হযরত শাহ্জালাল-শাহ্পরাণ (রহ.) স্মৃতি পরিষদ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হযরত শাহ্জালাল-শাহ্পরাণ (রহ.) স্মৃতি পরিষদ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় নগরীর আম্বরখানাস্থ পরিষদের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
পরিষদের সভাপতি, হিউম্যান রাইটস ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মো. শাহনুর আলী, মো. আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা এমদাদুল হক, পরিষদের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শামসুল হক নুরী, উপদেষ্টা সদস্য কাবুল শাহ, নির্বাহী সদস্য মুকিমুস সুন্নাহ, রুভেল আহমদ, মাসুম আহমদ, আলী হোসেন, হাফিজুর রহমান, কবির আহমদ, বিলাল আহমদ ও মো. তাজুল্লাহ খান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম মাজার ব্যবস্থাপনার নানা অনিয়ম উন্মোচন করে একটি সঠিক দিকনির্দেশনা দিয়ে গেছেন। দেশ-বিদেশ থেকে আগত অগণিত ভক্ত ও দর্শনার্থী প্রতিদিন দরগাহে বিপুল পরিমাণ অর্থ দান করেন, কিন্তু অতীতে এর সঠিক কোনো হিসাব-নিকাশ পাওয়া যেত না এবং সেই অর্থ মাজার কিংবা জনগণের কোনো প্রকৃত উন্নয়নে কাজে আসত না।”
তারা আরও বলেন, “দূর-দূরান্ত ও বিদেশ থেকে আসা ভক্তদের জন্য দরগাহ এলাকায় কাঙ্ক্ষিত পরিবেশ ও সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি- মাজারের সব প্রকার দান-অনুদান ও আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা হোক, সংগৃহীত অর্থ মানবকল্যাণে ব্যয় করা হোক এবং দরগাহের আওতাধীন সকল ভূসম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করা হোক।”
সভা শেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা এমদাদুল হক।
Related News
চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে জালালাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিজ পাড়ায় মতবিনিময় সভা
সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে রোববার (১৯ জুলাই)Read More
হযরত শাহ্জালাল-শাহ্পরাণ (রহ.) স্মৃতি পরিষদ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হযরত শাহ্জালাল-শাহ্পরাণ (রহ.) স্মৃতি পরিষদ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতRead More

