জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রের লাশ উদ্ধার
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
নিহত মাহিদুল ইসলাম (১৯) নরসিংদীর বাগহাটা এলাকার দোলোয়ার মিঞা’র ছেলে ও নরসিংদী আইডিয়াল কলেজের ২য় বর্ষের ছাত্র।
মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার তার লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ।
পুলিশ জানায়, নরসিংদী থেকে মাহিদুল ইসলাম তার বন্ধুবান্ধব ও নিকট আত্মীয়দের ১২ সদস্যের একটি দল জাফলংয়ে বেড়াতে আসেন। সেখানে আসার পর দুপুর বারোটার দিকে ৩ জন পানিতে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন পানি থেকে উঠতে পারলেও মাহিদুল পানিতে তলিয়ে যান। দুপুর সোয়া দুইটায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল অনেক চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া ছয়টায় তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
Related News
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিসRead More
Unity Travels Group-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের পর্যটন ও ট্রাভেল সেক্টরে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে Unity TravelsRead More

