় স্ত্রী লিপি বেগমকে দা দিয়েRead More
সিলেটে দুর্বৃত্তদের হামলায় কিশোর নিহত
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি জৈনপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক কিশোর নিহত হয়েছেন। বুধবার ভোর ৫টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করে। নিহত জহিরুল ইসলাম (১৬) সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সিরাই গ্রামের নজরুল মিয়ার ছেলে। বর্তমানে তারা কদমতলী জেসমিন ভিলায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করছেন। জানা যায়, গত সোমবার সন্ধ্যা ৬টায় জৈনপুরে কিছু দুর্বৃত্তরা জহিরুল ইসলামের উপর হামলা চালায়। দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে পুরো শরীর রক্তাক্ত জখম করে। চোখ উপড়ে ফেলে গুরুতর আহত করলে অজ্ঞান হয়ে মাটিয়ে পড়ে যান জহিরুল। এসময় হামলাকারীরা তাকে মৃত ভেবে চলে যায়। পরে স্থানীয়রাRead More
সিলেটে রায়হান হত্যা রিমান্ড শেষে কনস্টেবল টিটু কারাগারে
পুলিশ হেফাজতে রায়হান উদ্দিনের মৃত্যুর ঘটনায় সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ২য় দফায় রিমান্ডের পর আজ বুধবার দুপুর ১টার দিকে টিটু চন্দ্র দাসকে এডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. জিয়াদুর রহমানের আদালতে নেয়া হয়। এর আগে গত রোববার বিকাল ৩টার দিকে টিটু চন্দ্রকে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম। আদালতে টিটু চন্দ্র জবানবন্দি দিতে অস্বীকৃতি জানালে তাকে আরো ৩ দিনের রিমান্ড দেন আদালত। আদালতে হাজির করে আরও ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়। ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারকRead More
সদর উপজেলায় বাইসাইকেল স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো এদেশকে একটি সোনার বাংলা হিসেবে গড়ে তুলা। এদেশকে দ্রুত উন্নত করার লক্ষে অনেক প্রচেষ্টা করে গেছেন তিনি। ক্ষমতায় এসে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করেছিলেন। যা এখন আমরা করে থাকি। বঙ্গবন্ধু আরোও বলেছিলেন, শ্মশান বাংলাকে আমি সোনার বাংলা করতে চাই। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেননি তিনি। বর্তমান সরকার সে লক্ষ্য নিয়ে নিরলস ভাবে কাজ করছে। জেলা প্রশাসক আরোও বলেন, জাতিসঙ্ঘ বিশ্বকে একটি রোডম্যাপ দিয়েছে এসডিজি গোল্ড। আর সে টা হলো পরিবর্তনশীলRead More

