আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের প্রকাশনা
সিলেটের দক্ষিণ সুরমার ১০ নং কামাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুপ্তরগাঁও গ্রামের
আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আমার ‘মা’ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সকালে গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আফলাতুন নেছা হিফযুল কোরআন পরিষদ আয়োজিত ও আফলাতুন নেছা- পীর বকস ফাউন্ডেশন শিক্ষা প্রকল্পের সহযোগিতায়
ফাউন্ডেশনের চেয়ারম্যান কামালবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মো. ছোয়াব আলীর সভাপতিত্বে ও হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক হাফিজ কারী এম এ রহিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক লেখক মামুন রশীদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ, ১০নং কামালবাজার ইউনিয়নের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা মুফতি শেখ মো. আব্দুল মুকিত, গুপ্তরগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মো. আলী আহমদ, ধরগাঁও হাফিজিয়া মাদরাসার সহকারী প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আবদুস শহিদ, কুরানিক গার্ডেন মডেল মাদরাসার সহকারী শিক্ষক হাফিজ আব্দুল মালিক, যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন ফজল, প্রবীন মুরবি লিয়াকত মিয়া, আব্দুল করিম, শফিক মিয়া, আবদুল মুতলিব, মাষ্টার আব্দুল হাই, সমাজসেবি আবু সলমান চৌধুরী, মাষ্টার মাসুক মিয়া, মাষ্টার আজম আলী, ব্যাংকার আনোয়ার হোসেন, দাখিল মাদ্রাসর সুপার আব্দুল হামিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শরীফ উদ্দিন ও ইসলামি সংগীত পরিবেশন করেন রিয়াজ উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন আফলাতুন নেছা হিফযুল কোরআন বৃত্তি পরীক্ষা পরিচালনা পরিষদের সহ-সভাপতি আজাদ মিয়া ও সভাপতি সহকারী অধ্যাপক কবি শামছুল হক বিন আফতাব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ আব্দুল হক, প্রবাসী সুলতান মিয়া, রফিক মিয়া, হাফিজ জয়নাল আবেদীন, হাফিজ রাকিব আলী, মুরব্বি আব্দুল ওয়াহাব, বাদশা মিয়া, সুনু মিয়া, আব্দুল কালাম, আবু তাহের, কবির মিয়া, রহমত আলী খোকন, আজাদুর রহমান সুমন, নিজাম রহমান, আবুল হাসনাত নয়ন, নাবিদ হাসান, জিকরুল ইসলাম ও নাফিস ইকবাল প্রমুখ।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

