admin
সিলেট এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ছিন্নমূল মানুষের মধ্যে সেহরী বিতরণ
সিলেট মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে “কমিউনিটি পুলিশিং এর সদ্য প্রয়াত সভাপতি হাজী আব্দুস সামাদের রুহের মাগফেরাত কামনা করে মঙ্গলবার দিবাগত রাতে হযরত শাহজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গনে অসহায়-দুঃস্থ ছিন্নমূল মানুষের মধ্যে সেহরী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উওর), আজবাহার আলী শেখ, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকির, এয়ারপোর্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সদর উপজেলা স্পোর্টস একাডেমীর সভাপতি ইকলাল আহমদ, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী রিমাদ আহমেদ রুভেল, সদর উপজেলা স্পোর্টস একাডেমীর সহসভাপতি মোঃ নুরুল আমিন। অন্যানের মধ্যেRead More
বিভিন্ন দাবিতে বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
সড়ক পরিবহণ শ্রমিকদেরকে ১০ টাকা কেজি দরে চাল, আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী প্রদান ও স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহণ চালুর দাবীতে সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৪১৮ এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মে) সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর পূর্বে জেলা প্রশাসক বরাবারে একটি স্মারকলিপি প্রদান করা হয়। সিলেট জেলা বাস মিনিবাস কোর্চ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি জসিম আহমদের সভাপতিত্বে ও সহ সম্পাদক মাহবুব মিয়া মবুর পরিচালনা বক্তব্য রাখেন সিলেট জেলা বাস মিনিবাস কোর্চ মাইক্রোবাস শ্রমিকRead More
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন তথ্যমন্ত্রী
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন। একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ। আমি তার দ্রুত আরোগ্য কামনা করি। করোনাকে পরাভূত করে তিনি আবার সুস্থ হয়ে ঘরে ফিরে যান, এটিই মহান স্রষ্টার কাছে আমার প্রার্থনা।’ মঙ্গলবার (৪ মে) দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট হতে ২০২০-২১ অর্থবছরের সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, ‘রাষ্ট্র সবার জন্য। যিনি আওয়ামীRead More
একনেকে তিস্তা সেচসহ ১০ প্রকল্প অনুমোদন
তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার সম্প্রসারণ ও পুনর্বাসনসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রায় ১১ হাজার ৯০১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন আট হাজার ৯৯১ কোটি ৪৪ লাখ টাকা। বৈদেশিক উৎস থেকে ঋণ দুই হাজার ৯৯ কোটি ৯১ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০৯ কোটি ৯৮ লাখ টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় অংশ নেনRead More
বরইকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ
বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দরিদ্র মানুষকে নিয়ে বিশেষ ভাবে চিন্তা ভাবনা করেন। তিনি দেশে দুর্যোগ ও দুঃসময়ে অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে দাড়াতে ভূল করেননি। সরকারের পাশাপাশি দলের নেতা কর্মীদেরকেও মানুষের পাশে দাড়াতে নির্দেশ দেন। বিশ্বের অনান্য দেশের ন্যায় আমাদের দেশেও যখন করুনা ভাইরাস হানা দেয় তখন থেকে আমরা মানুষের পাশে রয়েছি। খাদ্য সামগ্রী, নগদ অর্থসহ বিভিন্ন ভাবে মানুষের সহযোগীতায় নিবেদিত রয়েছি। আগামী দিনেও সকল দুর্দিনে আপনাদের পাশে থাকবো। মঙ্গলবার ( ৪ মে ) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলারRead More
করোনায় সিলেটে আরও ২জনের মৃত্যু, সনাক্ত ৯১
সিলেট বিভাগে থামছে না করোনায় ভয়বহতা। সেই সাথে বাড়ছে প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৯১ জন। যার মধ্যে ৫৬ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৫০ জন। মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৯১ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫৬ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১০ জন,Read More
সিলেটে বিদেশী মদসহ যুবক গ্রেফতার
সিলেটের কোম্পানীগঞ্জের গুচ্ছগ্রাম থেকে বিদেশী মদসহ মফিজুল ইসলাম (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৯৬ বোতল মদ উদ্ধার করে। গ্রেফতারকৃত মফিজুল কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ গ্রামের ইউনুছ আলীর ছেলে। মঙ্গলবার (৪ মে) দুপুরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃত মফিজুলকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে সোমবার (৩ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব ৯৬ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মফিজুল ইসলামকে গ্রেফতার করে র্যাব।
সিলেটে হোটেল থেকে ২ ইয়াবা কারবারি গ্রেফতার
সিলেট নগরীর তালতলাস্থ নিউ গ্রীন গার্ডেন আবাসিক হোটেল থেকে ২ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই সাজেদুল করিম থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার (৪ মে) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এরআগে সোমবার (৩ মে) গোপন তথ্যের ভিত্তিতে আবাসিক হোটেলের ১০৩ নং কক্ষে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন কামড়াবন্দ গ্রামের বিল্লাল মিয়ার ছেলে জাকির মিয়া (২১) ও একই থানাধীন চন্দ্রপুর গ্রামের শহীদ মিয়ার ছেলেRead More
সিলেটে আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ আটক যুবলীগ নেতা জাকিরুল
সিলেটে যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরকে (৪১) ১০ গ্রাম হেরোইনসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯। এ সময় তার কাছ থেকে বিদেশী রিভলবার, ও ২টি গুলি উদ্ধার করে র্যাব। আটককৃত জাকির মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে ও সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য। সোমবার (৩ মে) দুপুরে জাকিরকে আটক এর তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) -৯ এর সদর দপ্তর। এতে বলা হয়, রোববার (২ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে তাকে আটক করে। পরেRead More
সিলেটসহ দেশের আরও ৫৩ হাজার গৃহহীন পরিবার পাকা ঘর পাচ্ছে
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় আগামী জুনে আধা-পাকা ঘর পাচ্ছেন আরও সাড়ে ৫৩ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবার। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে এ পরিকল্পনা হয়। আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে বাড়ি নির্মাণ কার্যক্রমের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। এর আগে প্রথম ধাপে গত জানুয়ারি মাসে মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাড়ি পেয়েছে প্রায় ৭০ হাজার গৃহহীন এবং ভূমিহীন পরিবার। তথ্য মতে, দ্বিতীয় পর্যায়ে মোট ৫৩ হাজার ৪৩৪টি বাড়ি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে দেয়া হবে। এর মধ্যে ঢাকা বিভাগে ৭২৮০টিRead More

