Main Menu

admin

 

দক্ষিণ সুরমায় ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা

মহান স্বাধীনতার মাস উপলক্ষে দক্ষিণ সুরমায় ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তপন কান্তি ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ। দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদের স্বাগতRead More


সিলেট-ঢাকা ৬ লেনে বরাদ্দ বাড়ছে

  সিলেট-ঢাকা ৬ লেনে বাড়ছে বরাদ্দ। সেটি এখন দাঁড়িয়েছে ২ হাজার ১৫০ কোটি টাকায়। সে বাজেট চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সভায় উন্নয়ন বাজেট বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন করা হয়। পরে এ উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। জানা যায়, সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট তামাবিল মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পে বরাদ্দ বাড়ছে। এডিপিতে মোট বরাদ্দ ছিল ১ হাজার ৬৭৫ কোটি টাকা। সংশোধিত এডিপিতে বরাদ্দRead More


হবিগঞ্জে ট্যাপ চালু করে বেসিনে ঘোড়ার পানি পান!

  ফাগুনের হাওয়া বইছে প্রকৃতিতে। শীতের বিদায়ে বেড়েছে তাপ। প্রকৃতির পরিবর্তন প্রভাব ফেলেছে প্রাণিজগতেও। এমনই পরিবেশে বুধবার (২ মার্চ) দুপুরে এক জোড়া ঘোড়া হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের বেসিনে পানি পান করেছে। শুধু তা-ই নয়, বুদ্ধি দিয়ে খুলেছে পানির ট্যাপও। ভরদুপুরে এ দৃশ্য দেখে বিস্মিত হয় উপস্থিত জনতা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আগন্তুকদের জন্য এক বছর আগে বসানো হয়েছিল বেসিনটি। সেই বেসিনেই বুধবার দুপুরে পানি পান করে দুই ঘোড়া। ঘোড়া দুটি সারা দিন শহরে বিচরণ করে। স্থানীয়রা জানায়, ঘোড়া দুটি শহরের জলিল পীরের মাজারের। তবে ঘোড়া দুটির দেখভাল করে নাRead More


বড়গুল থেকে মাছিমপুরের অপহৃত স্কুলছাত্রী ১৪ দিন পর উদ্ধার, অপহরক কারাগারে

সিলেট নগরীর মাছিমপুর এলাকায় অপহৃত এক স্কুল ছাত্রীকে ১৪ দিন পর শহরতলীর বড়গুল থেকে উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার ২৮ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে জালালাবাদ থানার বড়গুল গ্রামের মনির লন্ডনীর বাসা থেকে এই স্কুল ছাত্রীকে (১৩) উদ্ধার এবং অপহরক মো: আলমগীরকে (১৮) গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ভিকটিম নগরীর চালিবন্দর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। ধৃত আলমগীর সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার জাহানপুর গ্রামের শাহজাহানের পুত্র। বর্তমানে গ্রেফতারকৃত আলমগীর নগরীর মাছিমপুর ছড়ারপাড় এলাকার বাসিন্দা। মঙ্গলবার উদ্ধার হওয়া স্কুল ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয় এবংRead More


সিলেটে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার মাস বরণ

  সিলেটে শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় বরণ করা হলো স্বাধীনতার মাস মার্চকে। স্বাধীনতার মাসকে স্বাগত জানিয়ে সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকালে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। এছাড়া মুক্তিযোদ্ধা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা, বিভিন্ন কার্যালয়ের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


স্বাধীনতার মাস বরণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট কমান্ডের র‌্যালি

  স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে স্বাধীনতার মাস বরণ উপলক্ষে সিলেট জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত (১ মার্চ) মঙ্গলবার র‌্যালিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ। র‌্যালি উপস্থিত ছিলেন- সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা মনাফ খান, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলতাব আলী, বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা বুরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাথুরম বনিক, বীর মুক্তিযোদ্ধা সুনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইমাদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মুকুন্দ বর্মন, বীরRead More


সৈয়দপুর মাদরাসায় ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

  সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের সৈয়দপুর দাখিল মাদরাসায় ‘গ্রেটার লামাকাজী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ.কে’র এর উদ্যোগে ১১ তম ফ্রি চক্ষু শিবির মঙ্গলবার (১ মার্চ) সকাল ১০ টায় ‘ভার্ড চক্ষু হাসপাতাল’র সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এসোসিয়েশনের কোষাধ্যক্ষ লুৎফুর রহমান সেলিমের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ্ব ড. মো. শাহনুর হোসাইনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ—পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গোবিন্দগঞ্জ আব্দুলRead More


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মৎস্যজীবী দলের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১ মার্চ) বিকেলে নগরীর টুকেরবাজারস্থ একটি অস্থায়ী কার্যালয়ে জেলা  মৎস্যজীবী দলের আহবায়ক সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক একে এম তারেক কালামের সভাপতিত্বে, প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার ও যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেটে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন গুলোও অত্যান্ত শক্তিশালী। দেশRead More


অধ্যাপক আকরাম আলীর ইন্তেকাল: কাল জানাযা

  বিশিষ্ট শিক্ষাবিদ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মো আকরাম আলী (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকাল সাড়ে ৯টায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর টুকেরবাজার এলাকার শেখপাড়া বড়গাঁও জামে মসজিদের সামনে তাঁর জানাযা ও দাফন সম্পন্ন হবে। এদিকে, অধ্যাপক মো আকরাম আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর নিজ এলাকা টুকের বাজারে শোকের আবহ ছড়িয়ে পড়ে।Read More


সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইনুল হক’র রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া

  সিলেট সদর উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক আইনুল হক এর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর সুন্দর আলী কেন্দ্রীয় জামে মসজিদ এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, যুগ্ম আহবায়ক জামাল আহমদ, আব্দুস সালাম, আলীবুর রহমান আলী, নুরুল আলম, আহবায়ক কমিটির সদস্য শামছু উদ্দিন, সদস্য সিদ্দিকুর রহমান রুয়েল, আঙ্গুর আলম, বাবুল হোসেন, বাবুল মিয়া, যুবদল নেতা জালাল আহমদ, সদর স্বেচ্ছাসেবক দল নেতা মিনহাজুল আবেদিন, সদর যুবদল নেতা লিটন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি