পুরান জেল রোড এলাকায় ফার্নিচারের কারখানায় আগুন ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি
নগরীর জেল রোড এলাকায় বহুতল ভবন আনন্দ টাওয়ারের পেছনের একটি ফার্ণিচারের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সোয়া ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২৬/২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সিলেট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর সহকারি পরিচালক শফিকুল ইসলাম জানান, রাত সোয়া ৯টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে প্রথমে তালতলা থেকে ৪টি ইউনিট পৌঁছে আগুনে নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। এরপর দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের আরো ৪টি ইউনিট এর সাথে যুক্ত হয়। প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। শফিকুল ইসলাম জানান, আগুনে নেভানোর জন্য ক্যান্টনমেন্ট ফায়ার সার্ভিস থেকে আরো দুটি ইউনিট আনা হয়। তবে ওই দুটি ইউনিট কাজে লাগেনি।
রাত সাড়ে ১১টায় শফিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে অবস্থান করছেন। কি কারণে আগুনের সূত্রপাত তা তদন্ত সাপেক্ষে বলতে হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে একটি বস্তির ৬/৭টি ঘর সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। আশপাশের এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সৌজন্যে দৈনিক সিলেটের ডাক
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

