কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ
সিলেট সদর উপজেলা তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশ নেতাকর্মীরা সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদ জুম্মা সিলেট সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাদিপুর এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় নেতাকর্মীরা এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের মাঝে প্রার্থীর নির্বাচনী বার্তা পৌঁছে দেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া, আবুল হোসেন, সাদ্দাম হোসেন, ছাত্রদল নেতা জাবেদ আহমদ, যুবদল নেতা আহাদ আহমদ, সাহাদাত আহমদ, ফয়জুর রহমান, রহমত হোসেনসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেন বলেন,“খন্দকার আব্দুল মুক্তাদির একজন যোগ্য ও জনসম্পৃক্ত প্রার্থী। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন বলে আমরা আশাবাদী।”
Related News
সিসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীতা ঘোষণা দিলেন শিক্ষক আহমদ ইয়াসিন
আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইংরেজি শিক্ষক, সাহিত্য অনুবাদকRead More
সিলেট জেলায় বিএনপির বিজয়ী প্রার্থীদেরকে মালেক মেম্বারের অভিনন্দন
সিলেট জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলাRead More

