Main Menu

admin

 

ঈদের ছুটি নিয়ে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি তিন দিন। এটা বাড়বে না তিনদিনই থাকবে। আর এই তিন দিনের বাইরে কোনো প্রতিষ্ঠান নিজ উদ্যোগে অতিরিক্ত ছুটিও দিতে পারবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সিদ্ধান্ত সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কোনো বন্ধ দেয়া যাবে না। অতিরিক্ত কোনো বন্ধ দেয়া যাবে না। সরকারি বন্ধ এমনি তিন দিন। তিন দিনের দুদিন শুক্রবার ও শনিবার পড়ছে। আরেক দিন বৃহস্পতিবার।’ সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্যRead More


আজ রাতে সিলেটে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দিনের বেলা ঝড়বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রাতে সিলেটসহ সকল বিভাগে কালবৈশাখী ঝড় ও প্রবল বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশের তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানিয়েছেন। সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন এ খবর জানিয়েছেন। তিনি বলেন, সন্ধ্যার আগে কোনো ঝড়বৃষ্টির সম্ভাবনা নাই। তবে গতকালকের মতো আজ রাতেও রাজধানীসহ সারাদেশে আবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দমকা হাওয়াসহ ঝড়, বৃষ্টির ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বাতাসের গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় প্রায় ৪৫ থেকে ৫০ কিলোমিটার। আবার কোথাও কোথাও ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।Read More


৬ তারিখের মধ্যে আমাকে হত্যা করবে: কাদের মির্জা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ফের তোলপাড় সৃষ্টি করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করে আগামী ৬ তারিখের মধ্যে কাদের মির্জা ও তার ছেলেকে হত্যা করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে দিকে কাদের মির্জা নিজস্ব ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দেয়। এরপরেই তা ভাইরাল হয়ে যায়। ফেসবুক স্ট্যাটাসে কাদের মির্জা লিখেছেন, ‘একরামুল করিম চৌধুরী দুবাই অবস্থান করে আমি ও আমার সন্তান কে আগামী ৬ তারিখের মধ্যে হত্যা করবে। ইতিমধ্যে এই হত্যার মিশন বাস্তবায়ন করার জন্য ৩ টি AKRead More


লকডাউন ঠেকল ঈদ পর্যন্ত

মহামারি করোনার বিস্তার ঠেকাতে চলমান লকডাউন আরেক দফা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৬ মে থেকে গণপরিবহন চলাচল করবে। তবে দূরপাল্লার বাস আগের মতোই বন্ধ থাকবে। এছাড়া ট্রেন ও যাত্রীবাহী নৌযান বন্ধ থাকবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমানে বিধিনিষেধ যেভাবে আছে সেগুলো বলবৎ থাকবে। আজ (৩ মে) থেকে মার্কেটে পুলিশের অভিযান চলবে। মাস্ক না পরলে, স্বাস্থ্যবিধি না মানা হলে মার্কেট বন্ধ করে দেবো


মধ্যবিত্তদের দিকে সাহায্যের হাত প্রসারিত করুন : অ্যাড. নাসির খান

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, বৈশ্বিক করোনা ভাইরাস মহামারি পুরো বিশ্বকে আজ ওলট-পালট করে দিয়েছে। এ অবস্থায় আমাদেরকে আর অবহেলা করলে হবে না। সরকারি স্বাস্থ্য বিধি মেনে সচেতনভাবে চলতে হবে, নিয়মিত মাস্ক ব্যবহার ও সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। আমাদের যে যার অবস্থান থেকে অসহায় মানুষের সাহায্যের হাত প্রসারিত করুন,বিশেষ করে সামাজিক সংগঠন কাজ করছে, শুধু দুস্তদের প্রতি নজর দিলে হবে না মধ্যবিত্তদের খেয়াল করতে হবে, সাহায়্যের হাত প্রসারিত করুন। তাদের হাতে এ দুর্যোগ মুহূর্তে সমাজের বিত্তবানদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ খাদ্যসামগ্রী নিয়েRead More


আরো ভালো করা উচিত ছিল : শান্ত

পাল্লেকেলেতে চলমান দ্বিতীয় টেস্টে বাংলাদেশের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। ৪৩৭ রান চেজ করে জিতলে বাংলাদেশ বিশ্বরেকর্ড গড়বে। যা আপাতত বাস্তবসম্মত মনে হচ্ছে না। দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দিয়েছেন লঙ্কান স্পিনাররা। নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে তাই বাংলাদেশের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত বলেছেন, টেস্ট খেলতে হলে স্পিন সামলানোর দক্ষতা থাকা উচিত। দলের আরো ভালো খেলা উচিত ছিল বলে তার মত। আজ রবিবার চতুর্থ দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘টেস্ট ক্রিকেটে চতুর্থ-পঞ্চম দিনে স্পিনারদের সহায়তা থাকবে, এটাই স্বাভাবিক। সবাই ভালো শুরু করেছিল, এরপর আর ইনিংস বড় করতে পারেনি।Read More


চলতি মাসে আসছে তীব্র কালবৈশাখী, ঘূর্ণীঝড় ও তাপপ্রবাহ

চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এ ছাড়া দেশের পশ্চিমাঞ্চলে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। অন্য দিকে দেশের উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদি আক্সমিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। মে মাসের দীর্ঘ মেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, এ মাসে স্বাভাবিক অপেক্ষা কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপRead More


পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন সিলেটে কর্মরত দুইজন

পুলিশের ৬৩ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। এতে সিলেট জেলা পুলিশে কর্মরত দুইজন রয়েছেন। তারা হলেন-জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কর্মরত মোঃ মাহবুবুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আমিনুল ইসলাম্। আজ রবিবার এক সরকারী আদেশক্রমে পুলিশ সুপার পদে তারা পদোন্নতি পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিলেটের দুইজনসহ মোট ৬৩ জন কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়।


সিলেটে ১৫ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যুতের প্রি-পেইড মিটারিং সিস্টেম

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর ইউনিফাইড প্রি-পেইড মিটারিং সিস্টেমের কারিগরি মানোন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য দুই দিনে ১৫ ঘণ্টা প্রি-পেইড সার্ভার বন্ধ থাকবে। আগামী ৬ ও ৭ মে এই দুই দিনে মিলিয়ে টানা ১৫ ঘণ্টা বিদ্যুৎ বিভাগের এ সেবা বন্ধ থাকবে। রোববার (২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন। বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিউবো’র ইউনিফাইড প্রি-পেইড মিটারিং সিস্টেমের কারিগরি মানোন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য আগামী ৬ মে (বৃহস্পতিবার) রাত ১১ টা থেকে পরদিন (শুক্রবার) ৭ মে বেলা ২ টা পর্যন্ত বিউবো’র প্রি-পেইড মিটারিং সিস্টেমেRead More


সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪জনসহ ৫জন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন- জৈন্তাপুরের পাখিবিল গ্রামের সিএনজি অটোরিকশা চালক হোসেন আহমদ (৩৫), একই উপজেলার রূপচেঙ গ্রামের মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩৫), তার ৪ মাসের শিশু সন্তান শাহাদত হোসেন, ৭ বছরের মেয়ে সাবিয়া বেগম ও মৃত জামাল আহমদের বোন হাবিবুন্নেছা (৩৩)। এছাড়া গুরুতর আহতরা হলেন- রূপচেঙ গ্রামের মৃত আরজান আলীর ছেলে ও নিহত সাদিয়া বেগমেরRead More