admin
এসএমপির নতুন কমিশনার নিশারুল আরিফ: সিলেট আসছেন কাল
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার হিসেবে গত ২২ অক্টোবর দায়িত্ব পেয়েছেন নিশারুল আরিফ। তিনি আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে এসে পৌঁছবেন। তবে কোনদিন দায়িত্ব গ্রহণ করবেন সে বিষয়টি নিশ্চিত করেনি এসএমপি সূত্র। নিশারুল আরিফের আগামীকাল সিলেট আসার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) বি.এম আশরাফ উল্যাহ তাহের। উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে বদলির প্রজ্ঞাপনের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে পুলিশের স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি পদে বদলির পর নিশারুল আরিফকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়। পুলিশ কর্মকর্তা নিশারুল আরিফRead More
সিলেটে ১জনের মৃত্যু, শনাক্ত আরোও ৩৭ জন
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৩৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৪২ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে একই সময়ে একজনের মৃত্যু ঘটে। সোমবার (২৬ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। সিলেট বিভাগে শনাক্ত ৩৭ জন রোগীর মধ্যে সবাই সিলেট জেলারই। সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ২৯ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ৭ জন। হবিগঞ্জে ৬ জন রোগী সুস্থ হন।Read More
ইন্দো-প্যাসিফিকে চীনকে রুখতেই ভারত-আমেরিকার ‘দুই আর দুই’ কৌশল
ভারত ও আমেরিকার পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের যে ‘টু প্লাস টু’ ডায়ালগ চলছে, তার তৃতীয় রাউন্ডের বৈঠকে অংশ নিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সোমবার দিল্লিতে এসে পৌঁছেছেন। আগামিকাল (মঙ্গলবার) তাদের ভারতীয় কাউন্টারপার্ট, যথাক্রমে এস. জয়শঙ্কর ও রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে দু’দেশের মধ্যে সামরিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বেকো’ চুক্তি স্বাক্ষরিত হবে বলেও ধারণা করা হচ্ছে। এই সংলাপের অন্যতম প্রধান লক্ষ্য যে চীনের মোকাবিলা করা তা নিয়ে পর্যবেক্ষকরা একমত। কিন্তু মার্কিন নির্বাচনের মাত্র সপ্তাহখানেক আগে দু’দেশের মধ্যে এধরনের কোনও চুক্তি সই হলেও সেটার ভবিষ্যৎ কি আদৌ সুরক্ষিত থাকবে, এই প্রশ্নটাওRead More
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর: হাজী সেলিমের গাড়িচালক রিমান্ডে
রাজধানীর পুরান ঢাকার জাতীয় সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় গাড়িচালক মীজানুর রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ আসামি মিজানুর রহমানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে তাঁকে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। নৌবাহিনীর কর্মকর্তার দায়ের করা মামলায় আজ মিজানুর রহমানকে গ্রেফতার দেখানো হয়। রাজধানীর কলাবাগান ক্রসিংয়ের কাছে গতকাল রোববার সন্ধ্যার পর মারধরেরRead More
ভ্রাম্যমাণ আদালতে ইরফান সেলিমের ১ বছরের কারাদণ্ড
বিদেশি মদ ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে এক বছরের কারাদণ্ড দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানাধীন দেবিদাস ঘাট লেন হাজী সেলিমের পৈত্রিক বাড়িতে আজ বিকেলে অভিযানের পর র্যাবের মিডিয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সংবাদ ব্রিফিংয়ে দণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইরফান সেলিম ও তার দেহরক্ষীকে বিদেশি মদ রাখার জন্য ছয় মাস ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে ছয় মাসসহ মোট এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া, ইরফানের বিরুদ্ধে অস্ত্র ওRead More
সিলেটে নারীদের আত্মরক্ষায় কর্মশালা ‘জাগো নারী বহ্নিশিখা’
অব্যহত নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সিলেটে হয়ে গেলো নারীদের জন্য আত্মরক্ষামূলক কর্মশালা। স্থিরচিত্র ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন কাকতাড়ুয়ার উদ্যোগে গত ২২ অক্টোবর থেকে এই কর্মশালা শুরু হয়। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ আনসারের কারাতে খেলোয়াড় আয়শা হোসাইন মিম এই প্রশিক্ষণ পরিচালনা করেন। ‘জাগো নারী বহ্নিশিখা’ নামে এই কর্মশালাটি নগরীর ক্বিন ব্রিজ সংলগ্ন সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার প্রশিক্ষক আয়শা হোসাইন মিম বলেন, ‘শুধু সিলেট নয়, সারা বাংলাদেশের নারীরা একপ্রকার ভয় নিয়ে রাস্তায় চলাচল করে। আত্মরক্ষার কৌশলগুলো জানা থাকলে কনফিডেন্স পাওয়া যায়।’ তিনি আগ্রহী নারীদের নিয়েRead More
নবীগঞ্জে চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গণধর্ষণ মামলা
নবীগঞ্জ উপজেলার পল্লীতে এবার চেয়ারম্যান মেম্বারসহ পাঁচজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে হবিগঞ্জ আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নবীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের এক গৃহবধূ আদালতে এ মামলাটি করেন। ধর্ষণ মামলার আসামিরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন (৫০), পরিষদের সদস্য দুলাল আহমদ (৪০), সেবুল মিয়া (২৮), সহিদুল মিয়া (২৫), জিবু মিয়া (২৭)। এ ছাড়াও মামলায় আরো তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বিবরণে বলা হয়েছে, গত ৮ অক্টোবর বিকেলে ওই গৃহবধূ রিকশাযোগে শেরপুর বাজার থেকে বাড়িRead More
মুজিববর্ষ উপলক্ষে শহীদ লেঃ জামাল টেনিস প্রতিযোগিতা সমাপ্ত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত শহীদ লেঃ জামাল টেনিস প্রতিযোগিতা ২০২০ এর সমাপনী অনুষ্ঠান আজ ঢাকা সেনানিবাসস্থ আর্মি টেনিস এন্ড স্কোয়াস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন দলগত চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। উক্ত প্রতিযোগিতায় পুরুষ এককে (উন্মুক্ত) মেজর আবু জালাল মোঃ ইকবাল, পুরুষ দ্বৈতে (লেঃRead More
নিরপরাধ ছেলেকে মামলা থেকে অব্যাহতির জন্য পুলিশ সুপারের কাছে এক মায়ের আবেদন
সিলেটের বিশ্বনাথ উপজেলার কান্দিগাউ গ্রামের লালু মিয়ার স্ত্রী গেদনী বেগম গত ২০ অক্টোবর নিরপরাধ ছেলেকে ষড়য়ন্ত্র মূলক মামলা থেকে অব্যাহতি ও মুক্তি দাবী জানিয়ে সিলেট পুলিশ সুপার বরাবরে একটি আবেদন দাখিল করেছেন। তার আবেদনের বিবরণী থেকে জানা যায় যে, তার নিরপরাধ ছেলে ফয়ছলকে ষড়য়ন্ত্র মুলক ধর্ষন মামলায় বিশ্বনাথ থানা গ্রেফতার করে জেল হাযতে প্রেরন করেছে। গেদনী বেগম জানান তার পার্শবর্তি বাড়ীর জুছনা বেগমের পরিবারের সাথে তার পরিবারের রাস্তা ও কিছু ভুমি নিয়ে মনমালিন্য থাকায় জুছনা বেগমের গৃহকর্মি হালিমা বেগমকে দিয়ে গত ২৬ আগস্ট একটি কাল্পনিক ঘটনা সাজিয়ে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকেRead More
প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মাজেদা আহমদ কলিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে ছাত্রলীগের উদ্যোগে সিলেট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি মোছাঃ মাজেদা আহমদ কলি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি ও আক্রমণাত্মক, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করায় তাকে গ্রেফতারের দাবি জানিয়ে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে জালালপুর বাজার সংলগ্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জালালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, রাজু আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ, হাসান আহমদ, বদরুল আলম, ছাত্রলীগ নেতা আব্দুল মালেক, ফারহান আহমদ, মাহদি, তুলনা, হুসাইন, জুবায়েরRead More

