Main Menu

admin

 

১৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে বিএনপির মতবিনিময় সভা

  আওয়ামী লীগের দুঃশাসনে দেশের জনগণ অতিষ্ঠ। ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে আওয়ামিলীগ সরকার টিকতে পারবে না। আওয়ামী লীগ একমাত্র বিএনপিকে ভয় পায়। জনগণ বিএনপির দিকে চেয়ে আছে। সিলেট সিটির ১৮নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে ওয়ার্ড বিএনপির আয়োজনে কুমারপাড়ায় মেয়র মহোদয়ের বাসভবন সংলগ্ন কার্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন। প্রবীণ মুরব্বি দিদার ই রহমানের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্যRead More


সিলেটের বিশ্বনাথে মেটারনিটি হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন

  সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক সাহায্য সংস্থা মুসলিম হ্যাল্প ইউকে’র সহযোগিতায় অসহায় ও দরিদ্র মানুষের সেবা দিতে এম.এইচ মাল্টিপারপাস সেন্টারে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে মেটারনিটি হাসপিটালের ৭ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের এমপি ও জনপ্রশাসন সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁন বলেন, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে জনকল্যাণমুল কাজের জন্য মেটারনিটি হসপিটাল নির্মাণ করা প্রসংশনীয় উদ্যোগ ও মহতি কাজ। এ অঞ্চলের বঞ্চিত জনগোষ্ঠী তাঁদের মৈলিক অধিকার চিকিৎসাসেবা ফ্রিতে গ্রহণ করতে পারবেন। তিনি বলেন, প্রবাসীর সব সময় দেশের উন্নয়ন,Read More


কামাল বাজারের গুপ্তরগাঁওয়ে মারুফ হত্যায় ১৩ আসামী জেল হাজতে

  পূর্ব শত্রুতার জের ধরে গত ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের দিন দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে মারা যাওয়া মারুফ আহমদ (২৫) হত্যা মামলায় ১৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তাদের আবেদন নামঞ্জুর আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জেল হাজতে প্রেরণকৃত আসামীরা হলো- আব্দুর রশিদের পুত্র জহুর আলী, আব্দুস সোবহানের পুত্র নুরুল আমীন, আমির আলীর পুত্র কাইয়ুম আহমদ ও শরিফ উদ্দিন, জহুর আলীর পুত্র জয়নাল আহমদ,Read More


বর্ণাঢ্য আয়োজনে ভারতের অতিথিদের নাগরিক সংবর্ধনা দিলেন রাসিক মেয়র লিটন

  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে রাজশাহীতে বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২ উপলক্ষে আগত ভারতের মন্ত্রী, অভিনেতা, কবি, শিল্পী, সাংবাদিক সহ মোট ৩৬জন অতিথিকে বর্ণাঢ্য আয়োজনে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় নগর ভবনের গ্রিন প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. আব্দুরRead More


সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বইমেলায় আবৃত্তি নিয়ে মুক্তাক্ষর

  সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয় শনিবার ২৬ ফেব্রæয়ারি। একদিনের বইমেলার আয়োজন করে প্রথম আলো বন্ধু সভা সিলেট। সকাল থেকে বইমেলা চললেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় বিকেল বেলা। বিকেল সাড়ে ৩টায় প্রথম আলো বন্ধু সভার সদস্যরা জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমেই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের নাম ঘোষণা হয়। আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় তাহিয়া ইয়াসমিন মীম এর সঞ্চালনায় কবি কাজী নজরুল ইসলাম এর বেশ কিছু কবিতা নিয়ে ‘মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম ‘ নির্মাণটি মঞ্চে উপস্থাপন করা হয়। কণ্ঠধ্বনিতেRead More


স্বাস্থ্য খাতে উন্নয়নের বেশির ভাগই ঘটেছে বর্তমান সরকারের আমলে : অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক

  স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক বলেন, আজ দেশের বিভিন্ন জায়গায় ১দিনে ১কোটি বিশেষ টিকাদান কর্মসূচী চালু করা হয়েছে। আর এ টিকা কর্মসূচী প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন, স্বাস্থ্য খাতে উন্নয়নের বেশির ভাগই ঘটেছে বর্তমান সরকারের আমলে। বাড়িয়েছেন স্বাস্থ্যসেবার পরিধি। বলা হয়, স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা বিস্তারের অধিকাংশ অর্জন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পাশাপাশি তিনি জানান,  দেশে ৭ ধরণের টিকা দেওয়া হচ্ছে। এ জন্য শুধুমাত্র মোবাইল নাম্বার হলেই মানুষ টিকা নিতে পারছেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়ার আহবানRead More


সিলেটে বিভাগীয় পরিচালক স্বাস্থ্য এর উদ্যোগে টিকাদান কর্মসূচীর উদ্বোধন

  সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আজ দেশের বিভিন্ন জায়গায় ১দিনে ১কোটি বিশেষ টিকাদান কর্মসূচী চালু করা হয়েছে। আর এ টিকা কর্মসূচী প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়ার আহবান জানান। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট স্বাস্থ্য বিভাগীয় পরিচালক এর উদ্যোগে নগরীর তালতলাস্থ পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১দিনে ১কোটি টিকাদান প্রদান কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত টিকাদানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। টিকাদান কর্মসূচীতে বক্তব্য রাখেন বিএমএ এর মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী দুলাল, আইপিএইচএন এর পরিচালক নাসির উদ্দিন, বাংলাদেশRead More


৫০তম জাতীয় ক্রিড়া প্রতিযোগিতায় দ্বৈত ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন স্কলার্সহোম শাহী ঈদগাহ

  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে ৫০তম শীতকালিন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে এ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের খেলা শুরু হয়েছে। নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া কমপ্লেক্সে এ প্রতিযোগিতার প্রথমদিন উপজেলা পর্যায়ে দ্বৈত ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয়েছে স্কলার্সহোম শাহী ঈদগাহ। প্রতিযোগিতাটি আগে শুরু হলেও কোভিড-১৯ এর কারণে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ছিলো। প্রতিযোগিতাটি আবারও শুরু হয়েছে। ৫০তম শীতকালিন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্কলার্সহোম শাহী ঈদগাহের শিক্ষার্থী আফিফা খান অরিন ও আদিবা খান ঐশী। এদিকে, একক ব্যাডমিন্টন প্রতিযোগিতায়Read More


জেলা অটো টেম্পু অটোরিক্স চালক শ্রমিক জোটের সাধারণ সভা অনুষ্ঠিত

  সিলেট জেলা অটো টেম্পু অটোরিক্স চালক শ্রমিক জোটের রেজি নং চট্র ২০৯৭ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গণে এ সাধারণ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি খলিল খানের সভাপতিত্বে ও কার্যকরী সভাপতি মতছির আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সজিব আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২১৫৯ এর সভাপতি আবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশRead More


১নম্বর ওয়ার্ডে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

  সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের শীতার্ত মানুষের পাশে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তৃণমূল থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষের প্রতি তিনি নজর রেখে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে একের পর এক উন্নয়ন সাধিত হয়। তাই সবাইকে দেশের উন্নয়নের জন্য আওয়ামীলীগ সরকারকে ঠিকিয়ে রাখতে হবে। তিনি আরো বলেন, আমাদের সিলেটে-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমিন সিলেটকে যেভাবে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার পাশে থেকে সবাইকেRead More