Sunday, July 26th, 2026
কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত।। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন
কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিতা ও পুত্র গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ ৪র্থ খন্ড নয়াগ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বশির আহমদ (৫০) ও তার পুত্র এসএসসি পরীক্ষার্থী আরিফুল হক (১৭)। বশির আহমদ নয়াগ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র। এ ঘটনায় আব্দুল করিম নামে একজনকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ। স্থানীয় সূত্র জানায়, বাউরভাগ ৪র্থ খন্ড নয়াগ্রামে বশির আহমদের দখলকৃত প্রায় ৫৭ শতক ফসলী জমি নিয়ে প্রতিবেশি আব্দুল করিম গংদের বিরোধ চলছে। শনিবার ওই জমিতে পরিকল্পিতভাবে বশির আহমদের উপর হামলা চালায় আব্দুলRead More

