admin
১১ এপ্রিল প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু
আগামী ১১ এপ্রিল প্রথম দফায় ৩২৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর তফসিল ঘোষণা করা হবে মার্চের প্রথম সপ্তাহে। বুধবার ( ১৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শেষ ধাপে একই দিনে আরও ৯টি পৌরসভার ভোট গ্রহণ করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। আইনানুযায়ী আগামী ২১ মার্চের মধ্যে ৭৫০ ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত না থাকায় মার্চে ভোট হবে না। আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ইউপি নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করবে ইসি। ইসির ঊর্ধ্বতন একRead More
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেলের চালক নিহত
সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকার তেমুখীতে পাথর বোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (১৭ ফেব্রুয়ার) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত চালক স্বপন কুমার শর্মা (৩৮) । তিনি মৌলভীবাজারের কমলগঞ্জের সতিজি গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি মদিনা মার্কেটস্থ পনিটুলায় এলাকায় বসবাস করে আসছেন। নিহত শর্মা এক ছেলে সন্তানর জনক। সিলেটে তিনি একটি ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ঘটনার সাথে জালালাবাদ থানা পুলিশ ট্রাক চালককে আটক করেছে। স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ট ১৬-৭৭৩৪ ট্রাকটি তেমুখী বাইপাস হয়ে ঢাকায় যাওয়ার জন্য রওয়ানা হয়। আর নিহত স্বপন মোটরসাইকেল যোগেRead More
তাহিরপুরে দুই ভাই বিয়ে করেছেন দুই রোহিঙ্গা বোনকে
সুনামগঞ্জের তাহিরপুরে দুই ভাই বিয়ে করেছেন উখিয়া ক্যাম্পের দুই রোহিঙ্গা বোনকে। দুজনের দুই শিশুসন্তানও রয়েছে। এক রোহিঙ্গা আত্মীয়সহ এই দম্পতিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের আবুল খায়েরের ছেলে ফারুক মিয়া (২৬) তিন বছর আগে ২০১৭ সালে উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা মৃত ইব্রাহিম আলীর মেয়ে সুপাইয়া বেগমকে (২০) বিয়ে করেন। বিয়ের পর সুপাইয়ার বোন রুবিনারও যাতায়াত ছিল ফারুকদের বাড়িতে। পরে রুবিনা আক্তারকেও (১৮) বিয়ে করে ফারুকের ভাই মোবারক হোসেন (২১)। কাজী বা রেজিস্ট্রি ছাড়াই স্থানীয়Read More
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্পের খরচ বাড়লো
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) প্রায় ১৯ হাজার ৮৪৪ কোটি ৫৭ লাখ টাকা খরচে ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি প্রকল্পের খরচে সংশোধন করে অনুমোদন দেয়া হয়। যার মধ্যে রয়েছে ‘বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন’ প্রকল্প। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এবং সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসিতে সভায় অংশ নেন। একনেক সভা শেষে দুপুরে এনইসিতে সংবাদ সম্মেলনে বিস্তারিতRead More
সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে আলোচনা সভা
সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সেবা প্রদানের প্রতিশ্রুতির লক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণালয় এর আয়োজনে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণালয় এর যুগ্ম সচিব (প্রশাসন) ড. মো. আশফাকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণালয় এর সচিব জিয়াউল হাসান, এনডিসি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাত হোসেন। আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন এবং তাদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন। পর্যায়ক্রমে প্রধানRead More
সিরিজ হেরে চার রেটিং হারালো বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সিরিজটি ২-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। সিরিজ হেরে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে চার রেটিং হারিয়েছে বাংলাদেশ। সিরিজ জিতে ৩ রেটিং পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ছিলো ৭৭। আর বাংলাদেশের ছিলো ৫৫। সিরিজ শেষে বাংলাদেশের রেটিং এখন ৫১। র্যাংকিংয়ে নবমস্থানে আছে টাইগাররা। আর ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৮০। অস্টমস্থানে রয়েছে তারা। ১১৮ রেটিং নিয়ে র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ১১৮ রেটিং ভারতেরও। তবে ভগ্নাংশের হিসেবে এগিয়ে শীর্ষে কিউইরা। ১১৩ রেটিং নিয়ে তৃতীয়স্থানে অস্ট্রেলিয়া। চতুর্থ থেকে সপ্তমস্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণRead More
সিলেটে চেক ডিজওনারের ৩ মামলায় সাহেদ করিম কারাগারে
বহুল আলোচিত সাহেদ করিমকে সিলেটে চেক ডিজওনারের তিনটি মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়াও তার বিরুদ্ধে আরেকটি প্রতারণার মামলায় তদন্ত করে পুলিশকে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে দায়েরকৃত ৪টি মামলার বাদী সিলেট জৈন্তাপুর উপজেলার পাথর ব্যবসায়ী ‘মাওলা স্টোন ক্রাশার মিল’র সত্ত্বাধিকারী শামসুল মাওলা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাহেদ করিমকে চেক ডিজওনারের তিন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন। এরআগে আদালতে ৩টি চেক ডিজওনার ও ১টি প্রতারণা মামলা দায়ের করেন ব্যবসায়ী শামসুল মাওলা। বিষয়টি নিশ্চিত করেনRead More
মালয়েশিয়ায় সাড়ে ৫ হাজার বাংলাদেশীকে গ্রেফতারের পর পাঠানো হয়েছে দেশে
মালয়েশিয়ায় অভিবাসন বিভাগ ও পুলিশের অভিযানে ৫ হাজার ৪৫০ জন বাংলাদেশীসহ বিভিন্ন দেশের মোট ৫৯ হাজার ১১৪ জন অভিবাসীকে গ্রেফতার করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০১৯ সাল থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত এই সময়ে অবৈধভাবে বসবাসসহ বিভিন্ন অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করেন। তবে এখনো ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের অভিবাসী নিজ দেশে ফেরার অপেক্ষায় আছেন। করোনা পরিস্থিতির কারণে প্রত্যাবর্তন ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী দাতো হামজা জয়নুদ্দিন এক বিবৃতিতে এসব কথা জানান। তিনি আরো বলেন, ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের মোটRead More
সহস্রাধিক রোহিঙ্গার ভাসানচরে যাত্রা
রোহিঙ্গাদের স্থানান্তরের চতুর্থ দফার দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার আরো সহস্রাধিক রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন। মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় নৌবাহিনীর তিনটি জাহাজ এসব রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম ছেড়ে যায়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্র জানায়, নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক চট্টগ্রাম নৌবাহিনীর জেটিঘাট থেকে রোহিঙ্গাবাহী জাহাজের এ বহরকে বিদায় জানান। কুয়াশার কারণে আজ একটু দেরি করেই জাহাজ ছেড়েছে। তারা দুপুর ১টার পর ভাসানচর পৌঁছাবে বলে আশা করা যায়। মিয়ানমার ছেড়ে আসার পর এসব রোহিঙ্গা উখিয়ার বালুখালীর বিভিন্ন ক্যাম্পে ছিল। গতকাল সোমবার অপরাহ্নে বাসযোগে এসবRead More
অভিজিৎ হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড, ফরাবীর যাবজ্জীবন
বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) পাঁচ সদস্যের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অপর আসামি শাফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে কাশিমপুর কারাগারে থাকা চার আসামিকে আদালতে হাজির করা হয়। এ মামলার দুই আসামি পলাতক রয়েছেন। এর আগে গত ৪ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১৬ ফেব্রুয়ারি দিনRead More

