Main Menu

admin

 

সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নে কৃষক মাঠ দিবস পালন

সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন পরিষদের সহযোগীতায় এবং এফআইভিডিবি সূচনা প্রকল্প আয়োজনে বুধবার (১৭ ফেব্রুয়ারী) কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে এলাকার সকল শ্রেনীর লোকজন অংশগ্রহন করেন। মাঠ দিবসের মূল লক্ষ্য উন্নত জাতের শাক সবজি ও জলবায়ু সহিঞ্চু বিভিন্ন পদ্ধতির প্রদর্শন, শিখন ও অভিজ্ঞতা বিনিময়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হাটখোলা ইউনিয়নের সচিব মো: আফতাব উদ্দিন, ইউপি সদস্য আবদুল হামিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলে মঞ্জুর ভূইয়া, সূচনা প্রকল্পের মো: মহসিন আলী সরদার, হেলেন কেলার ইন্টারন্যাশনার, সূচনা প্রকল্পের উপজেলা কো অডিনেটর মো.ছাদিকুর রহমান, ইউনিয়ন কোRead More


সিলেট শহরতলীর ধোপাগুল থেকে ইয়াবাসহ গ্রেফতার ১

সিলেট শহরতলীর ধোপাগুল থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাজুল ইসলাম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত ওই যুবক ধোপাগুল এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্য ৭ টার দিকে ধোপাগুল এলাকার আল মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোর্তিময় সরকার পিপিএম। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


ভ্যাকসিন নিলেন পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন সিলেট-১ আসনের এমপি ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি রাজধানী ঢাকাস্থ মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে এ টিকা (কোভিশিল্ড) গ্রহণ করেন। ভ্যাকসিন নেয়ার পরে ভি চিহ্ন দেখিয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।


সিলেটে আজ করোনায় আক্রান্ত ২৭জন

সিলেট বিভাগে করোনায় ২৭জন আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসায় ১৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানিয়েছেন । স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ২৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলার ২৩জন রয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়,Read More


ইরান-আমেরিকা দ্বন্দ্বে নিষ্ক্রিয় মনোভাব বাদ দিতে হবে ইইউ’কে

পরমাণু সমঝোতা ইস্যুতে ইরান ও আমেরিকার মধ্যকার নিষ্ক্রিয় মনোভাব দূর করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ব্রাসেলসভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বলছে, নিষ্ক্রিয় ভূমিকার পরিবর্তে বরং ইউরোপীয় ইউনিয়নের উচিত এক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করা যাতে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করা যায়। ‘দি কার্নেগি ইউরোপ’ নামের গবেষণা প্রতিষ্ঠানটি আরো বলেছে, ইরান ও আমেরিকার মধ্যে দ্বন্দ্ব মীমাংসার ক্ষেত্রে ইউরোপ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। ওয়াশিংটনের সাথে ঘনিষ্ঠ পরামর্শের ভিত্তিতে কাজটি করতে তবে কারো আদেশ-নির্দেশে নয়। ইউরোপ নিজেকে লুকিয়ে রাখতে পারে না, তার হাতে নষ্ট করার মতো সময় কমই আছে। ইরান যখন আগামীRead More


আইপিএলের নিলাম বৃহস্পতিবার

সব প্রস্তুতি সম্পন্ন। বৃহস্পতিবার চেন্নাইয়ে বেলা তিনটা থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। নিলামের তালিকাও চূড়ান্ত। এবারে নিলামে উঠবেন ২৯২ জন ক্রিকেটার। এর মধ্যে ১৬৪ জন ভারতীয়, ১২৫ জন বিদেশী, তিন খেলোয়াড় আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলোর। গত ২১ জানুয়ারির মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলি রিটেইনড ও রিলিজড খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে। রিলিজ পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, লাসিথ মালিঙ্গা, স্টিভ স্মিথ, হরভজন সিংহ, পিযুষ চাওলাদের মতো ক্রিকেটাররা। নিলামে উঠবে ২৯২ জন ক্রিকেটার। তবে দলগুলোতে জায়গা আছে ৬১জন ক্রিকেটারের। তার মানে বেশিরভাগ ক্রিকেটাই থেকে যাবেন অবিক্রিত। এবারের আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূলRead More


শিগগিরই নিয়োগ হচ্ছে ৫৬ হাজার শিক্ষক

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের জটিলতা কাটল। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মূল বাধা `মামলার’ বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। ফলে শিগগিরই ৫৬ হাজার শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আশরাফ উদ্দিন বলেন, আইন মন্ত্রণালয়ের মতামত আমরা পেয়েছি। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কবে নাগাদ এ বিজ্ঞপ্তি প্রকাশ হবে—জানতে চাইলে চেয়ারম্যান বলেন, `মন্ত্রণালয় মতামত দেয়ার পর দ্রুত সময়ে সেটি হবে।’ এ বিষয়ে জানতেRead More


বুধবার সিলেটে করোনা ভ্যাকসিন নিয়েছেন ১২ হাজার ৭২৫ জন

সিলেটসহ সারা দেশে চলমান করোনাভাইরাস টিকাদান কার্যক্রমে প্রায় ১৬ লাখ মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে দুই-তৃতীয়াংশ পুরুষ ও এক-তৃতীয়াংশ নারী। টিকাগ্রহণের পর এ পর্যন্ত ৫১০ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন। এদিকে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট বিভাগে ১২ হাজার ৭২৫ জন নারী-পুরুষ টিকা নিয়েছেন। আর ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ভ্যাকসিন নিয়েছেন মোট ১ লাখ ১৮ হাজার ৩৬১ জন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে। জানা গেছে, বুধবার পর্যন্ত সিলেটসহ সারা দেশে মোট ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জনRead More


সিলেটে সোমবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট!

সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় অবৈধ গাড়ি স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষের সময় গাড়ি ভাঙচুরের ঘটনায় পরিবহন ধর্মঘট কর্মসূচি হুঁশিয়ারী দিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ।  বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (১৪১৮) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ময়নুল ইসলাম। বৈঠক সূত্র জানায়, আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত প্রশাসন ও সিসিক মেয়রকে সময় বেঁধে দেয়া হয়েঠে। এই সময়ের মধ্যে স্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারণ করে না দিলে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায়Read More


সিলেট নগরীর চৌহাট্টায় সংঘর্ষ : আহত ৮

সিলেট নগরীর চৌহাট্টাস্থ এলাকায় দীর্ঘদিন থেকে ফুটপাত দখল করে গড়ে তুলা হয় অবৈধ স্ট্যান্ড। সিসিক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার স্ট্যান্ড সরিয়ে নিতে নির্দেশ দেয়া হলেও পরিবহন শ্রমিক নেতারা স্ট্যান্ড সরিয়ে নিতে অনিহা। এমনকি সিসিকের কাছে স্ট্যান্ডের জন্য তারা জায়গা দেয়ার দাবি জানালে সিসিক এতে সম্মতি দেয়। জায়গাও খোঁজতে শুরু করে সিসিক। শ্রমিকনেতারা আশ্বাস দেন সিসিকের কাজ শুরু হলেই তারা স্ট্যান্ড ছাড়বেন। সিসিক তাদের কথামত কাজ শুরু করে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সিসিক যখন কাজ শুরু করে তখন কয়েকজন পরিবহন শ্রমিক যানবাহন সরিয়ে নিলেও এক শ্রমিক নেতার নির্দেশে তারা পূনরায়Read More