admin
ফটো সাংবাদিক ফুল মিয়ার মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
সিলেট সদর উপজেলার টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সিলেটের হালচাল ও দৈনিক সিলেটের সময় এর ফটো সাংবাদিক মো. ফুলমিয়ার মাতার রুহের মাগফিরাত কামনায় টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে ২৯ অক্টোবর বৃহস্পতিবার বাদ এশা টুকের বাজার নানু মিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মাষ্টার আব্দুস শুকুর, কাজীরবাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাজী ফয়জুল হক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সামছুদ্দিন, হাজী বিলাল উদ্দিন, মুরাদ আহমদ, পরিষদের সভাপতি আব্দুস সালাম, সহসভাপতি শাহনুর ইসলাম, সাধারণ সম্পাদকRead More
উদীচী’র ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
‘দূর কর দুঃশাসন দুরাচার, জনতা জেগেছে যে দুর্বার’- স্লোগানে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সিলেট ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। ক্বীনব্রিজের পাদদেশে সুরমাপাড়ে বৃহস্পতিবার বিকাল থেকে রাত সাড়ে ৮ট পর্যন্ত একক ও দলীয় সংগীত এবং শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াকুব আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী। বক্তব্য রাখেন উদীচী সিলেটের সাবেক সভাপতি ও প্রগতি লেখক সংঘ সিলেটের সভাপতি এ কে শেরাম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, বাংলাদেশেরRead More
সদর উপজেলায় সুশিল সমাজ ও সেবা প্রদানকারী সংস্থার মতবিনিময়
নারী ও শিশুর প্রতি নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে সুশিল সমাজ ও সেবা প্রদানকারী সংস্থার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি সিলেটের আয়োজনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট সদর উপজেলার পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জিজেডি টেকনিক্যাল ম্যানেজার মহসিনের পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যন আলহাজ্ব আশফাক আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সিলেট বিভাগীয় প্রধান এড. সৈয়দা শিরিন আক্তার, সদস্য এড. শাহানা আক্তার, সদস্য এড. ফারজানা হাবিব চৌধুরী, হযরত শাহপরান (রঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকRead More
ফ্রান্স রাসুল সা. কে নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাগরিক চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্র্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান। তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদের নাম যুক্ত করে অস্ত্র হিসাবে স্যামুয়েল ট্রাজেডি হিসাবে ব্যবহার করতে চায়, বিশ্বের মুসলমান তা কখনই মেনে নিবেRead More
সিলেট সদরে সমাজসেবার উদ্যোগে ৬৫টি দুঃস্থ পরিবারে খাদ্য সহায়তা বিতরণ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশের দুস্থ, অসহায়, প্রতিবন্ধী মানুষ এবং কর্মহীন শ্রমিকদের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনার প্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় অধীন সমাজসেবা অধিদফতর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি, কর্মহীন শ্রমিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বুধবার সিলেট সদর উপজেলায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ব্যক্তি ও নিম্ন আয়ের ৬৫টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ। এসময় উপজেলা সমাজসেবা অফিসার ফারহানা নাসরিন, ফিল্ড সুপারভাইজারRead More
সিলেটে র্যাবের হাতে দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ ২জন গ্রেফতার
সিলেটের জকিগঞ্জ গঙ্গারজল এলাকা থেকে ১৫শ ১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, জকিগঞ্জের গঙ্গারজল গ্রামের মায়ামিয়া চৌধুরীর ছেলে খলিলুর রহমান (৪১) ও একই গ্রামের মৃত আব্দুল জলিল মাখন মিয়ার ছেলে দেলোয়ার আহমদ (৩৬)। এরআগে বুধবার (২৮ অক্টোবর) রাতে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর শওকাতুল মোনায়েম ও অতিরিক্ত এসপি বসু দত্ত চাকমা এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন।Read More
লুবনা লিমির ‘পিছুটান’
এ প্রজন্মের আলোচিত সঙ্গীতশিল্পী লুবনা লিমি। গানে নিজেকে শুদ্ধসুরের চর্চায় রেখেই পেশা হিসেবে বেছে নিয়েছেন গানকে। বিভিন্ন সময়ে গানে সিদ্ধহস্ত করেছেন ময়মনসিংহের ওস্তাদ মাসুদ করিম, আনোয়ার হোসেন আনু, সুমিতা নাহাসহ আরও অনেকের কাছে। গানে তার পারদর্শিতার কারণে এক সময় ময়মনসিংহ ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের গানে প্রশিক্ষণ দিয়েছেন। সেই লুবনা লিমির বাজারে রয়েছে তিনটি একক অ্যালবামও। সেগুলো হচ্ছে ‘সত্যি বলছি ছয়’,‘একটুখানি ঘুম’ ও ‘গান গল্প ভালোবাসা’। তার প্রথম মৌলিক গান ছিল ‘অচেনা মানুষ’, যা তার নিজেরই লেখা ও সুর করা। সঙ্গীতায়োজন করেছিলেন তানভীর আলম সজীব। লুবনা লিমির অনেক গানই প্রকাশ হওয়ার পরRead More
ইলিশ রক্ষা করতে গিয়ে হামলায় আহত পুলিশ
ভোলার লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযানের সময় দুটি টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় জেলেদের ছোড়া ইটের আঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হন। হামলার ঘটনায় এক রাউন্ড গুলিবর্ষণ করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে লালমোহন মেঘনা নদীর বাতিরখাল ও তেঁতুলিয়া নদীর দেবিরচর এলাকায় মা ইলিশ রক্ষার পৃথক অভিযানকালে এ হামলার ঘটনা ঘটে। উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ্ত মিশ্র জানান, বুধবার সকাল ১০টার দিকে মা ইলিশ রক্ষার জন্য মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দুটি অভিযান টিম নামে। মেঘনার অভিযান দলের নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ্ত মিশ্র ও সঙ্গীয় পুলিশ ফোর্স ছিলেন। এছাড়াRead More
রোহিতের বাদ পড়ার পিছনে কোহলির ষড়যন্ত্র!
প্রাকটিস নেটে চুটিয়ে ব্যাট করছেন। অস্বাভাবিকতার লেশমাত্র নেই। অথচ চোটের অজুহাতে কিনা রোহিত শর্মাকেই ভারতীয় জাতীয় দল থেকে বাইরে রাখা হল। মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে বলা হয়েছিল, সামান্য হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে রোহিতের। তবে সেই কারণে দেড় মাস বাকি থাকতেই একটা সফরের তিন ফরম্যাটের দল থেকেই বাইরে রাখা হল রোহিতকে। সফর চলবে দু-মাস। দু-মাসের মধ্যেও সাড়ে তিন মাসের মধ্যেও কি ফিট হয়ে উঠবেন না হিটম্যান! এমনই হাজারও প্রশ্ন করছেন সমর্থকরা। অস্ট্রেলিয়া সফরের জন্য তিন ফরম্যাটের দল বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেই নির্বাচনের ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হলেও রোহিতের বাদ পড়াRead More
বিতর্কিত ফরাসি পত্রিকা শার্লি এবদু’র বিরুদ্ধে ব্যবস্থা নেবে তুরস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে নিয়ে ব্যাঙ্গাত্বক চিত্র প্রকাশ করায় ফ্রান্সের বিতর্কিত সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি এবদু’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে আঙ্কারা। বুধবার পত্রিকাটির বিরুদ্ধে আইনগত ও কূটনীতিক ব্যবস্থা নেয়ার কথা জানায় দেশটি। তুরস্কের কর্মকর্তারা বলছেন, পত্রিকাটি সাংস্কৃতিক বর্ণবাদ ও বিদ্বেষ ছড়িয়ে দেয়ার জন্য এটি ‘ঘৃণ্য প্রচেষ্টা’। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগানকে নিয়ে যে ব্যাঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে, তার কভারে দেখা গেছে, প্রেসিডেন্ট এরদোগান একটি সাদা টি-শার্ট পরে বসে আছেন। হাতে একটি ক্যানের ভেতর পানীয় জাতীয় দ্রব্য রাখা এবং পাশে দাঁড়িয়ে আছে ইসলামিক হিজাব পরা এক নারী। কার্টুনে আঁকাRead More

