সিলেট জেলায় বিএনপির বিজয়ী প্রার্থীদেরকে মালেক মেম্বারের অভিনন্দন
সিলেট জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মেম্বার। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভোটের মাধ্যমে এ বিজয় অর্জিত হয়েছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, সিলেটবাসী উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে রায় দিয়েছেন। বিজয়ী প্রার্থীরা জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন— এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আব্দুল মালেক মেম্বার আরও বলেন, এ বিজয় শুধু প্রার্থীদের নয়, এটি দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ ভোটারদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণকারী সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবেন এবং জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করবেন।
Related News
সিসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীতা ঘোষণা দিলেন শিক্ষক আহমদ ইয়াসিন
আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইংরেজি শিক্ষক, সাহিত্য অনুবাদকRead More
সিলেট জেলায় বিএনপির বিজয়ী প্রার্থীদেরকে মালেক মেম্বারের অভিনন্দন
সিলেট জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জেলাRead More

