Main Menu

বৃহত্তর টুকের বাজার এলাকবাসীর উদ্যোগে ৩য় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

‎বৃহত্তর টুকের বাজার এলাকাবাসীর উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৩য় নৌকা বাইচ প্রতিযোগিতা।
‎শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে সুরমা নদীর পুরাতন খেয়াঘাট, টুকের বাজার এলাকায় এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা শুরু হয়।

‎সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মালেক (মেম্বার) এর সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নোমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ন সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহ সভাপতি ড. শাহ জামাল নুরুল হুদা, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী  বাদশা আহমদ, বিশিষ্ট চিকিৎসক ডা. খলিলুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক আলি আহমদ, যুগ্ম আহ্বায়ক ও টুকেরবাজার ইউপি প্যানেল চেয়ারম্যান এনামুল হোসেন মেম্বার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও এনাম হোসেন শিপন,  ডিইএব এর কেন্দ্রীয় সদস্য সাংগঠনিক সম্পাদক মো. আবুজর গৌস, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল আহমদ রানা, নূরুল ইসলাম, ময়নুল হক, আবুল কালাম আকমল, হাজী দুলাল, লোকমান মাসুক মিয়া, কবির এবং পারভেজ আহমদ, খালেদ, রাসেদ, সাদ্দাম, জুবের, রহিম, জাবেদ, হেলাল, সুমন, জুনায়েদ, বিললাল, রাসেল, রুবেল, দুলাল, দিলোয়ার, জাব্বার আহমদ কামরান, সাইফুল, শ্যামল, কাওছার ও সুয়েব প্রমুখ।
‎প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ১ম পুরস্কার হিসেবে ৫০,০০০ টাকা, ২য় পুরস্কার ৩০,০০০ টাকা এবং ৩য় পুরস্কার ১০,০০০ টাকা বিতরণ করা হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *