Wednesday, July 22nd, 2026
চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে জালালাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিজ পাড়ায় মতবিনিময় সভা
সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলামের সমর্থনে রোববার (১৯ জুলাই) রাতে ৪ নং ওয়ার্ডের নিজ পাড়ার মানুষদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট মুরব্বি আব্দুল হক কোম্পানির সভাপতিত্বে ও নাজির আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার কমর আলী, প্রার্থীর পিতা সাবেক মেম্বার জমির আলী, বাবুল আহমদ, সাইফুদ্দিন সুমন, আব্দুল কালাম, নাহিদ মিয়া, সুরুজ মিয়া, হেলাল মিয়া, ফজল আলী, সুমন মিয়া, মাহফুজ আহমদ প্রমুখ। সভায় ১ নং জালালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য পাড়ার ছোট বড় সবাই সমর্থন করেন এবং ধাপে ধাপেRead More
হযরত শাহ্জালাল-শাহ্পরাণ (রহ.) স্মৃতি পরিষদ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হযরত শাহ্জালাল-শাহ্পরাণ (রহ.) স্মৃতি পরিষদ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় নগরীর আম্বরখানাস্থ পরিষদের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। পরিষদের সভাপতি, হিউম্যান রাইটস ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মো. শাহনুর আলী, মো. আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা এমদাদুল হক, পরিষদের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শামসুল হক নুরী, উপদেষ্টা সদস্য কাবুল শাহ, নির্বাহীRead More

