বিভিন্ন দাবিতে বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
সড়ক পরিবহণ শ্রমিকদেরকে ১০ টাকা কেজি দরে চাল, আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী প্রদান ও স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহণ চালুর দাবীতে সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং বি ১৪১৮ এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মে) সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর পূর্বে জেলা প্রশাসক বরাবারে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সিলেট জেলা বাস মিনিবাস কোর্চ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি জসিম আহমদের সভাপতিত্বে ও সহ সম্পাদক মাহবুব মিয়া মবুর পরিচালনা বক্তব্য রাখেন সিলেট জেলা বাস মিনিবাস কোর্চ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য সাহেদ আহমদ, জসিম আহমদ সহ বিভিন্ন উপকমিটির নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহেরRead More
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হউক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়েরRead More

